ভালো কাজে বদনাম থাকে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো কাজে বদনাম থাকে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


এই পৃথিবীতে আপনি যত ভালো কাজ করবেন দেখবেন যে পরবর্তীতে আপনার পিছনে থাকা খারাপ মানুষ গুলো আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং তারা আপনার ভালো কাজের বদনাম করছে। এই পৃথিবীতে যারা ভালো কাজ করে তারা সব সময় ভালো কাজের ফল হিসেবে খারাপ জিনিস পায় এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে ঘৃণা করে। আর যারা নিজেদের ভাল কাজ থামিয়ে রাখতে চায় না তারা কিন্তু সব সময় তাদের এই ভালো কাজের মধ্যে থাকে এবং ভালো কাজ করে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।


আসলে মানুষ তাদের যতই খারাপ বলার চেষ্টা করুক না কেন তারা সেই মানুষের কর্ণপাত না করে তারা তাদের মতো ভালো কাজ চালিয়ে যায়। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি জীবনে ভাল কোন কিছু করতে পারেন তাহলে দেখবেন যে যারা খারাপ লোক তারা সব থেকে বেশি জ্বলতে থাকবে এবং তাদের রাতে ঘুম হবে না যতক্ষণ না পর্যন্ত তারা আপনার ক্ষতি করতে পারছে। এজন্য আমাদের সব সময় সাবধান থাকতে হবে এবং নিজেদের ভালো কাজগুলো সবসময় চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।


আসলে আপনি যদি ভাল কাজ থেকে এই খারাপ মানুষের জন্য বের হয়ে আসেন তাহলে কিন্তু আপনি সেই ভালো নামটা আর কখনো ধরে রাখতে পারবেন না এবং আপনি সুন্দরভাবে জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। একটা জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আপনি যত ভালো কাজ করবেন তত আপনার শত্রু বাড়বে এবং আপনাকে ক্ষতি করার তারা বিভিন্ন ধরনের সুযোগ খোঁজার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে তারা খুব দ্রুত আপনার ক্ষতি করে যাবে।


এজন্য আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকটা কাজের আগে সেই বিষয়টি সম্পর্কে আমাদের সঠিক ধারণা নিতে হবে এবং ধারণা নেওয়ার পর সেই কাজটা করতে অবশ্যই চেষ্টা করতে হবে। এভাবে যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন তাহলে তারা আপনার পিছনে খারাপ বলবে তারাও একদিন ক্লান্ত হয়ে যাবে এবং একটা সময় এসে তারা আর আপনাকে সেই আগের মতো করে খারাপ কোন কিছু বলার কখনোই চেষ্টা চালাবে না।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।

Sort:  

This is a nice work my friend,I love it and it to be showing on steemit.
#s34engagement