সুখের দিনগুলোয় নজর লাগে বেশি।

in আমার বাংলা ব্লগ5 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স


আমাদের জীবনের প্রত্যেকেই বিশেষ কিছু সুখের দিন থাকে। জীবনে খারাপ দিনগুলো কিছুতেই কাটতে না চাইলেও সুখের দিনগুলো মুহূর্তের মধ্যেই কেটে ফুরিয়ে যায়। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের জীবনের সুখের মুহূর্ত গুলি বা সুখের দিনগুলি বেশিক্ষণ কিভাবে ধরে রাখা যায়। তবে আমাদের এই সুখের দিনগুলি সুখের মুহূর্তগুলি আমরা এতটাই উপভোগ করতে ব্যস্ত হয়ে যাই যে আমাদের আশেপাশে কে আপন কে পর সেগুলো বুঝে হয়ে ওঠা হয় না যার ফলে আমরা আশেপাশের বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের সুখের দিনগুলি সম্পর্কে বলে ফেলি এবং আমাদের মনের সুন্দর ভাবনাগুলো প্রকাশ করে ফেলি। কিন্তু যখন আমরা প্রকাশ করি তখন আমরা একটু ভাবনা চিন্তা করি না যে আমাদের সুখের দিনগুলির কথা জানতে পেরে সেই মানুষটি কি খুশি হচ্ছে নাকি আমাদের খুশির কথা জেনে আরো দুঃখী হচ্ছে। আমরা আমাদের মত বলতে থাকি আর তারা তাদের মত পরিকল্পনা করতে থাকে। আসলে সবাই আমাদের সুখের দিন গুলির অংশীদার হওয়ার যোগ্যতা রাখে না।


অনেক মানুষ এমন আছে যারা আমাদের সুখের দিনগুলির কথা জেনে আমাদের মনের আবেগ জানতে পেরে সেই দিনগুলি কিভাবে নষ্ট করা যায় সেগুলোরই পরিকল্পনা করতে থাকে। আর এই কারণেই আমাদের সুখের দিনগুলো আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে রূপান্তরিত হয়ে যায় দুঃখের দিনের মধ্য দিয়ে। আসলে অনেক গুরুজনারাই বলে থাকে যে কখনো আনন্দ যার তার সাথে ভাগ করে নেওয়া যায় না এবং সকলকে সব ধরনের মনের কথা বলতে হয় না। আমরা যদি মানুষ না বুঝে সকলকে আমাদের মনের আনন্দের কথা বা সুখের দিনগুলোর কথা বলতে থাকি তবে তারা আমাদের সেই দিনগুলির মধ্যে থাকা সে সুন্দর সময় গুলিকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে এমনকি ভীষণভাবে নজর লাগিয়ে দেয় যার ফলে আমাদের দিনগুলো আর বেশি দিন ভালো থাকে না। এমনকি অনেক মানুষ যারা আমাদের হিংসা করে বা আমাদের খারাপ চায় তারা আমাদের সে সুখের দিনগুলি নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনাও করে থাকে। বিভিন্ন ধরনের এমন পদক্ষেপ নেয় যার কারণে আমাদের সুন্দর সময়টা খারাপ সময় পরিবর্তন হয়ে যায়।


বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের মুখে শুনেছি এমনকি গুরুজনদের কাছেও শুনেছি যে জীবনে কোন উন্নতি করলে, কোন ভালো সময় আসলে এমন কি সুখের দিনগুলির কথা কখনোই সবাইকে বলতে নেই কারন কার মনে কি আছে আমরা সেটা কোনভাবেই জানতে পারি না যার ফলে সেসব ব্যক্তি আমাদের জীবনে যখন তখন অঘটন ঘটিয়ে ফেলতে পারে। অনেক মানুষ এমন আছে ইচ্ছাকৃতভাবেই আমাদের জীবনের সুন্দর মুহূর্ত গুলিকে এবং সুন্দর জীবন যখন দেখে এতটাই হিংসা করতে শুরু করে যার ফলে আমাদের জীবনধারা খুবই খারাপ হয়ে যায়। তাই সবসময় আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে কোন সুন্দর পদক্ষেপকে এমনকি জীবনে ভালো কোন কাজ করার ক্ষেত্রে সবকিছুই গোপন রাখা উচিত। আমরা যদি আমাদের ভালো জিনিসগুলোকে গোপন রাখি তবে সেই কাজটা খুব ভালো হয় এবং আমরা যদি আমাদের জীবনের সুখের দিনগুলিকে গোপনে রাখি তবে সেই দিনগুলো দীর্ঘমেয়াদি হতে থাকে। কারন আমরা যে সুখের দিনগুলো কাটাচ্ছি সেটা কেউ জানতে না পারলে নজর দিতে পারবে না বা দিনগুলো নষ্ট করতে পারবেনা।


তাই আমাদের সব সময় সবকিছু বলা থেকে বিরত থাকা উচিত আর বিশেষ করে কোন ভালো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, জীবনে উন্নতি করার ক্ষেত্রে, নতুন কোন কাজ শুরু করার ক্ষেত্রে এমনকি জীবনে সুন্দর সময় কাটাতে গেলেও আমাদের সকলকে বলার প্রয়োজন নেই। আসলে বর্তমান সময়ে যেমন দাঁড়িয়েছে তাতে সুখ বা দুঃখ কোন কিছুই কাউকে বলার প্রয়োজন হয় না কারণ দুঃখের দিনগুলো দেখেও আমাদের দুঃখ বাড়িয়ে দেওয়ার মানুষের অভাব নেই আমাদের চারপাশে। খারাপ সময় সুযোগে মানুষ আরো খারাপ সময় এবং বিপদ বাড়িয়ে দেয়ার মানসিকতা রাখে। তাই আমাদের সব সময় সেই সব মানুষের থেকে দূরত্ব বজায় চলা উচিত যেসব মানুষের আমাদের প্রতি কোন ভালো চিন্তা ভাবনা নেই। মানুষ বুঝে আমাদের অবশ্যই মেলামেশা করা উচিত এমন কি মনের কথা বলা উচিত। অতি আপন মানুষ ছাড়া অবশ্যই অন্য কাউকে আমাদের মনের কথা বলা উচিত নয়। এমনকি আমাদের জীবনের সুন্দর দিনগুলোর কথা কারো কাছে কোনোভাবেই শেয়ার করা উচিত নয় কারণ সুন্দর দিনগুলোতেই এবং জীবনের ভালো সময় তেই নজর লাগে বেশি।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।