আধুনিক যুগে বেকারত্বের সমস্যা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আধুনিক যুগে বেকারত্বের সমস্যা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে একটা জিনিস আমরা প্রতিনিয়ত খেয়াল করে দেখেছি যে বর্তমান সময়ে মানুষ অনেক বেশি আধুনিক হয়ে গেছে এবং মানুষ এই আধুনিক জীবন যাপন করতে অনেক বেশি উপভোগ করছে। আসলে যে কাজটি আগেরকার সময়ে ১০০ জন মানুষ মিলে করত সেই কাজটি কিন্তু বর্তমান সময়ে একটি যন্ত্রের দ্বারা খুব সহজে করা যাচ্ছে এবং তার থেকে বেশি অনেক কিছু তারা করতে পারছে। আসলে এতে করে যেমন একদিকে অল্প অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে ঠিক তেমনি অন্য দিক থেকে খুব দ্রুত আমরা সেই কাজটি সমাধান করতে পারছি। কিন্তু একটা জিনিস আপনি কখনো সেই মানুষদের কথা চিন্তা করে দেখেননি।
অর্থাৎ সেই ১০০ জন মানুষ কিন্তু এখন বেকার হয়ে পড়ে আছে এবং তাদের কোন কাজ নেই বর্তমান এই সমাজে। আসলে আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার ফলে কিন্তু মানুষের ব্যবহার অনেক বেশি কমে যাচ্ছে এবং বিভিন্ন কলকারখানায় দেখতে পাচ্ছি যেখানে প্রতিনিয়ত মানুষের সংখ্যা কমে যাচ্ছে এবং যন্ত্রপাতির সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আসলে এভাবে যদি মানুষ যন্ত্র নির্ভর হয়ে যায় তাহলে কিন্তু একটা সময় মানুষের আর কোন প্রয়োজন থাকবে না এবং প্রত্যেকটা মানুষ বেকারত্বের পরিণত হবে এবং তাদের জীবনটাকে তারা আর কখনো সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। আর এর ফলে সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
একটা জিনিস এজন্য আমাদের সব সময় ভাবতে হবে যে আধুনিক যুগ যতই আধুনিক হোক না কেন আমরা যদি এই মানুষের ব্যবহার দিন দিন কমিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা কখনো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং মানুষ তাদের এই বুদ্ধি আর কখনো কাজে লাগাতে পারবে না। আসলে মানুষের বুদ্ধির কারণে কিন্তু আমরা এই আধুনিক যুগে প্রবেশ করেছি এবং এই আধুনিক যুগে যদি আমরা আর আমাদের বুদ্ধিকে কাজে না লাগাই তাহলে কিন্তু আমাদের বুদ্ধিটা আস্তে আস্তে দিন দিন কমে যেতে শুরু করবে এবং আমরা আবার পুনরায় আধুনিক যুগ থেকে পিছনের দিকে ফিরে যাব। আসলে এতে করে কিন্তু সমাজ আবার ধ্বংস হয়ে যাবে।
এজন্য এই আধুনিক যুগে বেকারত্বের সমস্যা দূর করতে গেলে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। কেননা বিভিন্ন জায়গায় এখন মানুষের প্রয়োজন এবং সেই জায়গা যদি বিভিন্ন ধরনের দুর্নীতির ফলে সেই কাজগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মানুষের বেকারত্ব বেড়ে যাবে এবং সেই কাজটি কখনো আর সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে না। এজন্য পৃথিবীতে কেউ যাতে বেকার না থাকে এজন্য মানুষকে প্রথমে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং তাদের নিজেদের কাজ নিজেদের খুঁজে বের করতে হবে। এছাড়াও তাদের মধ্যে যদি সৃজনশীলতার কোন দিক খুঁজে পাওয়া যায় তাহলে তারে সেই দিকটাকে কাজে লাগিয়ে তারা নতুন কিছু করার চেষ্টা করতে পারবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
