পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের নিজেকে বদলাতে হয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা যদি মনে করি আমরা যেমন আছি সেরকমই সারা জীবন থাকবো তবে সেটা আমাদের একদমই ভুল ধারণা। আমরা যেমন ছোট থেকে যত বড় হতে থাকি তত আমাদের শারীরিক ও মানসিক পরিবর্তন হতে থাকে তেমনি বিভিন্ন ধরনের পরিবেশ অনুযায়ী আমাদের নিজেদেরকে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। যেখানে যেমন পরিবেশে পরিবেশ অনুযায়ী আমাদের তেমনভাবেই চলা উচিত। আমরা যদি পরিবেশ অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারি তবেই আমরা নিজেকে সঠিক একটা মানুষ বলে মনে করতে পারি। কারণ সব পরিবেশ সমান হয় না এবং সব পরিবেশে আমরা সমানভাবে চলতে পারিনা। আমাদের এই চারপাশের সমাজে এমন অনেক দিন থাকে যেখানে আমরা একদমই আধ্যাত্মিকভাবে নিয়ম-কানুন পালন করি এবং চলাফেরা করি এমনকি পোশাক পরিচ্ছদ করে থাকি। কিন্তু সেই দিনগুলিতে যদি আমরা মনে করি যে না আমরা সামাজিক পোশাক পরবো না সামাজিক নিয়ম মানবো না এমনকি আধ্যাত্মিক এই নিয়মকানুন গুলি আমরা মেনে চলবো না তবে আমরা সেই দিনে সেই সময়ের জন্য কোন ভাবেই উপযুক্ত বলে প্রমাণ হব না।
আমরা যদি সেই দিনের জন্য উপযুক্ত নিজেকে তৈরি না করি তবে আমরা সেই সব মানুষের থেকে দূরে সরে যাব এবং আমাদের কাউকে পছন্দ করবে না। তেমনি আধুনিক সমাজে এসে বা আধুনিক কোন অনুষ্ঠানে আমরা যদি একদম গ্রামের মতো পোশাক পরিচ্ছদ করে থাকে এবং আমাদের আচার-আচরণ ও চালচলন একদম বিপরীত করতে থাকি তবে অবশ্যই সেই পরিবেশে আমরা কোনভাবে মানানসই হয়ে উঠতে পারব না। আর এই মানানসই না হওয়ার কারণে আমাদের সবাই গাইয়া বা বিভিন্ন খারাপ ভাবে মন্তব্য করবে আর আমাদের সাথে সেই পরিবেশের সে মানুষগুলি ও কোন ভাবে মেলামেশা করতে চাইবে না এমনকি সম্পর্ক রাখতেও অনেক বেশি ভাবনা চিন্তা করবে। বিভিন্ন অনুষ্ঠান অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ ও আচার-আচরণ করার প্রয়োজন রয়েছে। পোশাক পরিষদ ও আচার-আচরণ যেমন আমাদের পরিবেশ অনুযায়ী করা উচিত তেমনি আমাদের কথাবার্তাও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বলা উচিত। যেখানে যে পরিবেশ নয় আমরা যদি সেখানে সেই ধরনের কথা না বলে অন্য ধরনের কথা বলি তবে সেখানে আমরা বেমানান হয়ে যাব।
একটা অসুস্থ বাড়ি বা ক্লিনিকে হাসপাতালে যেখানে মানুষ ভীষণ অসুস্থ অবস্থায় রয়েছে সেখানে আমরা কোনোভাবেই হাসাহাসি বা মজা করতে পারি না তাহলে সেখানের মানুষগুলো আমাদের একদম পছন্দ করবে না এবং আমাদের উদ্দেশ্যে সবাই খারাপ ও কটুক্তি করা শুরু করবে। আবার কোন উৎসব বাড়িতে যেখানে সবাই খুব আনন্দে নেতা রয়েছে সেখানে আমরা যদি খারাপ কথা বলি অথবা ঝগড়া বিবাদ শুরু করি তবেও তারা আমাদেরকে কোনভাবেই পছন্দ করবে না আর আমাদের সম্পর্কে খারাপ মন্তব্য করা শুরু করবে। তাই আমাদের অবশ্যই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলাফেরা করতে হবে কথাবার্তা বলতে হবে এমনকি পোশাক পরিচ্ছদ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী করা উচিত। প্রত্যেকটা পরিবেশে যদি আমরা নিজেকে মানিয়ে নিতে পারি তবেই আমরা একজন সঠিক ও আদর্শ মানুষ হিসেবে সবার কাছে বিবেচিত হবো নইলে আমরা কোনভাবেই নিজেকে সব জায়গায় মানিয়ে নিতে পারব না। আমরা যদি সব সময় নিজের মত চলাফেরা করি আর পরিবেশ অনুযায়ী চলাফেরা না করি তবে আমাদের সাথে কেউই চলাফেরা করতে স্বাচ্ছন্দ বোধ করবে না।
আমাদেরকে সব সময় পরিবেশে মানিয়ে চলার জন্য বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনের জন্য নিজেকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিয়ে বদলাতে থাকতে হয়। আমরা যদি নিজেকে মনে করি যে আমরাই যা রয়েছে সেটাই সব থেকে ভালো তবে আমাদের সেটা অহংকার হবে আর আমরা বাইরের পরিবেশের কোন কিছুই শিখতে পারবো না। তাই প্রতিটা পরিবেশে আমাদের নিজেদেরকে বদলানো প্রয়োজন এবং সেই পরিবেশ অনুযায়ী নিজেকে পরিবর্তন করে মানিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। তবে আমরা যে কোন পরিবেশে যে কোন পরিস্থিতিতে সব জায়গায় সুন্দরভাবে ও কম্ফোর্টেবল ভাবে থাকতে পারবো। সব পরিবেশে যদি আমরা মানিয়ে নিয়ে চলতে পারি এবং পরিবেশ অনুযায়ী নিজেকে বদলাতে পারি তবে আমরা সব সময় হাসিখুশি থাকতে পারবো আর সবার সাথে মিলেমিশে থাকতে পারবো। কিন্তু আমরা যদি নিজেকে না বদলাই তবে আমরা সব পরিবেশের আনন্দ নিতে পারব না বিভিন্ন জিনিসের অভিজ্ঞতা অর্জন করে জ্ঞান অর্জন করতে পারব না, যার ফলে আমরা এই সমাজ থেকে অনেকটাই পিছিয়ে পড়বো।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
