হারানো গয়নার বাক্স ( পর্ব ১৭ )

ChatGPT Image May 5, 2026, 02_03_07 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের ১৭ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর সেই পাতায় লেখা ছিল- আমরা ভুল করেছি, লোভে পড়ে তাকে বন্দি করেছি। সে মরেনি, কিন্তু বাঁচতেও পারেনি। এই পাপ আমাদের ছাড়বে না, অরিত্র ডায়েরিটা নিয়ে বাইরে বেরিয়ে এল সত্যের স্বীকারোক্তি। অরিত্র বলল- এটাই প্রমাণ। সে ডায়েরিটা মৃণালিনীর সামনে ধরে এবং বলে- তোমার সঙ্গে যা হয়েছে, আমরা সেটা স্বীকার করছি। বাবা এগিয়ে এল এবং তার চোখে জল।এরপর সে বললো- আমাদের পূর্বপুরুষরা অন্যায় করেছিল, আমরা তার জন্য ক্ষমা চাইছি। বৃদ্ধ লোকটাও মাথা নিচু করল। ঘরের ভেতর যেনো হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এল। সেখানে মৃণালিনী স্থির হয়ে দাঁড়িয়ে রইল এবং তার চোখের কালো অন্ধকার ধীরে ধীরে নড়তে লাগল।

কিছুক্ষণ পর সে ধীরে বলল- শুধু স্বীকার করলেই হবে? অরিত্রর বুক কেঁপে উঠল এবং সে জিজ্ঞেস করল- তাহলে আর কী করতে হবে? মৃণালিনী তার দিকে হাত বাড়াল আর বললো- আমার গয়নাগুলো ফিরিয়ে দাও। অরিত্র ধীরে ধীরে সোনার হারটা এগিয়ে দিল। কিন্তু তার হাত কাঁপতে থাকে। কিন্তু এবার সে থামল না, হারটা মৃণালিনীর হাতে পড়তেই একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল।ঘরটা যেন সাথে সাথে কেঁপে উঠল। মৃণালিনীর মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠল। এরপর সেই বৃদ্ধ লোকটা চিৎকার করে উঠল- না.. এটা… এটা ঠিক হচ্ছে না। কিন্তু এবার আর কিছু থামানো সম্ভব নয়। আলোটা ধীরে ধীরে কমে এল। এরপর অরিত্র চোখ খুলে দেখল- মৃণালিনী স্থির দাঁড়িয়ে রয়েছে।কিন্তু এবার তার মুখ সম্পূর্ণ পরিষ্কার। অসাধারণ সুন্দর, কিন্তু চোখে গভীর ক্লান্তির ছাপ রয়েছে। এরপর সে ধীরে বলল-।.......