বিপদের দিনে পশুরাও উপকার করে কিন্তু মানুষ নয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের এই পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ বিপদ এবং বিভিন্ন ধরনের অঘটন আমরা ঘটতে দেখতেই থাকি। এসব অঘটন বিপদ এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা প্রায়ই দেখতে পারি মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে শুধু স্বার্থপরের মত নিজের কথাই ভেবে চলে। দুঃখের দিনে বা বিপদের সময়ে একজন মানুষ অন্য মানুষের সুযোগের সদ্ব্যবহার করতে থাকে। অন্যের বিপদকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ কিভাবে সিদ্ধি করা যায় সেই কাজে লেগে থাকে। এই পৃথিবীতে সব থেকে শিক্ষিত এবং বুদ্ধিমান জীব হলো মানব। কিন্তু এত বুদ্ধিমান হওয়া সত্বেও এসব মানুষের বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখলে এবং মনুষ্যত্বহীন কর্মকাণ্ড দেখলে প্রতিনিয়ত অবাক হওয়া লাগে। যে পৃথিবীতে মানুষ এত নিকৃষ্ট জীবের পরিচয় দেয় সেই পৃথিবীতেই বিভিন্ন ধরনের জীবজন্তু তাদের মধ্যে মনুষ্যত্বের প্রমাণ দিতে থাকে। মানুষ তার মনুষত্ব ভুলে গেলেও জীবজন্তু কিন্তু প্রতিনিয়ত বিপদের সময় অন্যদের পাশে থাকার চেষ্টা করে। মানুষ একমাত্র জীব যে কেউ কোন ক্ষতি করলে যেমন তার ক্ষতি করে তেমনি কোন ব্যক্তি ক্ষতি না করলেও সেই ব্যক্তিরও ক্ষতি করতে দ্বিধাবোধ করে না।
কিন্তু এই পৃথিবীতে মানুষ ছাড়া প্রত্যেকটা জীবজন্তু এমন সুন্দর মনুষত্ব নিয়ে জন্মগ্রহণ করে যারা কখনোই অন্যের ক্ষতি করার চেষ্টা করে না। যতক্ষণ না পর্যন্ত সেই জীবজন্তু তার নিজের ক্ষতির আশঙ্কাবোধ করে বা অন্যের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবার প্রমাণ পায় ততক্ষণ পর্যন্ত কাউকে কোনরূপ আঘাত বা ক্ষতি করার কথা ভাবে না। বরং পৃথিবীতে কখনো যদি কোন প্রাকৃতিক দুর্যোগ নামে বা কোন মানুষ বা অন্য কোন জীবজন্তু কোন রকম ক্ষতিগ্রস্ত হয় বা বিপদে পড়ে তখন অপর কোন জীবজন্তু কোনভাবেই তার ক্ষতি করার চেষ্টা করে না বরং কিভাবে তার উপকার হয় সেটাই চেষ্টা করে। আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখেছি বিপদে পড়লে একটা পশু আরেকটা পশু বা জীবজন্তুর উপকার করে। এমনকি মানুষ যদি বিপদে পড়ে তাও অনেক পশুপা জীবজন্তু দেখা যায় তার উপকার করতে চলে আসে তার ক্ষতি বা তার নিজের জীবনের কথা চিন্তা না করে। একটা মানুষ যেখানে ক্ষমতা থাকা সত্ত্বেও অন্য কারোর উপকার করতে চায়না সেখানে একটা জীবজন্তু বা পশু পাখি অন্য কাউকে বিপদে দেখলে তৎক্ষণাৎ এগিয়ে আসে তার উপকার করার জন্য অর্থাৎ বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি যে মানুষের মধ্যে মনুষত্ব হারিয়ে গেলেও জীবজন্তুর মধ্যে ভীষণভাবে মনুষত্ব রয়েছে, যা তারা প্রতিনিয়ত প্রমাণ দিয়েই থাকে। কিছুদিন আগেই নেপালে যখন ভয়ঙ্কর দুরবস্থা দেখা গেছে তখন একটি মানুষকে দেখা গেছে নদীর মাঝখানে বিপদগ্রস্ত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে। তখন অন্য কোন ব্যক্তি সাহায্য করতে না আসলেও একটা হাতি সেই তুমুল স্রোতের মধ্যে জলে নেমে সেই লোকটির প্রাণ বাঁচিয়েছে। এছাড়াও একটা হাতিকে দেখা গেছে বাঘের প্রাণ বাঁচিয়ে তার জীবন রক্ষা করতে। এরকম ধরনের বিভিন্ন ভিডিও আমরা চোখের সামনে দেখতে পাই এমন কি বাস্তব সমাজে ও চারিদিকে বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখতে পাই যার মাধ্যমে বোঝা যায় যে মানুষের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে গেলেও পশু পাখি ও বিভিন্ন জীবজন্তুর মধ্যে ভীষণভাবে মায়া দয়া ও মনুষ্যত্ব রয়েছে। মানুষের মতো কখনোই কোন পশু পাখিকে দেখা যায় না যে বিপদের দিনে তার সুযোগের সৎ ব্যবহার করতে বা কাউকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলে দিতে।
আসলে আমাদের এই পশু পাখি ও বিভিন্ন জীবজন্তুর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে মনুষ্যত্ব কিভাবে বাঁচাতে হয় আর স্বার্থ ত্যাগ করে বিপদে অন্য মানুষের বা অন্য সবার পাশে গিয়ে কিভাবে দাঁড়াতে হয়। এই পৃথিবীতে শুধুমাত্র মানুষ এমন ব্যক্তি যারা উপার্জন করে সুন্দর বিলাসবহুল জীবন এবং খাদ্য সংগ্রহের জন্য। কিন্তু পৃথিবীতে এত জীবজন্তু পশু-পাখি রয়েছে কেউই কিন্তু খাদ্যের অভাবে মারা যায় না। অর্থাৎ পৃথিবীতে প্রচুর পরিমাণে খাদ্যের যোগান থাকে এবং রয়েছে যা আমরা নিজের স্বার্থেই নষ্ট করছি আর অন্যভাবে সেগুলো অর্জন করার চেষ্টা করছি। কিন্তু আমরা যদি প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে থাকি আর স্বার্থপরতা দূর করি তবে কেউই কখনোই খাদ্যের অভাবে মারা যাবে না। প্রকৃতি আমাদের ভালবাসা এবং প্রকৃতি আমাদের রক্ষা করতে জানে শুধু আমরাই সেগুলোকে বুঝি না যার ফলে তিনি যত যাচ্ছে স্বার্থপরতায় ডুবে যাচ্ছি আর নিজের সাথে সাথে অন্যের জন্যও বিপদজনক হয়ে উঠছি। তাই আমাদের অবশ্যই মনুষত্ব বজায় রাখা উচিত এবং নিজেদের মনকে এই পৃথিবীর পশু পাখি ও বিভিন্ন জীবজন্তুদের মতো পবিত্র করা উচিত।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

