ভালো অভ্যাস সুন্দর ভবিষ্যৎ গঠনে সাহায্য করে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকের মধ্যেই ভাল খারাপ বিভিন্ন ধরনের অভ্যাস থাকে। তবে আমরা যদি আমাদের অভ্যাসগুলি ভালোভাবে চিহ্নিত করতে পারি তবেই বুঝতে পারব কোনটা ভালো এবং কোনটা আমাদের খারাপ অভ্যাস। ভালো অভ্যাস যেমন আমাদের জীবনটা ভালো করে তুলতে সাহায্য করে তেমনি খারাপ অভ্যাসগুলো আমাদের জীবনে অবনতি আনতে সাহায্য করে। আসলে আমাদের অভ্যাস অনুযায়ী আমাদের আচার-আচরণ এবং কাজকর্ম সবকিছু হয়ে থাকে। আর আমাদের আচার-আচরণ যেমন হবে ঠিক তেমনি হবে আমাদের চিন্তাভাবনা আর সেই অনুযায়ী আমরা কাজকর্ম করতে পারব এবং আমাদের জীবনে তেমনভাবেই উন্নতি আসবে। আমরা যদি সঠিক এবং সুন্দর চিন্তা ভাবনা সম্পন্ন মানুষ হই তবে আমাদের জীবনে সুন্দর চিন্তাভাবনা সম্পন্ন সুন্দর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে যার ফলে আমরা আমাদের জীবনে অনেক সুন্দর ভাবে উন্নতি করতে পারব। জীবনে উন্নতি করার জন্য সবার আগে প্রয়োজন সঠিক চিন্তাভাবনা সঠিক পদক্ষেপ এবং সেই অনুযায়ী কাজকর্ম করার।
আমরা যদি সঠিক পদক্ষেপ নিয়ে এবং সঠিক চিন্তাভাবনার মাধ্যমে সেটা কার্যকর করি তবে আমাদের জীবনে সুন্দরভাবে উন্নতি করা সম্ভব। আরে সঠিক পদক্ষেপের পেছনেই লুকিয়ে রয়েছে সঠিক উন্নত এবং সুন্দর চিন্তাভাবনা। আরে চিন্তাভাবনা তৈরি হয় আমাদের জীবন যাপনের ওপর নির্ভর করে। আসলে দেখা যায় আমাদের মধ্যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে জড়িত রয়েছে। আমরা যে কাজবাজ করি তা সবকিছুই আমাদের চিন্তাভাবনা সাথে জড়িত এবং চিন্তাভাবনা তৈরি হয় আমাদের আচার-আচরণও কাজকর্মের ওপর নির্ভর করে। আসলে আমরা যেমন ভাবে জীবন যাপন করবো যেমন মানুষের সাথে মেলামেশা করব তেমনি আমরা তৈরি হবো এবং তেমনি আমরা সিদ্ধান্ত গ্রহনের সক্ষম হব। আমরা যত ভালো চিন্তা-ভাবনা করবো ভালো মানুষদের সাথে মেলামেশা করব ততই আমরা বিভিন্ন ধরনের ভালো অভ্যাস শিখব এবং গ্রহণ করব। আরে ভালো অভ্যাসেই আমাদের ভালো ভালো চিন্তা ভাবনা করতে সাহায্য করবে।
যে মানুষ সকালবেলা ওঠে এবং সারাদিনটা ভালো কাজ কর্মের মধ্য দিয়ে কাটায় নিজের পরিচর্যা এবং জীবনে উন্নতির বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে সময় অতিবাহিত করে তাদের এই ভালো অভ্যাসের মধ্য দিয়ে জীবনটাও ভালোভাবে গড়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি সকাল থেকে উঠেই খারাপ কাজকর্ম এবং খারাপ অভ্যাসের মধ্য দিয়ে সময় অতিবাহিত করে খারাপ কাজকর্ম করে, নিজের পরিচর্যা করে না আবার উন্নতিমূলক কোন কাজকর্ম করে না সেই সব মানুষ কোনভাবেই জীবনে উন্নতি করতে পারে না। আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ভাল কাজ আমাদের ভালো চিন্তাভাবনা করতে সাহায্য করে। আর তার সাথে আমাদের প্রত্যেকদিনের ভালো কাজ এবং ভালো চিন্তা ভাবনা আমাদের ভালো মানুষদের সাথেও মেলামেশা করতে সাহায্য করে। কারণ আমরা যদি খারাপ কর্ম করি তবে অবশ্যই আমাদের খারাপ মানুষদের সঙ্গ বেশি পছন্দ হবে কিন্তু আমরা যদি ভালোভাবে চলার চেষ্টা করি দৈনন্দিন জীবন ভালোভাবে কাটানোর চেষ্টা করি তবে ভালো মানুষদের সাথে মেলামেশা ও কথাবার্তা বলতে আমাদের বেশি ভালো লাগবে।
এই ভাবেই আমরা দৈনন্দিন জীবনে ভালো অভ্যাস এবং ভালো জীবন যাপনের সাথে সাথে ভাল মানুষদের সাথে মেলামেশা করতে করতে তাদের সুবুদ্ধি এবং ভালো পরামর্শের মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো এবং জীবনে উন্নতিমূলক কাজকর্ম করতে পারব। অনেক সময় আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না যে আমাদের বিভিন্ন ভালো অভ্যাসের কারণে কিভাবে যেন সবকিছু বিনা বাধায় সুন্দরভাবে হয়ে যায়। আমাদের ভালো অভ্যাস এবং ভালো জীবন যাপন আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করতে থাকে বিভিন্নভাবে খারাপ থেকে দূরে থাকার। তাই জীবনে উন্নতি করতে গেলে অনেক সময় আমাদের ভেবে বা না ভেবে কারণে ও অকারণে সব সময় ভালো অভ্যাস ও ভালো কর্মের মধ্য দিয়ে জীবন যাপন করা প্রয়োজন। কারন আমরা নিজেরাও জানিনা অনেক সময় আমাদের এই ভালো কর্ম এবং ভালো অভ্যাস আমাদের অনেক উপকারে লেগে যায় এবং আমাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সাহায্য করে। প্রত্যেকটা মানুষ যারা ভালো অভ্যাসের মধ্য দিয়ে চলে এবং ভালো কর্ম করে তারা জীবনে উন্নতি লাভ করেই থাকে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

