বন্ধ ঘরের ভেতরের শব্দ ( পর্ব ২৪ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "বন্ধ ঘরের ভেতরের শব্দ" গল্পের ২৪ তম পর্ব শেয়ার করে নেবো। সবাই দেখতে পায়নি, কিন্তু অনুভব করেছিল। সেই রাতেই তোমার মা প্রথম ওদের গলা শুনতে পান।তারপর থেকে তিনি বদলে যেতে থাকেন। ঈশানের মাথা ঝিমঝিম করছে। তার মা কি অসুস্থ ছিলেন না? তাহলে...হরিদা যেন তার মনের কথাই পড়ে ফেললেন। ডাক্তাররা বলেছিলেন, মানসিক অসুখ।কিন্তু আমরা জানতাম...তিনি প্রতিরাতে কারও সঙ্গে কথা বলতেন। যারা ঘরের বাইরে ছিল না।ঈশানের চোখ ভিজে উঠল, তার মায়ের শেষ দিনগুলোর কথা মনে পড়ছে। তিনি মাঝরাতে ঘুম থেকে উঠে করিডরের দিকে তাকিয়ে থাকতেন।বারবার বলতেন- ওরা ডাকছে। তখন সবাই ভেবেছিল, জ্বরের ঘোর। আজ সবকিছু যেন অন্য অর্থ পাচ্ছে। রাত গভীর হল, ঈশান একা বসে আছে।
তার সামনে সেই চাবি, সে বারবার নিজেকে বোঝাতে চাইছে- এসব কুসংস্কার, অসম্ভব। কিন্তু...ঠিক তখনই তার কানে একটা পরিচিত সুর ভেসে এল- খুব আস্তে, একটা লোরি।তার মা তাকে ছোটবেলায় এই গান গেয়ে ঘুম পাড়াতেন। এই গান পৃথিবীর আর কেউ জানত না।সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, গানটা আসছে দোতলা থেকে। শেষ ঘরের দিক থেকে, তার পা যেন নিজের ইচ্ছায় হাঁটতে শুরু করল- এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ। করিডর পেরিয়ে সে দরজার সামনে এসে দাঁড়াল। আজ প্রথমবার সে এত কাছে এল যে দরজার কাঠের গায়ের ফাটলগুলো পর্যন্ত দেখতে পেল। হঠাৎ সে খেয়াল করল- দরজায় অসংখ্য দাগ। প্রথমে মনে হয়েছিল আঁচড়। এখন বুঝল...এগুলো নখের দাগ নয়। এগুলো লেখা, হাজার হাজার ছোট ছোট বাক্য।....
