বাচ্চার সব আবদার পূরণ করলে তাদেরই ক্ষতি।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
বাবা মায়েরা সবসময়ই চায় যে তার সন্তান সবসময়ই সুখে থাকুক এবং হাসি খুশি থাকুক। সন্তানের ভালো থাকার জন্য মা-বাবারা অনেক সময় তার সাধ্যের বাইরে গিয়েও অনেক কাজ করে থাকে। বাচ্চার স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ করার চেষ্টা করা কোন খারাপ বিষয় নয়। কিন্তু আমরা যখনই আমাদের সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করব আমাদের সন্তানকে ভালো রাখার বা সন্তানের সব আবদার পূরণ করার তখনই আমাদের দ্বারা হয়ে যাবে মস্ত বড় একটা ভুল। কারণ সন্তানকে প্রতিনিয়ত নিজের সামর্থ্য আর ক্ষমতা সম্পর্কে অবগত রাখা প্রয়োজন। আমরা যদি আমাদের সন্তানদের প্রয়োজনের ঊর্ধ্বে আবদার পূরণ করতে থাকি এবং সাধ্যের বাইরে গিয়ে তারা যখন যেটা চায় তখন সেটা দিতে থাকি তখন আমাদের সন্তানদের ধারণা হবে যে আমরা সবকিছু চাইলেই তাদেরকে দিতে পারবো এবং তারা যখন যা ইচ্ছা চাইলেই আমাদের কাছ থেকে পেয়ে যাবে। অর্থাৎ সন্তানদের ধারণা হয়ে যায় যে তাদের মা বাবার সামর্থ্য অপরিসীম এবং চাওয়ার সাথে সাথেই ছোটবেলা থেকে সব ছোটখাটো বস্তু যেহেতু পেয়ে গেছে তাই বড় হলেও যে কোন জিনিস চাইলেই তারা পেয়ে যাবে।
এছাড়াও ছোটবেলা থেকে যখন বাচ্চারা দেখছে যে তার মা বাবার কাছে যাই চাওয়া হচ্ছে সব কিছুই তারা পেয়ে যাচ্ছে তখনই সে বাচ্চারা হয়ে ওঠে প্রচন্ড রকমের জেদি আর রাগী ধরনের মানুষ। তাছাড়া ছোটবেলা থেকে চাওয়া মাত্র সবকিছু পেয়ে গেলে কখনোই তার মূল্যবোধ বোঝে না। কত কষ্ট করে সেই জিনিসটা পেতে হয় সেই কষ্টটা না বোঝার কারণে প্রচন্ড ধরনের জেদী হয়ে যায় এবং পরবর্তীতে সবকিছুই পাওয়ার একটা জেদ চলে আসে। অনেক সময় অনেক বাচ্চাদের দেখা যায় যে কোন কিছু কিনে না দিলে খুব জেদ করছে আর কান্নাকাটি করছে আর পরবর্তীতে বাচ্চাদের মা-বাবা সেই জিনিসটা কিনে দিচ্ছে কান্না থামানোর জন্য। কিন্তু এটা বাবা-মার অনেক বড় ভুল পদক্ষেপ কারণ বাচ্চাটি বোঝা যাচ্ছে যে সে কান্নাকাটি করলে তার বাবা-মা তার চাহিদা পূরণ করবে আর এখান থেকেই শুরু হচ্ছে তার জেদ আরো মজবুত হওয়া। পরবর্তীতে বাচ্চাদের আরও বড় বড় শখ পূরণ বা ইচ্ছে পূরণের জন্য তারা আরো বেশি জেদ রাগ দেখাতে শুরু করে যার আগে বাবা-মা নিরুপায় হয়ে ভেঙে পড়ে আর তাদের ইচ্ছা খারাপ হলেও বা পূরণ করার মতো না হলেও পূরণ করতে তারা বাধ্য হয়।
বাবা-মা যদি প্রতিনিয়ত বাচ্চাদের জেদ পূরণ করতে থাকে অর্থাৎ যা আবদার করছে সেটাই পূরণ করতে থাকে তবে সেই বাচ্চা কোনভাবেই কোন জিনিসের কদর করতে শেখেনা আর হয়ে যায় ভীষণই রাগী চঞ্চল ও অভদ্র ধরনের মানসিকতার মানুষ। আমরা যদি একটা শিশুকে ছোটবেলা থেকেই তার সামর্থ্য বাবা-মার সামর্থ্য প্রয়োজন অপ্রয়োজন এবং কোনটা বিলাসিতা কোনটা আবদার করতে হয় এবং কোনটা ছেড়ে দিতে হয় এগুলো প্রত্যেকটা ভালোভাবে বোঝাতে থাকি এবং অপ্রয়োজনীয় আবদার নাম এটাই তবে সেই বাচ্চাটা ছোটবেলা থেকেই অনেক সুন্দর ভাবে মানুষ হবে আর বাবা-মার কষ্ট বুঝতে শিখবে। বাচ্চাদের ছোটবেলা থেকেই আবদার পুরো না করে প্রয়োজনও অপ্রয়োজন শেখানো প্রয়োজন। প্রয়োজনীয় জিনিস অবশ্যই তাকে দেওয়া উচিত কিন্তু অপ্রয়োজনীয় জিনিস সব সময় তাকে বোঝানো উচিত যে এটা অপ্রয়োজনীয় তাই এটা তোমার দরকার নেই। বাচ্চার সব আবদার পূরণ করতে গেলে যেমন আমাদের সামর্থের ঊর্ধ্বে যেতে হয় এবং আমাদের কষ্ট স্বীকার করতে হয় তেমনি বাচ্চাদের মধ্যে ধীরে ধীরে যত বড় হতে থাকবে তত খারাপ মানসিকতা আর খারাপ মানুষ হয়ে ওঠার মত বিভিন্ন খারাপ লক্ষণ আমরা দেখতে পাবো।
আসলে বাচ্চা মানুষ করা অনেক বেশি কষ্ট এবং ভীষণ ভাবনা-চিন্তার বিষয়। কিভাবে বাচ্চারা সুন্দরভাবে বড় হয়ে উঠবে এবং মানুষের মত মানুষ হবে সেটা অবশ্যই আমাদের ভেবেচিন্তে তবেই তাদের সাথে সেই ভাবে ব্যবহার করা উচিত। সবসময় বোঝানোর মাধ্যমে তাদেরকে বড় করা উচিত কখনোই বকাঝকা করে বা খুব শাসনের মধ্যে দিয়ে যদি বাচ্চাদের মানুষ করার চেষ্টা করা হয় তবে ও বাচ্চারা খারাপ মানুষ বা খারাপ মানসিকতার তৈরি হয়ে উঠতে পারে। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় অতিরিক্ত আবদার কখনোই পূরণ করা যাবে না এবং ভুল ও ঠিক সব সময় বুঝিয়ে বলার চেষ্টা করতে হবে যেন তারা সঠিক এবং ভুলটা সুন্দরভাবে বুঝতে পারে এবং জীবনে সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে ভালোভাবে চলতে পারে। অপ্রয়োজনীয় আবদার পূরণ করা থেকে নিজে যেমন বিরত থাকতে হবে তেমন বাচ্চাদেরও শেখাতে থাকতে হবে কোনটা প্রয়োজন এবং কোনটা অপ্রয়োজন ও বিলাসিতা। বাচ্চাদেরকে প্রয়োজন অপ্রয়োজনীয় আবদার কোনটা সেটা শেখাতে পারলে বাচ্চারা ধীরে ধীরে সঠিকভাবে বড় হয়ে উঠবে এবং সুন্দর চিন্তাভাবনার মানুষ হয়ে উঠতে পারবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
