You are viewing a single comment's thread from:

RE: কুয়াশাচ্ছন্ন একটি অসাধারণ সকাল।

in আমার বাংলা ব্লগ • 3 years ago

গ্ৰামে গেলে মনে হয় ভোরবেলা সবারই ঘুম ভেঙ্গে যায়। তার অবশ্য কারণ আছে যখন ভোরবেলা চারদিকে মানুষের শব্দ শুনা যায় তখন ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে না। ভোরবেলা উঠা হয় বলেই হয়তো এত সুন্দর কুয়াশামাখা দৃশ্য দেখা সম্ভব হয়। শহরে শীত না থাকলেও গ্ৰামে শীত জেঁকে বসেছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে ভালো করে তা বুঝতে পারছি। শীতকালে নিজেদের লাগানো শাকসবজি খেতে খুবই ভালো লাগে। আমিও লাউ খেতে খুবই পছন্দ করি আর লাউয়ের মজাই শীতকালে। ভাইয়া কুয়াশাচ্ছন্ন শীতের সকালের খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন।