বন্ধ ঘরের ভেতরের শব্দ ( পর্ব ২৩ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "বন্ধ ঘরের ভেতরের শব্দ" গল্পের ২৩ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর হরিদা মাথা নিচু করলেন। তার গলায় অপরাধবোধ স্পষ্ট। কারণ আমি তোমার কাছে একটা সত্যি লুকিয়েছি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন।সতেরো বছর আগে...যে রাতে তোমার মা মারা যান...। ঈশানের বুক কেঁপে উঠল। সেই রাতে দরজাটা কেউ খুলেছিল। ঈশান স্তব্ধ। কে? হরিদা চোখ বন্ধ করলেন। আমি। কথাটা বলেই তিনি যেন অনেকটা ভেঙে পড়লেন। ঈশান বিশ্বাসই করতে পারছিল না। আপনি? হ্যাঁ। কিন্তু কেন? হরিদা কাঁপা গলায় বললেন- কারণ আমিও একদিন বিশ্বাস করেছিলাম, দরজার ওপাশে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল।
হরিদারও মেয়ে ছিল? তিনি কখনও বলেননি। বৃদ্ধ বলতে লাগলেন- আমার মেয়ের নাম ছিল কুন্তলা। জ্বরে মারা গিয়েছিল। তার মৃত্যুর ছয় মাস পরে... এক রাতে সে আমাকে ডাকল। বাবা, দরজা খোলো। আমি বিশ্বাস করেছিলাম, আমি তালা খুলেছিলাম। হরিদার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ঘরটা খালি ছিল, কিন্তু খালি ঘরের মধ্যে একটা শব্দ ছিল। যে শব্দ মানুষকে নিজের সবচেয়ে প্রিয় স্মৃতির ভেতরে টেনে নিয়ে যায়। আমি বুঝতেই পারিনি কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম।হঠাৎ তোমার দাদামশাই আমাকে টেনে বের করে দরজা বন্ধ করেন। কিন্তু...তিনি থেমে গেলেন।ঈশান ধীরে বলল- কিন্তু? ততক্ষণে ওরা বেরিয়ে এসেছিল।.....
