সম্পর্ক একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না।

in আমার বাংলা ব্লগ16 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন সম্পর্কে যুক্ত থাকি এবং বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্য দিয়েই বড় হতে থাকি। আমাদের জীবনের সাথে যুক্ত সব ধরনের সম্পর্কের সাথে আমরা সমানভাবে আন্তরিক ভাবে যুক্ত থাকি না। কিছু কিছু সম্পর্ক আমাদের জীবনে অনেক বেশি স্পেশাল হয় আবার কিছু কিছু সম্পর্ক আমাদের জীবনে অতটাও গুরুত্বপূর্ণ হয় না। তবে যেসব সম্পর্ক আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেসব সম্পর্কের জন্য আমরা অনেক দূর যেতে পারি আর অনেক বেশি কষ্ট করতে পারি। আসলে সম্পর্ক বাঁচানোর জন্য বা সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখার জন্য সব সময় দুই পক্ষ থেকেই ভীষণভাবে চেষ্টা করতে থাকতে হয় তাই কোন সম্পর্ক বাঁচাতে গেলে আমাদের ভীষণভাবে কষ্টের মধ্য দিয়েই যেতে হয়। কিন্তু কখনো যদি সম্পর্কের মধ্যে একটু ফাটল দেখা যায় বা সম্পর্কের মধ্যে যেকোনো একটি ব্যক্তি যদি বিশ্বাসঘাতকতা করতে শুরু করে তবে সেই সম্পর্কের কোন ভিত্তি থাকে না। অন্যদিকে অপর ব্যক্তি যদি সম্পর্কটা ভীষণভাবে টিকিয়ে রাখার চেষ্টা করে তবুও সে সম্পর্ক কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব হয় না।


কারণ সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে আর ভীষণ ভুল বোঝাবুঝি ও অশান্তি সৃষ্টি হলে সে সম্পর্ক কোনোভাবেই পরবর্তীতে জোড়া লাগে না। জোর করে যদি আমরা কোন সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করি তবে সেই সম্পর্ক শুধুমাত্র দেখানো সম্পর্কই থেকে যায় কিন্তু ভেতরের যে আন্তরিকতা ও ভালোবাসা পূর্ববর্তী সময় থাকে সে আন্তরিকতা ও ভালোবাসা সম্পর্ক একবার ভেঙে যাওয়ার পরবর্তী সময়ে আর থাকে না। যেমন একটা কাঁচের গ্লাস আমরা দীর্ঘ সময় পর্যন্ত সুন্দরভাবে ব্যবহার করতে পারি এবং জল ও তরল বিভিন্ন জিনিস পান করতে পারি সেই গ্লাসে করে কিন্তু একবার এ কাচের গ্লাস ভেঙ্গে গেলে পুনরায় যতই সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করা হোক না কেন সে কাঁচের গ্লাসে আর জল বা কোন তরল পদার্থ রাখা সম্ভব হয় না। তেমনি সম্পর্ক একবার ভেঙে গেলে সেটা যতই জোড়া লাগানোর চেষ্টা করা হোক না কেন সম্পর্ক ঠিকমতো জোড়া লাগে না আর পূর্বের মতো সেই সুমধুর সম্পর্ক আর থাকে না। সম্পর্কে আগের মত বিশ্বাস ভালোবাসা আর আন্তরিকতা কোনভাবেই একটুও থাকতে চায় না যদি সম্পর্ক একবার ভেঙে যায় আর সম্পর্কের বিশ্বাস ভেঙে যায়।


তাই আমাদের উচিত সম্পর্কে ভুল বোঝার আগে ভালো করে বিচার বিবেচনা করে অন্তত হাজার বার পর্যবেক্ষণ করে ভুল বোঝা উচিত যে সেই ভুলটা আমরা সঠিক বুঝছি কিনা। কারণ একবার ভুল বুঝলে বা একবার সম্পর্ক নষ্ট হলে সে সম্পর্ক আর পূর্বের মতো সুন্দর থাকে না। আমাদের যদি কখনো কোন ব্যক্তির সাথে সম্পর্ক একবার নষ্ট হয়ে যায় তবে সেই ব্যক্তির সাথে পুনরায় সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা না করাই ভালো। কারণ একবার সম্পর্ক ভেঙে গেলে সে সম্পর্কে শুধুমাত্র সন্দেহ আর খারাপ লাগা ছাড়া আর কিছুই থাকেনা। কোন সম্পর্ক শুধুমাত্র সন্দেহ করে করে বাঁচিয়ে চলা যায় না। আমরা যদি জোর করে কোন সম্পর্কে থাকার চেষ্টা করি সম্পর্ক নষ্ট হওয়া সত্ত্বেও তাহলে সে সম্পর্ক থেকে শুধুমাত্র আমরা কষ্টই পাবো কোন ভাল ফল পাবো না বা ভালোবাসা ও আন্তরিকতা এমনকি মনের কোন শান্তি ও পাবোনা। তাই সম্পর্ক একবার নষ্ট হয়ে গেলে সে সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াই শ্রেষ্ঠ। সম্পর্কে সন্দেহ আসলে সে সন্দেহ কোনভাবেই দূর করা যায় না এমনকি সেই সন্দেহ থেকে সম্পর্ক আরো তিক্ত ও বিরক্ত হতে শুরু করে।


তিক্ততা বিরক্ততা মানুষের মন অনেক বেশি বিষাক্ত করে তোলে যার ফলে সম্পর্কের আরো বেশি ক্ষতি হতে থাকে তাই আমাদের সবসময় উচিত যে কোন সম্পর্কে বিশ্বাসঘাতকতা অবিশ্বাস তিক্ত বিরক্ত এমন কি কোন রকমের কোন অসুবিধা যা সম্পর্ককে পুরোপুরি নষ্ট করে দেয় সেগুলো শুরু হলেই সে সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া উচিত। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের সুন্দর জীবন এই সুন্দর জীবনের সুন্দর একটি মন মানসিকতা যা এই অসুন্দর সম্পর্ক পুরোপুরি খারাপ করে দিতে পারে। একটা জিনিস খেয়াল করলে ভালো করে বোঝা যাবে যে কারো সাথে আমাদের কোন রকম খারাপ সম্পর্ক হয়ে গেলে আমরা আর পুনরায় সুন্দরভাবে তার সাথে মেলামেশা করতে পারি না এমনকি মন খুলে কথা বলতে পারি না। তাই সম্পর্ক যতদিন সুন্দর থাকে ততদিন সেটা চালিয়ে যাওয়া উচিত কিন্তু সম্পর্ক যখনই খারাপ হতে থাকে তখনই সে সম্পর্কের জন্য আমাদের জীবনে ভীষণভাবে অশান্তি নেমে আসে আর আমাদের জীবনের বিভিন্নভাবে ক্ষতিও হতে শুরু হতে পারে। তাই সবসময় খারাপ সম্পর্ক থেকে দূরে থাকা উচিত যা আমাদের ক্ষতির কারণ হতে পারে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।