কিছু মানুষ নিজের হতাশা অন্যদের জীবনে দেওয়ার চেষ্টা করতে থাকে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা ভীষণভাবে জীবনে হতাশাগ্রস্থ। হতাশাগ্রস্থ মানুষ নিজের জীবনে যেমন ক্ষতিকর তেমনি অন্যের জীবনের জন্যেও ভীষণভাবে ক্ষতিকর। কারণ এই হতাশাগ্রস্ত মানুষ কখনোই জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা বা সঠিক কাজ করতে পারে না। হতাশাগ্রস্ত মানুষগুলি সারাদিন হতাশায় কাটিয়ে দেয় এবং জীবনে কি হলো কি গেল কি পেল এসব চিন্তা-ভাবনা করতে করতেই সময় আর জীবনটা পুরোপুরি কাটিয়ে ফেলে এবং জীবনের মূল্যবান সময় নষ্ট করতে থাকে। হতাশা গ্রস্থ মানুষেরা কখনোই চিন্তা করে না যে জীবনে এমনও অনেক সময় আছে যা তারা ভালো কাজে ব্যবহার করতে পারে। হতাশা গ্রস্থ মানুষ সবসময় নিজের হতাশা অন্যদের ওপর চাপানোর চেষ্টা করে। যেসব মানুষ ভীষণভাবে জীবনে হতাশাগ্রস্থ সে সব মানুষের জীবনের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। আর এইসব অভিজ্ঞতা যখন তারা অন্য ব্যক্তির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখন সে সব ব্যক্তির জীবনেও হতাশা নেমে আসে। প্রত্যেকটা মানুষের জীবন এবং প্রত্যেকটা মানুষের জীবনের সিদ্ধান্ত একই রকম কখনোই হতে পারে না।
তাই আমরা যদি মনে করি অন্য কোন ব্যক্তি জীবনে যে সিদ্ধান্ত যে সময় নিয়েছে আমাদেরও জীবনে সেই সিদ্ধান্ত সেই সময় নিলে সঠিক হবে সেটা মোটেও ঠিক কাজ হবে না। প্রত্যেকটা মানুষের জীবন যেমন আলাদা প্রত্যেকটা মানুষের জীবনের পরিস্থিতিও আলাদা তাই সিদ্ধান্ত নিতে হবে ভীষণই ভাবনা চিন্তা করে। হতাশাগ্রস্থ মানুষদের কাছে কখনোই জীবনে উন্নতির বা ভালো কোন কাজের এমনকি সাধারণ যে কোন পরিস্থিতির কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার পূর্বে পরামর্শ নেওয়া কোনভাবে উচিত হবে না। কারণ হতাশাগ্রস্থ মানুষ সবসময় নিজের হতাশা জনিত উপদেশই দেওয়ার চেষ্টা করবে যাতে আমাদের জীবনে কোন উপকার হবে না ও উন্নতি হবে না। তাই আমাদের সব সময় হতাশাগ্রস্থ মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যেন তাদের জীবনের হতাশা আমাদের জীবনে কোন ভাবে চলে না আসে। জীবনের সব সমস্যা সমাধান করতে পারলেও জীবনের এই হতাশা থেকে নিজেকে মুক্ত করার ভীষণভাবে অসম্ভব হয়ে পড়ে। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে আমাদের জীবনে যেন কোনোভাবেই হতাশা আক্রমণ করতে না পারে।
যেসব মানুষ জীবনে ভীষণভাবে হতাশাগ্রস্থ ভালো করে দেখলে বোঝা যাবে যে সেই সব মানুষ জীবনে প্রতিনিয়ত শুধুমাত্র ভুল সিদ্ধান্তই নিয়ে গেছে। তাই আমরা যদি আমাদের জীবনে কোন পদক্ষেপ নেওয়ার আগে সেই সব হতাশাগ্রস্থ মানুষদের কাছ থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করি তবে আমাদেরও জীবনের সেই উপদেশ হবে ভুল এবং সেই হতাশাগ্রস্থ মানুষদের কাছ থেকে যে সব উপদেশ বা নির্দেশ পেয়ে আমরা কাজ করব সে কাজগুলো ভুলই হবে। কারণ হতাশাগ্রস্থ ব্যক্তি জীবনে সফলতা খুব কম পায় যার ফলে তার মানসিক হতাশা জনিত সমস্যা হয় আর সে নতুনভাবে উদ্যোগ নেওয়ার কোনোভাবেই চেষ্টা করেন আবার জীবনে হতাশা মুক্ত হওয়ার চেষ্টা করে না। আর এইসব হতাশাগ্রস্থ ব্যক্তির জীবনের এইসব উপদেশ নিয়ে আমরাও জীবনে হতাশা ছাড়া আর কিছুই পাবো না। সফল হওয়ার সিঁড়িতে যে কঠোর পরিশ্রম লাগে সেই পরিশ্রমের উদ্যোগ আমরা কখনোই কোন হতাশাগ্রস্থ ব্যক্তির কাছ থেকে পাবনা এমনকি হতাশা গ্রস্থ ব্যক্তি সবসময় আমাদের নিরুৎ শাহিত করার চেষ্টা করবে প্রতি পদক্ষেপে। হতাশাগ্রস্থ ব্যক্তির চিন্তাভাবনা অনুযায়ী আমাদেরকে প্রতিনিয়ত পরিচালনা করার চেষ্টা করবে।
আর এই কারণেই আমরা যদি কোন রকম কোন হতাশা গ্রস্থ ব্যক্তির পরামর্শ নিয়ে জীবনে চলার চেষ্টা করি তবে আমরা দেখতে পারব আমরাও দিন দিন হতাশাগ্রস্ত হয়ে চলেছি এবং আমাদের আশেপাশে আমাদের প্রিয় মানুষগুলো দূরে সরে যাচ্ছে আমাদের আচরণের কারণে আর আমাদের জীবনে কোন রকম কোন উন্নতি মূলক কাজ আমরা করতে পারছি না এমনকি কোন উন্নতি মূলক ভালো কাজ করার আগে থেকেই আমরা সে কাজ করার উদ্যোগ বা সাহস হারিয়ে ফেলেছি। তাই আমাদের সব সময় সফল ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেয়া উচিত এবং সফল ব্যক্তিদের সাথে মেলামেশা করা উচিত যাদের জীবনে অনেক জ্ঞান রয়েছে উৎসাহ রয়েছে সেসব ব্যক্তি পারে একমাত্র আমাদেরকে জীবনে উন্নতি করার সাহস যোগাতে। কোন কোন হতাশাগ্রস্ত ব্যক্তির সাথে আমরা যদি মেলামেশা করি তবে আমরা শুধু হতাশাই পাব আর সফল ও হতাশাগ্রস্থ হীন ব্যক্তির সাথে মেলামেশা যদি মেলামেশা চলাফেরা করি তবে আমরাও তাদের মত একদিন সফল ও হতাশাগ্রস্ত হীন ব্যক্তি হয়ে উঠতে সক্ষম হব। তাই হতাশাগ্রস্থ মানুষদের থেকে দূরে থাকতে হবে আর এইসব মানুষ তাদের জীবনের হতাশা যেন আমাদের জীবনে দিতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
