Better Life with Steem||The Diary Game|| 01 August 2026||

in Incredible India17 days ago

প্রতিদিনের মতোই আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসি। এরপর সকালের নাস্তাতা খাওয়ার জন্য বসি। আজ আমার স্ত্রী গরুর মাংস দিয়ে ভাত ভাজা তৈরি করেছিল।আলহামদুলিল্লাহ, খাবারটি এতটাই সুস্বাদু ছিল যে খুব আনন্দ নিয়ে খেয়েছি।

IMG_20260801_204802.jpg

নাস্তা করার প্রায় ত্রিশ মিনিট পর হঠাৎ গ্যাস্ট্রিকের সমস্যা অনুভব করি। প্রথমে টিউবওয়েলের পাড়ে গিয়ে এক গ্লাস পানি পান করি। এরপর রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলেও তেমন কোনো উপকার পেলাম না। তাই ছোট ভাই ফরিদের ফার্মেসিতে চলে

IMG_20260801_203106.jpg

যাই। সেখানে সমস্যার কথা বললে সে আমাকে দশ টাকা মূল্যের ওমেনিক্স-২০ নামের একটি পাউডার দেয়। আধা কেজি পানির সঙ্গে মিশিয়ে তার দোকানেই পান করি। আলহামদুলিল্লাহ, প্রায় দশ মিনিটের মধ্যেই গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই দূর হয়ে যায় এবং তখন বেশ স্বস্তি অনুভব করি।

ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সাড়ে এগারোটা বাজে। যেহেতু আজ শনিবার ছিল, তাই স্কুলে যাওয়ার কোনো তাড়া ছিল না। সেই সুযোগে ফরিদের দোকানেই দুপুর পর্যন্ত সময় কাটাই। আমরা দুজনে বসে নানা বিষয় নিয়ে গল্প ও আলোচনা করতে থাকি।

IMG_20260801_203201.jpg

এক পর্যায়ে ফরিদ বলল, চলেন দুইটি ডিম সিদ্ধ করি। সে দুইটি ডিম এনে দোকানের হিটারে পানি দিয়ে সিদ্ধ করতে বসায়। প্রায় বিশ মিনিট পর ডিম সিদ্ধ হলে খোসা ছাড়িয়ে খাওয়ার আগে একটি ছবিও তুলে রাখি। এরপর আনন্দের সঙ্গে ডিম দুটি খেয়ে আরও কিছুক্ষণ সেখানে সময় কাটাই।

দুপুর গড়িয়ে গেলে ফরিদের দোকান থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পথে আমার স্ত্রীকে ফোন করলে সে জানায়, বাড়ি ফেরার সময় যেন কিছু সদাই নিয়ে আসি। তখন ভাতিজার দোকান থেকে

IMG_20260801_204949.jpg

দুইটি পাউরুটি, একটি স্পিড এবং দশ টাকার কুশলী পিঠা কিনে বাড়িতে নিয়ে যাই। এগুলো দেখে সবাই খুব খুশি হয়। এরপর টিউবওয়েলের পাড়ে গিয়ে নিজেকে ফ্রেশ করে রুমে ফিরে দুপুরের খাবার খেয়ে নিই।

দুপুরের খাবারের পর বিকেল চারটা পর্যন্ত বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাই। এক পর্যায়ে আমার মুড়ি খেতে ইচ্ছে হলে স্ত্রীকে বলি মুড়ি মাখিয়ে দিতে। সে চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ ও তেল দিয়ে খুব

IMG_20260801_203023.jpg

সুন্দর করে মুড়ি মাখিয়ে নিয়ে আসে। আমরা সবাই একসঙ্গে বসে মুড়ি খাওয়ার আগে একটি ছবিও তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরিবারের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত সত্যিই অনেক ভালো লেগেছে।

বিকেল পাঁচটার দিকে মাস্টার বাজারে যাই। সেখানে বন্ধুদের সঙ্গে সন্ধ্যা পর্যন্ত দাবা খেলে সময় কাটাই। অনেকদিন পর সবাই মিলে আড্ডা ও দাবা খেলে বেশ আনন্দ পেয়েছি।এভাবে আজকের দিনটি খুব সুন্দরভাবে কেটে যায়।

সন্ধ্যার পর বাড়ি থেকে ফোন আসলে সরাসরি বাড়িতে ফিরে যাই। বাড়ি এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মোবাইল ব্যবহার করি। এরপর পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খাই। রাতের খাবার শেষ করে আবার নিজের রুমে ফিরে কিছু সময় মোবাইলে কাটাই। রাত দশটার দিকে দিনের সব কাজ শেষ করে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।

আলহামদুলিল্লাহ, পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো আজকের দিনটি আমার কাছে খুবই আনন্দময় ছিল। এমন সুন্দর মুহূর্তগুলো সত্যিই জীবনের স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আশা করি, আমার আজকের দিনলিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
 17 days ago 

Thank you so much for your support.❤️❤️

Loading...