দুর্ঘটনা কখনো সংকেত দিয়ে আসে না।

in আমার বাংলা ব্লগ15 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমাদের জীবনে কখন কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে সেটা আমরা নিজেও জানিনা কারন দুর্ঘটনা কখনো আগে থেকে বলে আসে না বা আগে থেকে আমাদেরকে কোন সংকেত দেয় না। আমাদের জীবনে এমন অনেক দুর্ঘটনা থাকে যা আমরা অন্য কাউকে বলতেও পারি না এমনকি আমাদের মা-বাবাও জানতে পারে না। অনেক দুর্ঘটনা এমন থাকে যা আমাদের সাথেই ঘটে এবং আমরাই শুধুমাত্র সে ঘটনা সম্পর্কে জানতে পারি আর আমরা যেহেতু কাউকে বলতে পারি না তাই অন্য কেউ জানতে পারে না। কিন্তু সেগুলো আমাদের একান্তই ব্যক্তিগত দুর্ঘটনা থাকে যা আমাদের জীবনে ঘটে এবং আমাদের জীবনের এই ঘটনাগুলো আমাদের ভেতরেই আমাদেরকে প্রতিনিয়ত একটু করে কষ্ট দিতে থাকে। কিন্তু যেসব দুর্ঘটনা বাইরে ঘুরতে থাকে এবং সবাই দেখে সেইসব দুর্ঘটনা আমরা নিজেও ভুলতে পারিনা আর বাইরের অর্থাৎ আশেপাশের মানুষ আমাদের কোনোভাবেই ভুলতে দেয় না। আমাদের জীবনে অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন আমাদের প্রতিনিয়ত হতে হয়। কিছু দুর্ঘটনা থাকে আমাদের একান্তই নিজের কিছু দুর্ঘটনা থাকে পারিবারিক এবং কিছু দুর্ঘটনা থাকে সামাজিকভাবে ঘটে থাকে।


আমাদের একান্তই নিজস্ব দুর্ঘটনাগুলি শুধু আমরা একারাই জানতে পারি আর যেগুলো পারিবারিক দুর্ঘটনা ঘটে সেগুলো পরিবারের মানুষরা জানতে পারলেও সেই দুর্ঘটনার জন্য মানসিক এবং শারীরিক দুই ভাবেই আমরা নিজেরাই বিধ্বস্ত হতে থাকি। অনেক সময় আমরা পারিবারিকভাবে আঘাতগ্রস্ত হই, আমাদেরকে আমাদের পরিবারের মানুষ ভুল বোঝে আবার অনেক সময় নিজের স্বার্থ অনুযায়ী আমাদের ব্যবহার করার চেষ্টা করে। আর এই জন্যই আমাদের সাথে বিভিন্ন ধরনের পারিবারিক দুর্ঘটনা ঘটে যায় অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। আসলে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাওয়ার আশায় আগে থেকে কোনভাবেই সতর্ক হতে পারি না কারন আমরা কোন দুর্ঘটনারই পূর্বাভাস কোনভাবেই পাইনা। পরিবারের মানুষ যদি কোন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে তবে সেই দুর্ঘটনা আমাদের জীবনের সবথেকে বেশি বেদনাদায়ক ও আঘাত জনক হয়ে থাকে। আর এই আধার থেকে বাঁচার জন্যই আমাদের সব সময় সতর্ক থাকা উচিত আর পরিবারের মানুষদের থেকেও ভীষণভাবে সচেতন হওয়া উচিত কারণ বর্তমান পরিস্থিতিতে নিজের পরিবারও নিজের আপন হয় না আর নিজের জন্মদাতা পিতা-মাতাও স্বার্থপর হয়ে উঠেছে।


এছাড়াও আমরা প্রাকৃতিকভাবে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে যা আমরা আগে থেকে কখনোই বুঝতে পারি না বা চেষ্টা করলেও বুঝতে পারবো না। কারণ প্রকৃতি আমাদের কখন কোন কর্মের ফল কিভাবে দেয় সেটা আমরা কোনভাবেই আগে থেকে বুঝতে পারি না। আসলে প্রকৃতি যে আমাদের উপর যখন তখন অঘটন ঘটিয়ে ফেলে সেটার পেছনে দায়ী আমরা নিজেরাই কারণ প্রতিনিয়ত আমরা প্রকৃতির ওপর যেসব অবিচার করে চলেছে সেই অবিচার প্রকৃতি অবিরত সহ্য করে চলেছে। তাই যখন প্রকৃতির সহ্যের সীমা পেরিয়ে যায় তখনই প্রকৃতির বিভিন্নভাবে রিয়াক্ট করতে শুরু করে আর তার ফল স্বরূপ আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখতে পাই। কিছু কিছু দুর্ঘটনা আমাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে আবার কিছু কিছু দুর্ঘটনা আমাদের অতটাও ক্ষতি করতে পারে না। কিন্তু প্রকৃতির এই দুর্ঘটনা এড়াতে আমরা ভীষণভাবে সক্ষম। আমরা যদি প্রকৃতিকে সুন্দরভাবে বাঁচানোর চেষ্টা করি তবে প্রকৃতিও আমাদের রক্ষা করতে চেষ্টা করে। কিন্তু আমরা আমাদের স্বার্থের জন্য প্রকৃতির যেভাবে প্রতিনিয়ত ক্ষতি করে চলেছি এটাই প্রকৃতিও আমাদের কাছ থেকে আঘাত পেতে পেতে এখন স্বার্থপর হয়ে চলেছে।


আর এই স্বার্থপরতার প্রভাবেই প্রকৃতি যখন তখন বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলে আর সেই দুর্ঘটনার ফলে আমরা ভীষণভাবে শাস্তিপ্রাপ্ত হই। আমাদের জীবনে বিভিন্ন দুর্ঘটনা যেমন সংকেত দিয়ে আসে না তেমন প্রাকৃতিক দুর্যোগ ও আমাদের কোনো রকম আগে থেকে সংকেত দেয় না। প্রকৃতি যখন তখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে আর আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর উপলব্ধি করতে পারি যে আমরা প্রকৃতির ওপর কি পরিমাণ অবিচার করেছি। তবে বর্তমানেও মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে প্রকৃতির ওপর অন্যায় অবিচার বুঝতে পারছে না এবং অবুদ্ধিমানের মতো অবিচার করে চলেছে। যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছি আর এইসব দুর্ঘটনার পূর্বাভাস আমরা কোন ভাবেই পারলাম না। আমাদের চারপাশে বিভিন্ন দেশে এমনকি আমাদের দেশের মধ্যেও চারপাশে এলাকায় বিভিন্ন ধরনের বাক্তি দুর্যোগ আমরা বিভিন্ন সময় দেখতে পাই। আমাদের বোঝা উচিত যে আমাদের সতর্ক হতে হবে আর প্রকৃতিকে আমাদের বাঁচানোর চেষ্টা করতে হবে তবেই প্রকৃতি আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে বাঁচাতে পারবে। নইলে আমরা যখন তখন বিভিন্নভাবে প্রাকৃতিক ভাবে দুর্ঘটনার সম্মুখীন হব আর আগে থেকে আমরা জানতেও পারবোনা।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।