বর্তমানের সচেতনতা ভবিষ্যতের উপকার।

in আমার বাংলা ব্লগ6 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17864250253577161490265232252832.png


সোর্স



বর্তমান খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আমরা যদি বর্তমানে সব কিছুকে গুরুত্ব দিয়ে তবে ভবিষ্যৎ এমনিতেই আমাদের জীবনে অনেক সুন্দর হয়ে আসবে। অনেক সময় মানুষ বর্তমানকে অবহেলা করে ভবিষ্যতে কি হবে তার কোন নিশ্চয়তা নেই সেই জন্য। অর্থাৎ অনেকের মনেই এমন চিন্তা জাগে বা ভাবনা চিন্তা হয় যে আমাদের ভবিষ্যতের কোন নিশ্চয়তা নেই তাহলে আমরা বর্তমানে এত কিছু করব কেন বা ভবিষ্যৎ নিয়ে এত কিছু ভেবে বর্তমানে এ কাজগুলি করব কেন। কিন্তু অনেকেই বোঝে না যে আমাদের বর্তমানের কাজকর্ম এই ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। আমরা বর্তমানকে যত সুন্দর ভাবে গড়ে তুলবো অর্থাৎ বর্তমানে যে পরিশ্রম করব সেই পরিশ্রমের ফল আমরা ভবিষ্যতে পাব। আমরা বর্তমানে পরিশ্রম করে অনেক অর্থ উপার্জন করলে ভবিষ্যতে আমরা সেই অর্থের সঠিক ব্যয় করে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব। বর্তমানে পরিশ্রমকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার পাশাপাশি জীবনে যত ধরনের চাহিদা আছে স্বপ্ন আছে সবকিছু আমরা পূরণ করতে সক্ষম হব। বর্তমানে আমরা যদি বিভিন্নভাবে সঞ্চয় করি সেই সঞ্চয় আমাদের ভবিষ্যতের অসময়ে ও দুঃখের দিন গুলিতে কাজে লাগবে এমনকি আমাদের ইচ্ছা পূরণ করতেও সাহায্য করবে।


শুধুমাত্র অর্থ উপার্জন বা আর্থিক দিক থেকেই নয় আমরা যদি বর্তমান সময় থেকেই আমাদের শরীরকে একটু একটু করে যত্ন করতে শুরু করি এবং শরীরের উপযুক্ত পুষ্টিকর খাদ্য দিয়ে তবে আমাদের শরীর বর্তমান থেকেই সুস্থ সবল হয়ে উঠবে যে ভবিষ্যতে আমাদের কোনো রকমের রোগ ব্যারামের মধ্যে পড়তে হবে না। আসলে বর্তমানে যদি আমরা আমাদের শরীরকে পুষ্টিকর খাদ্য দিয়ে এবং সুন্দর পরিপাটি ভাবে থাকার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। তবে সেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর আচার-আচরণ ও খাদ্যাভ্যাস আমাদের শরীরকে কোনভাবেই খারাপ হতে দেবে না আর বর্তমান থেকেই ভবিষ্যতের দিনগুলো ভীষণ ভালোভাবে রোগবিহীন সুস্থ স্বাভাবিক জীবন আমাদের কাটতে থাকবে। আমরা যদি রোগমুক্ত থাকতে চাই এবং শরীরকে দীর্ঘ বছর পর্যন্ত সুস্থ রাখতে চাই তবে অবশ্যই আমাদের বর্তমান থেকেই শরীরচর্চা করতে হবে এবং শরীরকে সুষম খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে পরিচালনা করতে হবে। আমরা শরীরকে বর্তমানে যেমন ভাবে পরিচালনা করব ভবিষ্যতে আমরা তেমনি ফলাফল পাব এবং শরীরকে তেমনি সুস্থ রাখতে পারবো।


আমরা যদি বর্তমানে শরীরের প্রতি অযত্ন করি শরীর চর্চা থেকে বিরত থাকি এবং খারাপ খাদ্য খাই তবে ভবিষ্যতে গিয়ে আমাদের শরীর বিভিন্ন ভাবে রোগের সম্মুখীন হবে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে দূরে থাকবে যার ফলে আমরা অল্প বয়সেই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়বো। অনেক সময় আমাদের শরীর অযথা করতে করতে এমন হয়ে যায় যে আমাদের আয়োগ হয় আর অন্যদের তুলনায় খুব কম বয়সেই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়তে পারি। তাই শরীরকে সুস্থ ও দীর্ঘায়ু করতে হলে আমাদের বর্তমান থেকেই শরীরের প্রতি যত্নশীল হতে হবে। প্রত্যেকটা জিনিস আমরা যখন যত্ন করব তখনই সেই জিনিস সুন্দর ভাবে থাকবে এবং আমরা সুন্দর একটি ফলাফল পাব। আমাদের আশেপাশের বিভিন্ন সম্পর্ক গুলিকেও আমাদের এমনভাবেই যত্ন করতে হবে। বর্তমান থেকেই আমরা যদি আমাদের সম্পর্কের গুরুত্ব দিয়ে তবে ভবিষ্যতে গিয়ে আর আমাদের সম্পর্কগুলি নষ্ট হবে না এবং সুন্দর হয় আমরা আমাদের প্রিয় মানুষদের সাথে দীর্ঘ জীবন পর্যন্ত হাসিখুশি থাকতে পারবো।


আসলে আমরা যদি বর্তমান থেকে আমাদের সবকিছুর প্রতি যত্নশীল হই তবে ভবিষ্যতে গিয়ে সেই যত্ন সুন্দর একটি ফলাফল আমাদের দেবে। যেমন ছোটবেলা থেকে কোন শিশুকে সুন্দরভাবে লালন পালন করলে এবং তাকে ভালো আচরণ শেখালে ও সুন্দর পরিবেশ দিলে সেই শিশু সুন্দরভাবে বেড়ে উঠবে অন্যান্য খারাপ পরিবেশে বেড়ে ওঠা এবং খারাপ ভাবে লালন পালন করা শিশুদের তুলনায়। আসলে প্রথম থেকেই সব জিনিসের যত্নের প্রয়োজন সময় চলে গেলে এবং জিনিস খারাপ হয়ে গেলে সেই জিনিসের উপর যতই যত্ন করা হোক না কেন সেই যত্নের কোন ফল আসে না। তাই একটা শিশুকে যেমন ছোটবেলা থেকেই যত্ন এবং ভালো আচরণ ও ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করে বড় করে তুলতে হয় তেমনি বর্তমান থেকেই আমাদের প্রত্যেকটা জিনিসের উপর যত্নশীল ও দায়িত্ববান হয়ে উঠতে হবে তবেই আমরা সুন্দর ফলাফল পাব ভবিষ্যতে। তাই বর্তমানে আমাদের সচেতন হতে হবে এবং শুরুর থেকেই আমাদের সবদিকে সচেতন হতে হবে তবেই ভবিষ্যতে গিয়ে আমরা সুন্দর ফল পাব এবং সুন্দরভাবে সবকিছু গড়ে তুলতে পারব।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।