স্বপ্ন দেখাও কখনো কখনো আতঙ্ক হয়ে পড়ে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা প্রত্যেক মানুষ স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি সেই স্বপ্ন জেগে দেখা হোক বা রাতে ঘুমের মধ্যে। তবে স্বপ্ন যদি মনের মত হয় তবে আমাদের সে স্বপ্ন দেখতে বেশি ভালো লাগে। কিন্তু কখনো কখনো স্বপ্ন দেখা আমাদের জীবনের জন্য খুবই কষ্টকর ও আতঙ্ক হয়ে পড়ে। অনেক মানুষ আছে যার প্রতিনিয়ত রাতে ঘুমালেই বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকে। কিছু মানুষ আছে যারা রাতে ঘুমালে এমন ভয়ংকর স্বপ্ন দেখে যা সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর মনটাকে পুরোই নষ্ট করে দেয়। প্রতিদিন যদি একটা মানুষ রাতে ঘুমালেই বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখতে থাকে তাহলে ধীরে ধীরে এমন আসে যে রাতে ঘুমানোর কথা ভাবলেই সেই মানুষটির মনে একটা আতঙ্ক জেগে ওঠে। আসলেই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা রাতে ঘুমালেই বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা এমন কোন রাত নেই যে রাতে স্বপ্ন দেখেনা। রাতে ঘুমানো মানেই তাদের স্বপ্ন দেখতেই হয় আর সেই ব্যক্তিটি চাক বা না থাক তার ঘুমের মধ্যে স্বপ্ন আসে। আসলে প্রতি রাতে যদি খারাপ স্বপ্ন আসতে থাকে তবে সেই মানুষের জীবনে ঘুম একটা শান্তির জিনিস না হয়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।
সারাদিনের বিভিন্ন কাজ করার মধ্য দিয়ে দিন ভালো গেলেও রাত হলেই ঘুমানোর সময় মন খারাপ দুশ্চিন্তা এবং আজ কি খারাপ স্বপ্ন দেখবো সে কথা ভেবেই অনেক মানুষের রাতে ঘুমের ইচ্ছা নষ্ট হয়ে যায়। এই সমস্যাটাকে হয়তো ডাক্তারি ভাষায় কোন রোগ বলা যেতে পারে তবে এ বিষয়ে হয়তো কোন ট্রিটমেন্ট হয় না। কারণ স্বপ্ন দেখাবা না দেখা এটা হয়তো কারোর কন্ট্রোলে থাকে না। তবে যেসব মানুষের জীবনে এমন অবস্থা দেখা যায় যে রাতে ঘুমালেই তারা স্বপ্ন দেখে তাদের প্রতিটা রাত ভীষণই কষ্টেও আতঙ্কের সাথে কাটতে থাকে। আবার অনেক মানুষ এমন আছে যারা নিজের জীবনে উন্নতি করার জন্য অনেক ধরনের স্বপ্ন দেখে থাকে সেটা রাতে ঘুমিয়ে নয় দিবা স্বপ্ন। অর্থাৎ জেগে অবস্থায় থেকেই বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে থাকে এবং ভবিষ্যতে উন্নতির জন্য বিভিন্ন ধরনের মনের মধ্যে স্বপ্ন বলতে থাকে। সেই স্বপ্নগুলো অনুযায়ী কাজ করতে করতে যখন দেখা যায় সে স্বপ্ন পূরণ হচ্ছে না বা পূরণ করার প্রায় কাছাকাছি চলে এসেও স্বপ্নটা একদম চুরমার হয়ে ভেঙে গেল তখন সেই কষ্টের আর সীমা থাকে না।
যে মানুষ প্রতিনিয়ত নিজের জীবনের উন্নতির জন্য এবং জীবনটাকে সুন্দরভাবে দেখার জন্য বারবার স্বপ্ন দেখে জীবনে কোন শখ পূরণ করার জন্য বারবার স্বপ্ন দেখে সেই মানুষটি স্বপ্ন ভেঙে গেলে জীবনে আর স্বপ্ন দেখার আশা করতে পারে না। আসলে জীবনে একবার দুবার বা কয়েকবার স্বপ্ন ভেঙে গেলে তারপরেও পুনরায় চেষ্টা করা যায় সে স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু বারবার স্বপ্ন দেখা সত্বেও সে স্বপ্ন যদি বারবার ভেঙে যায় তবে আর সে স্বপ্ন পূরণ করার মানসিকতা থাকে না এবং মানুষ পুরোপুরি স্বপ্নের মতনই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে স্বপ্ন দেখে না যে নিজের জীবন সুন্দরভাবে গড়ে উঠছে আর জীবনে তার প্রয়োজনীয় সবকিছুই সে পেয়ে গেছে। কিছু মানুষ শুধু স্বপ্ন দেখে কিন্তু সেটা পূরণ করার চেষ্টা করে না আবেগে ভাসতে থাকে। কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা স্বপ্ন দেখে আর সে স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে কিন্তু সেই কঠোর পরিশ্রম যদি বিফল হয় তবে সেই মানুষ দ্বিতীয়বার স্বপ্ন দেখতে ভীষণ ভয় পায় এবং মনে আতঙ্ক তৈরি হয়ে যায়। আসলে স্বপ্ন শুধু স্বপ্ন নয় স্বপ্ন আমাদের বেঁচে থাকার জন্য আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা অখন্ড একটা আবেগ।
আমরা যত আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার চিন্তা করি ততই আমরা সেই জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে থাকি আর সে জিনিস নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা ও স্বপ্ন দেখতে থাকে। তাই বারবার যদি আমাদের স্বপ্ন ভেঙে যায় তবে স্বপ্ন দেখার জন্য আমাদের সাহস থাকে না আর আমরা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ি। পরবর্তীতে কোনরকম স্বপ্ন দেখার ক্ষমতা কিছুতেই অর্জন করা যায় না যদি বারবার স্বপ্ন ভেঙ্গে যায় আর আমাদের স্বপ্ন অনুযায়ী করা পরিশ্রম পুরোপুরি বিফলে যায়। কারণ স্বপ্ন ভাঙার কষ্ট একমাত্র সেই জানে যে ব্যক্তি প্রতিনিয়ত কষ্ট করে বড় হচ্ছে আর নিজের জীবনটাকে সুন্দর করার স্বপ্ন দেখে চলেছে। স্বপ্ন আমাদের সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের কঠিন কর্ম করতেও উৎসাহ দেয় কিন্তু সেই স্বপ্ন যদি বারবার ভেঙে যায় তবে আমাদের সুন্দরভাবে বাঁচার ইচ্ছা ও যেমন নষ্ট হয়ে যায় তেমন কর্ম করার প্রতি ইচ্ছাও নষ্ট হয়ে যায়। তাই জীবনে স্বপ্ন দেখা ভালো কিন্তু বারবার যদি সে স্বপ্ন ভেঙে যায় তবে সে স্বপ্ন দেখাও আমাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

