নিজের অক্ষমতা মেনে নেওয়া উচিত।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা প্রত্যেকটি মানুষই সব ধরনের কর্মের দক্ষ হতে পারি না আমাদের মধ্যে কিছু কর্মে দক্ষতা থাকে আবার কিছু কারণে অদক্ষতা থাকে। যেকোনো একটি মানুষ সব কর্ম দক্ষতা নিয়ে জন্মাতে পারেনা এবং তার জীবনের সব ধরনের দক্ষতা অর্জন করতে পারে না। যেকোনো একদিকে খুব ভালোভাবে কর্মদক্ষ হলে অন্যদিকে একটু হলেও পিছিয়ে যাবে। কোন ব্যক্তি যদি মনে করে যে সে সব দিক থেকে দক্ষ তবে সেই ব্যক্তিটি যে ভীষণ ভুল করবে বা ভুল চিন্তা করবে সেটা হয়তো সে নিজেও বুঝতে পারবে না। কোন ব্যক্তি যদি নিজেকে সবদিক থেকে সক্ষম এবং সবদিক থেকে ক্ষমতা বান ও জ্ঞানী মনে করে তবে তার থেকে বোকা মানুষ আর এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। কারণ প্রত্যেকটা মানুষই একটি নির্দিষ্ট সীমার মধ্যে দিয়ে আবদ্ধ রয়েছে। এই পৃথিবীতে কোন মানুষ এমন নেই যে সর্ব ক্ষমতার অধিকারী। এমনকি পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রত্যেকটি মানুষই যেটুকু ক্ষমতা সারা জীবন দেখাতে থাকে এমনকি কর্ম ক্ষমতা ও জ্ঞান সারা জীবন দেখাতে থাকে সেই ক্ষমতাও বৃদ্ধ বয়সে আস্তে আস্তে কমতে কমতে আর কোনো রকমই ক্ষমতা থাকে না এবং সে হয়ে যায় একদম নবজাতক শিশুর মত অক্ষম।
তবে ছোট বাচ্চাদের যেমন শাসন করা যায় এবং তার অক্ষমতা বোঝানো যায় এ ক্ষেত্রে সেই ব্যাপারটা হয়ে যায় খুব কষ্টকর। একজন বয়স্ক মানুষ কোনভাবেই তার অক্ষমতা স্বীকার করতে চায় না বা বুঝতে চায় না যে তার এখন কম বয়স্ক কালে যে কর্ম ক্ষমতাটা ছিল বা জ্ঞান বুদ্ধি ছিল সেটা এখন কোনভাবেই নেই এবং লোপ পেয়েছে। আসলে কিছু মানুষ এমন আছে যারা ভুল কর্ম করবে তবুও স্বীকার করতে চায় না যে তারা ভুল কর্ম করেছে এবং এর ফল ভুল হবে বা খারাপ কর্মের কাজ সবসময় খারাপই হয়। মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন তারা মনে করে তাদের অনেক বয়স হয়েছে তাই তাদের জ্ঞান বুদ্ধিও কম বয়স্ক যে কোন মানুষের থেকে অনেক বেশি। কিন্তু বয়সকালে তাদের জ্ঞান বুদ্ধি বর্তমান জেনারেশন বা বর্তমান সময়ে সাথে পাল্লা দেওয়ার মতো থাকে না সেটা তারা কোনভাবেই বুঝতে চায় না। জেনারেশন গ্যাপ এবং বিভিন্ন ধরনের সিস্টেমের পরিবর্তনের কারণে অনেক কিছুই বদলে যায় যা তারা বয়স হওয়া সত্বেও কোনভাবেই তারা স্বীকার করতে চায় না। তবে বয়স্ক কিছু অক্ষম মানুষদের ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা অনেক কর্মই করতে পারে না আবার সমাজের অনেক কাজই বোঝেনা কিন্তু তারা কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকতেও চায় না, ভুল কাজ করবে তবুও নিজেই করার মানসিকতা তৈরি করে।
আসলে বয়স্ক হোক বা কম বয়স্ক প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু অক্ষমতা লুকিয়ে থাকে। কোন মানুষই ১০০ শতাংশ সক্ষম হয় না সবদিক থেকে। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষের সাহায্য নিয়ে চলতে হয় এমনকি নির্ভরশীলও থাকতে হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে ক্ষমতাবান হয় তাই আমাদের সবার সাথেই মিলেমিশে থাকতে হয়। তবে আমরা যদি সবাইকে মূল্যহীন মনে করি এবং নিজের কর্মকেই মূল্য দেওয়ার চেষ্টা করি সব সময় নিজেকেই সর্বস্তরের বুদ্ধিমান মনে করি তবে আমাদের থেকে বোকা আর এই পৃথিবীতে দ্বিতীয়টি থাকবে না। আমাদের সব সময় স্বীকার করতে হবে যে আমাদের দাঁড়াও ভুল কাজ হতে পারে এবং আমরা ও ভুল কাজ করতে পারি। এই চিন্তাটা সবসময় মাথায় রেখে আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে আর কর্মদক্ষতা অর্জন করতে হবে। আমাদের প্রত্যেকের বিভিন্ন কাজে অক্ষমতা রয়েছে তাই আমাদের নিজেদের অক্ষমতা স্বীকার করে যার সেই ব্যাপারে ক্ষমতা রয়েছে তার কাছে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমরা যদি অহংকারের বশীভূত হই এবং নিজেকেই সর্ব ক্ষমতাবান মনে করি তবে আমরা প্রতিনিয়ত ভুল কাজ করে চলবো।
আমাদের এই ভুল কাজগুলি আমাদের জীবনকে ভুলে ভরিয়ে দেবে প্রতিনিয়ত। তাই আমাদের সব সময় নিজের অক্ষমতা মেনে নিতে হবে এবং যার যে কর্মে ক্ষমতা রয়েছে সেটাকে অবশ্যই স্বীকার করতে হবে। নিজের অক্ষমতা নিজেই বোঝার চেষ্টা করে সেই অক্ষমতাকে দূর করতে হবে ক্ষমতাবান ও জ্ঞানী মানুষদের কাছ থেকে জ্ঞান অর্জন করে। কখনো কোনরূপ অহংকার করা বা অন্যকে ক্ষমতাহীন বলে ছোট দেখানো উচিত নয়। কারন আমরা যদি প্রতিনিয়ত অন্যদের ছোট দেখাতে থাকি তবে আমাদের মধ্যে যেটুকু ভালো গুণ রয়েছে বা ভালো দক্ষতা রয়েছে সেগুলো আমরা হারিয়ে ফেলতে পারি। নিজের অক্ষমতা মেনে নিতে হবে এবং প্রতিনিয়ত সে অক্ষমতা গুলিকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করেও দক্ষতা অর্জন করে। যদি প্রয়োজন হয় তবে অবশ্যই কারো সাহায্য নিতে হবে এবং আমরা কোন দিক থেকে অক্ষম হয়ে পড়লে নিজেদের মানুষের ওপর নির্ভরশীল হতে লজ্জা বা অহংকার করলে চলবে না এতে আমাদের নিজেদেরই ক্ষতি হতে পারে। কারণ আমরা যদি কোন সঠিক মানুষের কাছ থেকে সাহায্য নিই তবে তারা সেই সঠিক কাজগুলো করে আমাদের জীবনের সমস্যাগুলো দূর করে দিতে সক্ষম হবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

