পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া শিখতে হয়

in আমার বাংলা ব্লগ • 2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো।

good-1123013_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং আমি শেয়ার করব। আসলে পরিস্থিতির সাথে আমাদের কেমন করে চলা উচিত তাই নিয়ে কিছু কথা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ।আমাদের জীবনে কখন কোন কোন পরিস্থিতি হবে, সেটা আমাদের উপর কোন অবস্থায় নির্ভর করে না । পরিস্থিতি সমাজের, পরিবারের পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে। কোন সময় আমাদের সামনে ভালো পরিস্থিতি এসে উদায় আবার কোন সময় খারাপ পরিস্থিতি চলে আসে। এই দুই পরিস্থিতিতে আমাদের কি আচরণ হওয়া উচিত, সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে ।

আমরা অধিকাংশ ক্ষেত্রেই ভালো পরিস্থিতিকে খুব ভালোভাবে নিলেও খারাপ পরিস্থিতিকে মেনে নিতে পারি না , অথবা খারাপ পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। তবে পরিস্থিতি যাই হোক তার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা নিজেদের মধ্যে তৈরি করতে হবে, না হলে আমাদের জীবনে দুঃখের শেষ থাকবে না। পরিস্থিতির কারণে যদি আমরা দুঃখী হতে থাকি তাহলে আমরা কোনদিনও সুখের আশা খুঁজে পাবো না। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদেরকে হ্যাপি শিখতে হবে। মানুষের জীবনের উদ্দেশ্য হ্যাপি থাকা, এই উদ্দেশ্যকে ভুলে গেলে চলবে না । পরিস্থিতির সাথে নিজেকে ভালো এবং হ্যাপি রাখার জন্য নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা বাড়াতে হবে।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীজেনারেল রাইটিং
লোকেশনবারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পরিস্থিতিকে নিজের সাথে মানিয়ে নিলে তো বেশ ভালোই হয় ভাইয়া। কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি চলে আসে তখন মানিয়ে নেওয়া খুবই কঠিন হয়ে ওঠে। আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে কথাগুলো লিখেছেন। আপনার লেখাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

InShot_20250220_230602022.jpg

 2 years ago 

আসলে যেকোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলে সবদিক দিয়েই ভালো। এতে করে জীবনটা অনেক সহজ হয়ে যায়। তাছাড়া জীবনটাকে সুন্দর ভাবে গড়ে তোলা যায়। যাইহোক বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।