প্রত্যেক পরিবর্তনের পেছনে একটা কারণ থাকে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের চারপাশে আমরা যেসব পরিবর্তন লক্ষ্য করতে পারি সে প্রত্যেক পরিবর্তনের পেছনে কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে। আমরা কিছু কিছু পরিবর্তনের কারণ স্পষ্ট বুঝতে পারি কিন্তু কিছু কিছু পরিবর্তনের কারণ আমরা কোনভাবে বুঝতে পারিনা, তাই অনেক সময় ভেবেই নেই যে অকারণে ঘটনাটি ঘটেছে। কিন্তু আমাদের এই ধারণা একদম ভুল কারণ প্রত্যেকটা ঘটনার পেছনে কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে। কারণ ছাড়া এই পৃথিবীতে কোন কিছুই ঘটে না। যেমন আগুন জ্বালালে তবেই ধোঁয়া দেখতে পাওয়া যাবে আগুন যদি না জলে তবে কোনভাবেই কোথাও ধোয়া দেখতে পাওয়া যাবে না। তেমনি প্রত্যেকটা ঘটনার পেছনে কারণ থাকবেই। তাই আমরা যদি কোন ঘটনা ঘটতে দেখি তবে অবশ্যই বুঝতে হবে সে ঘটনার পেছনে কোন না কোন কারণ লুকিয়ে আছে। আমাদের আশেপাশে বা চলার পথে রাস্তায় যদি কোন দুর্ঘটনা ঘটতো দেখি তবে বুঝতে হবে সেই দুর্ঘটনার পেছনেও কোন কারণ আছে। আবার আমরা যদি দেখি কোন একটা ভালো মানুষ যাকে আমরা ছোটবেলা থেকেই অনেক ভালো বলে মনে করে আসছি সেই মানুষকেই হঠাৎ কেউ খারাপ বলছে তবে তার পেছনে কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে।
তবে কোন জিনিস যদি আমরা মনগড়া ভাবতে থাকি সেটা অবশ্যই উচিত নয় তবে আমাদের ভাবনাটাও কোনো না কোনো কারণ থেকেই আসে। কোন মানুষ যদি ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে বা হঠাৎ পরিবর্তন হয়ে গেছে এমনটা যদি আমরা লক্ষ্য করি তবে সেই পরিবর্তনের পেছনেও মস্ত বড় কোনো কারণ রয়েছে বা প্রতিনিয়ত ছোট-বড় বিভিন্ন কারণে ঘটছে বলেই মানুষটি পরিবর্তন হয়ে চলেছে। আমরা যদি কোন ব্যক্তিকে অযথাই দোষারোপ করতে থাকি যে সেই ব্যক্তি পরিবর্তন হয়ে চলেছে পূর্বের মতো আর নেই তবে তার পরিবর্তন পেছনে লুকিয়ে থাকা কারণটা আগে আমাদের খুঁজে বের করতে হবে। এমনকি অনেক সময় অনেক ব্যক্তি বা আমাদের প্রিয়জন আমাদের কাছ থেকে দূরে সরে যায় সেই দূরে সরা দেখে এবার প্রিয়জনের পরিবর্তন দেখে আমরা যদি শুধু তাকেই দোষারোপ করতে থাকি যে অকারণে সে আমাদের থেকে দূরত্ব বজায় চলছে এবং পরিবর্তন হয়েছে তবে এটা আমাদের ভুল হবে। আমরা যদি আমাদের প্রিয় মানুষের পরিবর্তন লক্ষ্য করি তবে তার পেছনের পরিবর্তনের কারণ আমরাই থাকবো। অনেক মানুষই মনে করে যে তার প্রিয় মানুষটি পরিবর্তন হয়েছে শুধুমাত্র তারই দোষ।
কিন্তু সত্যিটা হলো আমাদের প্রিয় মানুষ পরিবর্তন হয় আমাদেরই কোন আচরণের ফলে বা আমাদেরই কোন কারনে। আমরা যদি জেনে বুঝে বা না বুঝেই আমাদের প্রিয় মানুষকে প্রতিনিয়ত দুঃখ দিতে থাকি বা মনে আঘাত করতে থাকি তবে আমাদের প্রিয় মানুষটি অবশ্যই আমাদের থেকে দূরে সরে যাবে। কিন্তু আমরা যদি আমাদের আচরণ না বুঝে শুধুমাত্র আমাদের প্রিয় মানুষগুলোর উপরেই দোষারোপ করতে থাকি তবে সেটা হবে আমাদেরই ভুল। তাই আমাদের আশেপাশে মানুষের পরিবর্তনের পেছনের কারণটা অবশ্যই আমাদের বুঝতে হবে আর এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের আশেপাশের মানুষও আমাদের কোন কারণেই পরিবর্তন হয়ে যেতে পারে। কখনো কারোর পরিবর্তন দেখে শুধুমাত্র তাকে দোষারোপ করা মোটেও উচিত নয়। সবার আগে পরিবর্তনের কারণ এবং সে কারণ স্বরূপ আমরাও জড়িত রয়েছে কিনা সেটা জানার অবশ্যই প্রয়োজন রয়েছে। কারন আমরা যদি আমাদের প্রিয় মানুষের দূরে সরে যাওয়া থেকে আটকাতে চাই এবং প্রিয় মানুষের সাথে সারা জীবন সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই তবে অবশ্যই আমরা আমাদের প্রিয় মানুষটিকে হারানোর কোন কারণ না হয়ে বসি সেদিকে সচেতন থাকতে হবে।
আমাদের সবসময় মনে রাখতে হবে এই পৃথিবীতে কোন পরিবর্তনই অকারণে হয় না। প্রাকৃতিক পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, জীবজন্তু ও পশু পাখির পরিবর্তন এমনকি মানব জীবনের পরিবর্তন সবকিছুর পেছনেই কোন না কোন কারণ লুকিয়ে থাকে। তাই অকারণে কোনো পরিবর্তন হয়েছে সেটা আমাদের কোনোভাবেই ভাবলে চলবে না। আমাদের আশেপাশের কোন ব্যক্তি বস্তু এমনকি আমাদের প্রিয় মানুষটি যদি পরিবর্তন হতে শুরু করে তবে অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু তার পেছনে কোন না কোন কারণ আছে যার ফলে তারা পরিবর্তন হচ্ছে। পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল তাই আমরা খেয়াল করলেই দেখতে পারবো আমরাও প্রতিনিয়ত বিভিন্নভাবে পরিবর্তন হয়ে চলেছি এমনকি আমাদের চিন্তা ভাবনাও পরিবর্তন হয়ে চলেছে এর পেছনেও বিভিন্ন ধরনের কারণ লুকিয়ে থাকে। সব জিনিসের পরিবর্তনের পেছনে কারণ আমরা খুঁজে না পেলেও প্রত্যেকটা জিনিসের পেছনেই কিছু না কিছু কারণ থাকে এটা আমাদের সব সময় মনে রাখতে হবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Has escrito un ensayo impecable sobre la conducta humana y los cambios que una persona manifiesta a lo largo de su vida. Como bien dices: "los cambios de conducta y temperamento tienen una razón de ser".
খুবই ভালো লাগলো