হারানো গয়নার বাক্স ( শেষ পর্ব )

ChatGPT Image May 5, 2026, 02_03_07 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের শেষ পর্ব শেয়ার করে নেবো। এরপরে সে বললো- অবশেষে… আমি মুক্ত…। তার কণ্ঠে আর রাগ নেই, শুধু এক অদ্ভুত শান্তি রয়েছে। অরিত্রর বুক হালকা হয়ে গেল। এরপর সে জিজ্ঞেস করল- তাহলে… সব শেষ? মৃণালিনী তার দিকে তাকাল এবং একটু হেসে বলল- সবকিছু… শেষ হয় না।হঠাৎ তার শরীর ধীরে ধীরে আলো হয়ে বিলীন হয়ে যেতে লাগল। ঘরের ভেতর আবার শান্তি ফিরে এল। শেষের পরেও কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর বাবা ধীরে বলল- শেষ পর্যন্ত আমরা পেরেছি। এরপর বৃদ্ধ লোকটা মাথা নেড়ে বলল- হ্যাঁ… অভিশাপ শেষ হয়েছে।

অরিত্র জানলার দিকে তাকাল, তখন ভোরের আলো ফুটছে। একটা নতুন দিনের শুরু। কিন্তু ঠিক তখনই- তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা সেই লকেটটা। এরপরে সে সেটা তুলে নিল এবং লকেটটা খুলল।ভেতরে থাকা ছবিটা আবার ঝাপসা হয়ে গেছে আর তার পেছনে নতুন একটা লেখা ফুটে উঠেছে- সব ঋণ… এখনও শোধ হয়নি…। অরিত্রর বুক ধক্ করে উঠল। এরপর সে ধীরে মাথা তুলল। ঘরের কোণে…এক মুহূর্তের জন্য সে দেখতে পেল- একটা ছায়া। তারপরই সেটা বিলীন হয়ে গেল।