মিষ্টি কথার মানুষ
পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় বিভিন্ন মানুষের সাথে ভালো আচরণ করার পিছনে থেকে তারা ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করে তারা একটা আলাদা ধরনের আনন্দ পায়। এই ধরনের মিষ্টি কথার মানুষের থেকে আমাদের সব সময় দূরে সরে থাকতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু অবশ্যই ভালো কাজ করে যেতে হবে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে যাতে করে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সবসময় ভালোবাসে।
কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের সামনের দিক থেকে ভালো থাকার চেষ্টা করে এবং পেছনের দিক থেকে তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই মানুষগুলোকে সবসময় দূরে সরিয়ে রাখতে হবে কেননা আপনি যদি তাদেরকে আপন করে তাদের কাছে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি জীবনে কখনো বড় হতে পারবেন না এবং জীবনটাকে বিভিন্নভাবে খারাপের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং তার পিছন দিক থেকে সবসময় আপনাকে পিছনের দিকে টেনে রাখার জন্য চেষ্টা করবে।
এজন্য আমরা সবসময় মিষ্টি কথার মানুষের থেকে দূরে সরে থাকবো এবং যারা সহজে মানুষকে ভালবাসতে পারে এবং মানুষের সাথে সহজ সরল ভাবে আচরণ করতে পারে তারা কিন্তু অবশ্যই জীবনে বড় হতে পারে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে কাজে লাগাতে পারে। এই তো প্রত্যেকটা মানুষকে অবশ্যই ভালবাসতে হবে মন থেকে এবং আমরা যদি তাদেরকে সঠিকভাবে ভালবাসতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং জীবনটাকে সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো।
তাইতো মিষ্টি কথার মানুষগুলোকে ভালো না বেসে পড়ো যারা প্রকৃত ভালো মানুষ তাদেরকে ভালোবাসার চেষ্টা করুন এবং আস্তে আস্তে করে জীবনের সামনের দিকে এগিয়ে যান। এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা অবশ্যই জীবনে ভালো হতে পারে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তারা কিন্তু সবাই মিলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে।
আমরা সবাই কিন্তু মিষ্টি কথার মানুষকে সহজেই পছন্দ করে ফেলি।কারন মিষ্টি কথায় ভোলে না এমন মানুষ কমই আছে সমাজে।তবে এ সময়ে এসে দেখলাম,মিষ্টি কথার মানুষ গুলোই ভীষণ রকমের ভয়ংকর হয়।এ ধরনের মানুষ কে যদি চিনতে পারা যায় তবে সেই মানুষ কে পাশ কাটিয়ে চললে জীবন সুন্দর হবে।মিষ্টি কথায় ভুলে গেলে জীবন বরবাদ হয়ে যাবে।তাই এই যুগে এসে মানুষ চিনতে পারাটা ভীষণ জরুরী।তবেই জীবন হবে সুন্দর ও বিপদমুক্ত।ধন্যবাদ দাদা বর্তমান সময়ের একটি বিষয় কে নিয়ে সুন্দরভাবে লেখার জন্য।
অনেক সুন্দর ও বাস্তবসম্মত কথা লিখেছেন দাদা।তবে বর্তমানে মিষ্টি কথার মানুষগুলোই অতিরিক্ত ভালোবাসা দেখানোর মাধ্যমে খুব সহজেই জায়গা করে নেয়।আবার শেষমেষ ধোঁকা দিয়ে বেরিয়েও যায়, আর প্রকৃত সহজ-সরল মানুষগুলো খুবই সামান্য ভুলেই খারাপ হয়ে যায়,আর মন থেকে দূর হয়ে যায়।হয়তো এটাই সমাজ,এটাই মানুষের বাস্তবতা।সবাই সুন্দর ও সুখময় জীবন উপভোগ করুক এটাই প্রত্যাশা করি।অনেক ধন্যবাদ আপনাকে।