সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো খারাপ আবার কখনো ভালো হয়।

in আমার বাংলা ব্লগ25 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমাদের জীবনে এমন অনেক বড় বড় সমস্যা আসে অথবা অনেক ছোট ছোট এমন সমস্যা আসে যার কারণ হিসেবে তৃতীয় ব্যক্তির প্রবেশ থাকে। প্রত্যেকটা সুন্দর সম্পর্ক ভাঙার পেছনে তৃতীয় ব্যক্তির হাত ভীষণভাবে সক্রিয় থাকে এটা আমরা আশেপাশে এমনকি আমাদের জীবনেও দেখতে পাই। প্রত্যেকটা সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে এবং সুন্দরভাবে এসে সম্পর্ককে মেইনটেইন করা যায়। কিন্তু আমরা অনেক সময়ে আমাদের সম্পর্কগুলিকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি না কিছু কিছু মানুষের হস্তক্ষেপের কারণে। আমাদের জীবনে কিছু কিছু মানুষের কিছু কিছু এমন হস্তক্ষেপ থাকে যা আমাদের জীবনকে ভীষণভাবে কষ্টদায়ক করে তোলে এবং আমাদের জীবনের শান্তি নষ্ট করে ফেলে। আমাদের জীবনের বহু সম্পর্ক থাকে এবং অনেক মানুষের আনাগোনা থাকে কিন্তু আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে আমাদের প্রত্যেকটা সম্পর্কে একটা নির্দিষ্ট সীমা রয়েছে আর প্রত্যেকটা সম্পর্কে একটা আলাদা মর্যাদা রয়েছে। আমরা কোনভাবেই একটা সম্পর্ককে আরেকটা সম্পর্কের সাথে তুলনা করতে পারি না বা কোনোভাবেই মিলিয়ে দিতে পারি না।


আমাদের প্রত্যেকটা সম্পর্ক আলাদা আলাদা ভাবে সুন্দর ভাবে পালন করার প্রয়োজন রয়েছে। আমরা যদি একটা সম্পর্ককে সুন্দরভাবে বাঁচাতে চাই তবে সেই সম্পর্ক থেকে অন্য প্রত্যেক মানুষকে ভীষণভাবে দূরে করে রাখতে হবে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসা মানেই সে সম্পর্কে ভীষণভাবে একটা ভাঙ্গন সৃষ্টি হতে পারে কারণ কোনো সম্পর্কই চায়না সেই সম্পর্ক থেকে অন্য সম্পর্ক বেশি সুন্দর হোক বা বেশি ভালোভাবে শান্তিতে থাকো। কিছু কিছু সুন্দর সম্পর্কে হঠাৎ করে চলে আসা তৃতীয় ব্যক্তি ভাঙনের কাজ করে কিন্তু আবার এমনও দেখা যায় যে কিছু কিছু সম্পর্ক তৃতীয় ব্যক্তি আসার কারণে আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আমাদের বুঝতে হবে যে কোন সম্পর্কে কোন ব্যক্তিটি কেমন প্রভাব ফেলছে। আসলে আমরা যদি মানুষ চিনতে ভুল করি তবে অবশ্যই আমরা জীবনে অনেক ক্ষেত্রেই হেরে যাব। কারণ আমাদের একসাথে মিলেমিশেই চলতে হয় এবং বিভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে জীবন কাটাতে হয়। তাই জীবনে খুব প্রয়োজন সঠিক মানুষ চেনা আর সেই সঠিক মানুষকে জীবনে সঠিক স্থান দেওয়া। আমরা যদি সুন্দর সম্পর্কে তৃতীয় ব্যক্তি আশ্রয় দিই তবে সেই সুন্দর সম্পর্ক যখন তখনই ভেঙে যেতে পারে।


আবার দেখা যায় কোন সম্পর্ক ভীষণভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছে অর্থাৎ সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের ফাটল রয়েছে ভুল-বোঝাবুঝি রয়েছে আর সম্পর্ক কোনোভাবেই সুন্দরভাবে থাকতে পারছে না তখন কিছু কিছু তৃতীয় ব্যক্তি আসে যারা সেই সম্পর্ককে আরো নষ্ট করে দিতে চেষ্টা করে। এইসব নষ্ট করার চিন্তা নিয়ে আসা তৃতীয় ব্যক্তিদের থেকে আমাদের সবসময় দূরত্ব বজায় চলতে হবে। কিন্তু কিছু কিছু তৃতীয় ব্যক্তি এমন ও আসে যারা আমাদের ভীষণ ভালো চায় আর আমাদের নষ্ট হয়ে যাওয়া সম্পর্কগুলোকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে বিভিন্নভাবে আমাদের জীবন ভালো পথে আনার জন্য ভালো পরামর্শ দিতে থাকে। আমাদেরকে সব সময় বুঝতে হবে যে কোন মানুষটি আমাদের জন্য ভালো এবং কোন মানুষটি আমাদের জন্য খারাপ। সম্পর্কে তৃতীয় ব্যক্তি মানে এই যে শুধু খারাপ হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে যে মানুষটি আমাদের জীবনে রয়েছে সেই মানুষটি খারাপ নাকি ভালো। আমরা যদি আমাদের জীবনে ভালো একটি মানুষ পাই তবে সেই মানুষটি কোনভাবেই আমাদের জীবনে খারাপ চাইবে না এবং আমাদের বিভিন্ন সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়েও সম্পর্কগুলাকে আগলে সুন্দর রাখার চেষ্টা করতে থাকবে।


কিন্তু সেই মানুষ বা তৃতীয় ব্যক্তিটি যদি খারাপ হয় তবে আমাদের ভালো সম্পর্ককেও ভীষণভাবে খারাপ করে দিতে চেষ্টা করবে এমনকি ছোট্ট একটু ভুল বোঝাবুঝিতে আমাদের সুন্দর সম্পর্ক শান্তির জীবনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। আসলে আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপ খুবই ভেবেচিন্তে নেয়া উচিত এমন কি আমরা কোন মানুষের সাথে মেলামেশা করছি কোন মানুষের সাথে আমরা আমাদের মনের কথা শেয়ার করছি সেগুলো অবশ্যই আমাদের বুঝে শুনে কথা বলতে হবে বা মেলামেশা করতে হবে। আমরা যদি ভুল মানুষের সাথে আমাদের মনের কথা বলে দিই তবে সেই কথা থেকে আমাদের জীবন এমন খারাপ দিকে মন নেবে যে আমরা কল্পনাও করতে পারবোনা। কিন্তু আমরা যদি সঠিক মানুষ এবং আমাদের ভালো চায় এমন মানুষের সংস্পর্শে থাকি তবে সেই মানুষটা যেখানেই আমাদের অসুবিধা দেখবে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে থাকবে এবং আমাদের জীবন সুন্দরভাবে যেন আমরা কাটাতে পারি সেটাই চেষ্টা করতে থাকবে। তাই জীবনের সব সময় সঠিক মানুষদের সংস্পর্শে থাকা উচিত আর সম্পর্কের তৃতীয় ব্যক্তিটি ভালো না খারাপ সেই বুঝে সম্পর্কে প্রবেশ করতে দেয়া উচিত।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।