খারাপ সময় নিজেকে ঠিক রাখতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ সময় নিজেকে ঠিক রাখতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা মানুষের জীবনে সব সময় ভালো সময় আসে না এবং কিছু কিছু সময় খারাপ সময় আসে যখন তাদেরকে অবশ্যই মাথা ঠাণ্ডা করে জীবনের সামনের দিকে এগিয়ে চলতে হয় এবং তাদের একটা ভুল সিদ্ধান্ত কিন্তু তাদের জীবনের সুখ-শান্তিকে নিমিষেই দূর করে দিতে পারে। এজন্য খারাপ সময়ে নিজেদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে এবং এই খারাপ সময়ের থেকে কি করে বের হয়ে আসা যায় এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই চেষ্টা চালাতে হবে। কেননা এই সময় আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে আরো অনেক বেশি খারাপের দিকে ঠেলে দিতে পারে।
মানুষ হিসেবে আমরা সব সময় অন্য মানুষের পাশে থাকবো এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করব যাতে করে সেই মানুষগুলোকে আমরা কাছে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষের খারাপ অবস্থান দেখে তাদের ছেড়ে দূরে সরে যায় এবং সেই মানুষগুলো অনেকটা বিশ্বাসঘাতক প্রকৃতির হয়ে থাকে এবং এই মানুষগুলো থেকে সবসময় আপনাকে সাবধান হতে হবে। কেননা খারাপ সময় যারা আপনার পাশে থাকে তারাই আপনার প্রকৃত প্রিয় মানুষ।
এজন্য খারাপ সময়ে চারিদিক চোখ কান খোলা রাখতে হবে এবং কে আপনার জীবনের প্রকৃত বন্ধু এবং কে আপনার জীবনের শত্রু এই মানুষগুলোকে অবশ্যই চিহ্নিত করে রাখতে হবে যাতে করে পরবর্তীতে আপনার এই খারাপ সময় যখন কেটে যাবে তাদেরকে আপনি কখনো প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন না এবং যারা আপনার বিপদে আপনার পাশে ছিল তারা সবসময় আপনার জীবনে থেকে যাবে এবং তাদেরকে আপনি অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। এজন্য খারাপ সময়ে অবশ্যই নিজেকে ঠিক রাখতে হবে।
এভাবে যদি আমরা নিজেদেরকে ঠিক রেখে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা মানুষের খারাপ সময়ে পাশে থাকে তারাই মানুষের প্রকৃত বন্ধু এবং এই সময়ে নিজেদেরকে সজাগ রাখতে হবে যাতে কেউ আমাদের কোন ধরনের ক্ষতি কখনো করতে না পারে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।