কুসংস্কার মানুষের সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে।

in আমার বাংলা ব্লগ23 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে যার কারণে বিভিন্ন ধরনের মতবাদ আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারি। একটা সাধারণ জিনিসের উপর একেকজনের ধারণা একেক রকমের এবং একেক জনের অভিজ্ঞতা একেক ধরনের হয়ে থাকে তাই কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বিচার বিবেচনা করা খুবই কঠিন হয়ে পড়ে। আসলে মানুষের মনে এমন অনেক ধারণা থাকে কিছু কিছু বিষয় বা বস্তু দিয়ে যার বাস্তবের সাথে কোন সম্পর্ক বা মিল নাই। তবে আমাদের চারপাশে যেসব কুসংস্কার প্রতিনিয়ত আমরা লক্ষ্য করতে পারি সেইসব কুসংস্কারের কারণে কিছু কিছু সময় যেমন লাভ হয় বা উপকার হয় তেমনি বেশিরভাগ সময় আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে থাকি। এইসব কুসংস্কারের ফলে অনেক সময় মানুষ আমাদের স্বাভাবিক জীবনযাপন অস্বস্তির মধ্যে নিয়ে ফেলে। অর্থাৎ কিছু কুসংস্কার এমন হয় এবং এমন নিয়ম অনুযায়ী হয় যার দ্বারা কোনো ভালো কোনো ফল পাওয়া যায় না বরং মানুষের সুন্দর মন হাসি আনন্দ সবকিছু বদলে খারাপ হয়ে যায়। আসলে কুসংস্কার কিছু কিছু সময় আমাদের জীবনের ও মনের শান্তি নষ্ট করে ফেলে।


জন্মের পর থেকেই আমরা বিভিন্ন ধরনের কুসংস্কারের মধ্যে থেকেই বড় হতে থাকি এবং বড়রা আমাদের বিভিন্ন ধরনের কুসংস্কার শেখাতে থাকে যার ফলে আমাদের নিজেদের জীবন যাপন গুরুজনদের সেখানে কুসংস্কার এর ফলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে। কুসংস্কার মুক্ত জীবন আমরা যতটা সহজ এবং সুন্দরভাবে কাটাতে পারি আর তার সাথে জীবনে অনেক উন্নতি করতে পারি ততটাই পিছিয়ে পড়ে কুসংস্কারের ফাঁদে পড়ে। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে পূজা-পার্বণে বিভিন্ন ধরনের কুসংস্কার যুক্ত নিয়ম-কানুন পালন করা হয়। এছাড়াও বাড়িতেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান এমনকি স্বাভাবিক জীবন যাপনের মধ্যেও বিভিন্ন ধরনের কুসংস্কার আমরা লক্ষ্য করতে পারি। যা আমাদের জীবনকে প্রতিনিয়ত উন্নতির পথ থেকে পিছিয়ে আনতে বাধ্য করে। যখন বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় ছেলেপক্ষ বা মেয়ে পক্ষ কারোর বিয়ে হয় তখন দেখা যায় বিভিন্ন ধরনের নিয়মকানুন তৈরি করা হয় যা আমাদের কিছুটা মনোরঞ্জনের জন্য আবার কিছুটা কুসংস্কারের উপর নির্ভর করে।


আসলে আমরা এমন অনেক নিয়ম বিয়ে বাড়িতে পালন করে চলি যা হয়তো আমরা পুরনো দিনের মানুষ অথবা আমাদের বয়স্ক গুরুজনদের কাছ থেকে জানছি কিন্তু সে নিয়ম গুলোর আসল কারণ বা কেন সেই নিয়ম গুলো মানবো সেটা কোনোভাবেই জানি না। এমন অনেক কাজ আমরা করে চলি প্রতিনিয়ত বা কুসংস্কার মেনে চলি যার আসল কারণ আমাদের জানা থাকে না অথচ পূর্বপুরুষ অনুযায়ী আমরা সেগুলো মেনে চলে আসছি। গর্ভাবস্থায় যখন কোন মেয়ে থাকে তখনও তার ওপর হাজারো একটা নিয়মকানুন এবং কুসংস্কার চাপিয়ে দেওয়া হয়। আর এই কুসংস্কার যুক্ত নিয়ম-কানুন চাপিয়ে দেওয়ার কারণে অনেক সময় সেই গর্ভাবস্থায় থাকা মেয়েটার যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেটা কেউ বোঝার চেষ্টাও করে না। শুধুমাত্র বয়স্ক মানুষেরা বলছে বলে অনেক কিছু আমরা অন্ধবিশ্বাসের মতো করতে থাকি যে সব কাজের কি কারণ বা কি গুনাগুন বা ভালো ফল রয়েছে তা আমরা জানিও না বা জানতেও পারি না। এইসব কুসংস্কারের ফলে আমাদের জীবনে যখন তখন অঘটন ঘটে যেতে পারে এমনকি চারপাশে অনেক অঘটন ঘটতেও দেখা যায়।


আসলে আগেকার সময় বিভিন্ন নিয়ম কানুন তৈরি হয়েছিল বিভিন্ন কারণ অনুযায়ী কিন্তু বর্তমানে সময় পরিবর্তনের সাথে সাথে সে কারণগুলোও পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা সেগুলো না বুঝে প্রতিনিয়ত সে কুসংস্কার বা নিয়ম গুলো মেনে চলি অন্ধ বিশ্বাস করে। যেসব নিয়ম কানুনের কোন ভিত্তি নেই বা বর্তমানে পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিবর্তন হওয়ার ফলে সেসব কুসংস্কারের কোন জায়গা নেই তা সত্ত্বেও অনেক সময় আমরা কুসংস্কার গুলো মেনে চলি। যার ফলে আমাদের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে বসে। তাই আমাদের প্রতিনিয়ত এইসব কুসংস্কার থেকে বিরত থাকা উচিত যে সব কুসংস্কার এবং নিয়ম কানুন আমাদের জীবনকে ভীষণভাবে কঠিন এবং জটিল করে তোলে। আর তার সাথে আমাদের সমাজে গুরুজনেরা এমন কিছু কুসংস্কারও নিয়ম-কানুন মানতে আমাদের বাধ্য করে যার ফলে আমাদের যখন তখন একটা দুর্ঘটনা বা ক্ষতি হয়ে যেতে পারে। তাই যে কুসংস্কার বা নিয়ম কানুনের কোন ভিত্তি নেই বা যুক্তিসঙ্গত কোন কারণ নেই সেইসব নিয়ম থেকে আমাদের দূরে থাকাই ভালো।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।