বিশ্বাসের সম্পর্ক।

in আমার বাংলা ব্লগ12 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000099914.jpg


সোর্স



আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বিভিন্ন রকমের সম্পর্ক রয়েছে। আমাদের আশেপাশে প্রচুর মানুষ হয়েছে যাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্য দিয়ে জীবন যাচ্ছে। তবে আমাদের প্রত্যেকটা মানুষের প্রতি আলাদা আলাদা ধরনের বিশ্বাস রয়েছে। আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের আলাদা আলাদা ধারণা তৈরি হয়েছে। যে ধারণার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে কে কি ধরনের মানুষ এবং কে কোন কাজটি করতে পারে এবং কে কোন কাজটি করতে পারে না। আসলে মানুষের সাথে মিশতে মিশতে আমাদের একটা ধারণা হয়ে যায় এবং আমরা যখন বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলি তাদের সাথে সময় কাটায় তখন তাদের আচার-আচরণ ও কথাবার্তার মধ্য দিয়ে আমরা তাদের সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিতে পারি যার ওপর ভিত্তি করে আমাদের তাদের সম্পর্কে বিশ্বাস তৈরি হয়। আর এই বিশ্বাস আমাদেরকে বলে দেয় যে সেই ব্যক্তিটি কি ধরনের কাজ করতে পারে এবং কি ধরনের কাজ করতে পারে না। তাই আমরা অনেক সময়ে বিশ্বাসের সাথে কিছু কিছু ব্যক্তির কথা বলে থাকি যে এই ব্যক্তিটি এই কাজটি করতে পারে কিনা।


আসলে আমাদের চারপাশে অনেক সময় এমন ঘটনা ঘটে যার দ্বারা আমরা বিব্রত হয়ে পড়ি। অন্য মানুষের সম্পর্কে এমন কিছু কথা বলে বা তথ্য দেয় যে কথা আমাদের ধারণার সাথে এবং আমাদের বিশ্বাসের সাথে কোনভাবেই মিল পায় না। আমরা যে ব্যক্তি তার সম্পর্কে যে ধরনের মন মানসিকতা তৈরি করে রাখি সেই ব্যক্তিটার সম্পর্কে যদি অন্য মানুষ এসে তার উল্টো অর্থাৎ ভুল ধারণা আমাদেরকে দিতে থাকে তবে অবশ্যই আমাদের বিশ্বাসে আঘাত লাগবে। আসলে কোন ব্যক্তি যদি ছোটবেলা থেকে আমরা দেখে বড় হই যে সে খুবই সৎ এবং কখনোই কোন খারাপ কর্ম করেনা আর হঠাৎ করে একটা সময় দেখা যায় যে সেই ব্যক্তি সম্পর্কে অন্য কোন ব্যক্তি অপবাদ দিচ্ছে সেই ব্যক্তিটি খুবই খারাপ এবং খারাপ কর্ম করেছে তবে আমরা কোনভাবেই সেই কথাটা মেনে নিতে পারি না আর আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। কারন আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি সেই ব্যক্তিটি ভীষণই ভালো এবং কোনো রকম কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাই আমাদের কাছে বিশ্বাসের সম্পর্ক একটা আলাদা স্থান পায়। আসলে মানুষের আচরণ ও ব্যবহারই মানুষের প্রতি মানুষের বিশ্বাসের জায়গা গড়ে তোলা।


আর আমাদের এই বিশ্বাস আমাদের সাথে প্রত্যেকটা ব্যক্তির একটি সম্পর্ক গড়ে তোলে যা কিছু কিছু ক্ষেত্রে হয় সুন্দর সম্পর্ক আবার কিছু কিছু ক্ষেত্রে হয় খুবই খারাপ সম্পর্ক। আমরা যদি কোন মানুষের মধ্যে খুব ভালো গুণ দেখতে পাই এবং আমাদের সাথে খুব ভালোভাবে সুন্দর একটা সম্পর্কে জড়িয়ে থাকে তবে সেই মানুষটার সম্পর্কে আমরা সব সময় ভালো ধারণা পাই এবং আমাদের ভালো একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমরা যদি কোন মানুষের মধ্যে সব সময় খারাপ গুণ খুঁজে পাই এবং মানুষকে সবসময় খারাপ করবে করতে থাকে তবে তার প্রতি আমাদের একটা বিশ্বাস জন্ম নেবে সেই ব্যক্তিটি খারাপ এবং সে সবসময় খারাপ কাজ করে। বিশ্বাস অনেক ধরনের হয়ে থাকে যে মানুষটি যেমন ধরনের সেই মানুষটির ওপর ঠিক তেমন ধরনের বিশ্বাসই তৈরি হয়ে যায়। খারাপ মানুষের উপর সবসময় বিশ্বাস থাকে যে সেই মানুষটি অবশ্যই খারাপ কাজ করতে পারে এবং খারাপ কাজ করেছে। আর ভালো মানুষের প্রতি সবসময় আমাদের বিশ্বাস থাকে যে সেই মানুষটি কখনোই কোন খারাপ কাজ করতে পারেনা এবং ভালো চিন্তাভাবনা এবং ভালো কাজই সে সবসময় পড়ে থাকে।


তাই দেখা যায় আমাদের চারপাশের মানুষ বা আমাদের কাছের মানুষ আমাদের কাছে থাকুক বা দূরে তাদের সাথে আমাদের একটা বিশ্বাসের সম্পর্ক ভীষণভাবে তৈরি হয়ে থাকে। আমরা দূরে থাকা মানুষের ওপরেও একটা বিশ্বাস তৈরি করে রাখতে পারি যে সেই মানুষটি খারাপ বা ভালো অথবা সেই মানুষটি কেমন ধরনের কাজ করতে পারে। আসলে মানুষের কাছে বা দূরে থাকার উপরে বিশ্বাস জন্ম নেয় না বিশ্বাস জন্ম নেয় সম্পূর্ণই তার কর্ম এবং তার আচার-আচরণ ও ব্যবহারের উপর নির্ভর করে। যে যেমন ধরনের মানুষ সেই মানসিকতার ওপর ও মনুষ্যত্বের ওপর নির্ভর করে এই মানুষের ওপর ধারণা তৈরি হয় আর সম্পর্ক গড়ে ওঠে একে অপরের প্রতি। আসলে আমাদের চারপাশে প্রত্যেক মানুষকেই শোনা যায় একে অপরের সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ দিতে এগুলো সম্পূর্ণই তো ধারণার ওপরেই নির্ভর করে এবং কিছু কিছু ক্ষেত্রে গ্যারান্টি দিয়েও অনেক কথা শুনতে পাওয়া যায় সেগুলো তৈরি হয় বিশ্বাসের উপর নির্ভর করে। বিশ্বাস অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই সবসময় কারো সম্পর্কে বিশ্বাসের সাথে যে কথাগুলো বলা হয় সেগুলো অনেক ভেবেচিন্তে ও সঠিক বলার চেষ্টা করা উচিত।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।