সমস্যা যখন আসে সব দিক থেকে একসাথে আসে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবনের সমস্যার কোন শেষ নেই। জীবন থাকলে সমস্যা ঘুরে ফিরে আমাদের চারপাশে দেখা দেবে। তেমনি প্রতিনিয়ত দেখা যায় জীবনের কিছু মুহূর্ত সুখের হলেও পরক্ষণে কিছু মুহূর্ত এমন আসে যে মুহূর্তগুলো আমাদের জীবনটা একদম উলটপালট করে রেখে দেয়। আর বেশিরভাগ সময় এমন দেখা যায় যখন আমাদের জীবনে কোন সমস্যা থাকে না তখন কোন সমস্যাই আসে না কিন্তু যখন একবার সমস্যার আগমন শুরু হয়ে যায় তখন একসাথে হাজারো সমস্যা আমাদের জীবনে আসতেই থাকে। আবার অনেক সময় দেখা যায় একটা সমস্যা সমাধান করতে না করতেই আরেকটা সমস্যা এসে হাজির হয় আমাদের জীবনে। অর্থাৎ জীবনে আমাদের শান্তি পাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে ওঠে এই সমস্যার মোকাবেলা করতে করতে। তবু আমার প্রত্যেকে ই প্রতিনিয়ত কষ্ট করে যাই এবং হাল না ছেড়ে চেষ্টা করতে থাকি যেন আমাদের এই জীবনে আসার সমস্যা গুলি সমাধান করতে পারি। আসলে আমাদের জীবন প্রতিনিয়ত আমাদের পরীক্ষা নিতে থাকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে।
আমরা আমাদের জীবনে কতটা সমস্যার সমাধান করতে পারি সেগুলো দেখতে থাকে প্রতিনিয়ত ঈশ্বর বিভিন্ন ধরনের সমস্যা আমাদের জীবনে দিয়ে। তবে একটা জিনিস খেয়াল করলে অবশ্যই দেখতে পাওয়া যায় যে প্রতিনিয়ত আমাদের জীবনে যখন বড় বড় কোন সমস্যা আসে তার পেছনে ভালো একটা জিনিসও চলে আসে। অর্থাৎ কথায় আছে ভালো কিছু পেতে হলে কিছু হারাতে হয় বা কিছু সহ্য করতে হয়, ঠিক তেমনি কষ্টের পর সুখ আসে। আমাদের জীবনে যখন অনেক বড় বড় সমস্যা আগমন হয় তখন সে সমস্যাগুলি আমরা সুন্দরভাবে সমাধান করার পরে এবং সুন্দর সিদ্ধান্তের মধ্য দিয়ে সে সমস্যা সমাধান করার পরে দেখা যায় আমাদের জীবনে বেশ ভালো কিছু ঘটনা ঘটে বা ভালো কিছু উপকার আমরা পাই। আর এই উপকার থেকেই আমরা আমাদের জীবনে অনেক বেশি উন্নতি করতে পারি এবং আরো ভালোভাবে জীবনটাকে কাটাতে পারি। তাই আমাদের জীবনে যখন বিভিন্ন ধরনের ছোট বড় সমস্যা আসে তখন আমরা ভেঙ্গে পরি ঠিকই কিন্তু পরবর্তীতে দেখা যায় সে সমস্যার সমাধানের পরে ভালো কিছু ঘটে আমাদের জীবনে।
কিন্তু সেই ভালো কোন ফলাফল পাওয়ার জন্য আমাদের ভীষণ ধৈর্য ধরে এবং বুদ্ধিমত্তার সাথে সুষ্ঠুভাবে সে সমস্যা গুলি সমাধান করে নিতে হয়। আমরা যত ভালোভাবে আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা সমাধান করতে পারব ততই আমাদের জীবনে সুন্দর একটি ফলাফল পাব। তবে এটাও সত্য যে যখন আমাদের জীবনে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সমস্যা আগমন হয় তখন আমাদের জীবন আর চিন্তাভাবনা শক্তি সবকিছুই যেন উথাল পাথাল হয়ে যায় এবং আমরা কি করব আর কি করবো না সে ব্যাপারে পুরো দিশাহারা হয়ে পড়ি। আর দেখা যায় একটার পর একটা সমস্যা আসার কারণে আমরা অনেক বেশি মানসিকভাবে ভেঙে পরি যার ফলে আমাদের জীবনটা অনেক বেশি কষ্টের হয়ে পড়ে। একসাথে বিভিন্ন দিক থেকে সমস্যা আসার কারণে অনেক মানুষই ভেঙে পড়ে আবার অনেক মানুষ আছে যারা খুবই শক্তভাবে এবং সাবধানের সাথে চিন্তাভাবনা করে সব সমস্যাগুলি সমাধান করতে পারে। আমাদের জীবনে সমস্যাগুলি দেখা যায় আমাদেরই বিভিন্ন ধরনের ভুল কর্মের ফলে ঘটে।
অর্থাৎ জীবন আমরা ছোটবেলা থেকে যে সব ভুল কর্ম করে আসছি বা জীবনে কোন সিদ্ধান্ত যদি ভুল নিয়ে থাকি সেই ভুল সিদ্ধান্তের ফলাফল পরবর্তী জীবনে আমরা পেয়ে থাকি। আর সেই ফালাফালি আমাদের এক সময় সমস্যা এবং একসময় সমস্যার সমাধান হিসেবে সামনে আসে। আমরা সব সময় সঠিক কর্ম করতে পারি না আমরা যেহেতু মানুষ আমাদের দ্বারা প্রতিনিয়ত ভুল কাজ হতে পারে আবার সঠিক কাজও হতে পারে। সঠিক কাজের ফল যেমন আমরা ভালো পাই তেমন ভুল কাজের ফল হিসেবে আমরা ভবিষ্যতে খারাপ পাই। তাই আমাদের জীবনে যখন একাধিক সমস্যা আগমন হয় তখন ভেঙে না পড়ে সুস্থ স্বাভাবিকভাবে সান্তমাথায় সে ব্যাপারে চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেয়া উচিত যে কি করতে হবে এবং কি করা যাবে না। সুস্থভাবে শান্ত মাথায় চিন্তা ভাবনা করে প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হবে যাতে সেই সমস্যা আবার ফিরে না আসতে পারে। আমাদের সব সময় এটা বুঝতে হবে যে আমরা যে জীবন যুদ্ধে নেমেছি এই জীবন যুদ্ধে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমরা যখন একটার পর একটা সমস্যা আমাদের জীবনে দেখব কোনভাবেই ভেঙে পড়া যাবে না।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

