Better Life with Steem||The Diary Game|| 09 August 2026||

in Incredible India9 days ago (edited)

প্রতিদিনের মতোই আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠেই আজ সরাসরি বাইরে বের হয়ে প্রকৃতির খোলামেলা দৃশ্য উপভোগ করি।চারপাশের মনোরম পরিবেশে কিছু সময় হাঁটাহাঁটি করি।প্রকৃতির মাঝে ঘুরে

IMG_20260809_043504.jpg

বেড়াতে আমার সবসময়ই খুব ভালো লাগে।তাই সুযোগ পেলেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি। আজও প্রায় এক ঘণ্টা প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি এবং সুন্দর কিছু ছবি তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বাড়িতে ফিরে আসি।

বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিজের রুমে যাই। কিছুক্ষণ পর সকালের খাবার খেতে বসি। সকালের খাবার খেয়ে অল্প কিছু সময় বিশ্রাম নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা চলছে এবং আগামী ৯ তারিখে পরীক্ষা শেষ হবে, তাই সকালেই স্কুলে উপস্থিত হতে হয়।

স্কুলে গিয়ে দেখি শিক্ষক-শিক্ষিকারা সবাই উপস্থিত হয়েছেন। আমিও অফিস কক্ষে গিয়ে নির্ধারিত আসনে বসি। কিছুক্ষণ পর ম্যাডাম আমাকে পরীক্ষার খাতা দিয়ে পরীক্ষা কক্ষে যেতে বলেন। আমি খাতাগুলো নিয়ে পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করি। তারা নাম,

রোল ও প্রয়োজনীয় তথ্য লিখে নেয়। সকাল ১০টা বাজতেই প্রশ্নপত্র বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীরা লেখা শুরু করে এবং আমরা তাদের খাতা স্বাক্ষর করি ও উপস্থিতির হাজিরা গ্রহণ করি। এভাবেই দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা পরিচালনা করি। পরীক্ষা শেষে খাতাগুলো অফিসে জমা দিয়ে অফিসের আরও কিছু কাজ শেষ করি।

IMG_20260809_043554.jpg

স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। এমন সময় ছোট ভাই ফরিদ আমাকে ডাক দেয়। তার দোকানে গেলে সে আমার জন্য এক কাপ চা ও বিস্কুটের অর্ডার করে। প্রথমে না করলেও পরে তার অনুরোধে চা পান করি। সেই সময় একটি ছবিও তুলে রাখি। চা পান শেষ করে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসি।

IMG_20260809_080217.jpg

বাড়িতে এসে দুপুরের খাবার খাই। এরপর বিকেল ৪টা পর্যন্ত বাড়িতেই সময় কাটাই। বিকেল ৪টার পর আমার ওয়াইফের ফোনে সমস্যা হওয়ায় ফোনটি নিয়ে একজন মেকারের দোকানে যাই। সেখানে গিয়ে দেখি একটি ছোট্ট বাচ্চা বসে
আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার

বাবা কোথায়? সে বলল, ঘুমাচ্ছে। তখন আমি তাকে ডাকতে বলি। কিছুক্ষণ পর মেকার এসে ফোনটি দেখে জানাল যে পরে ঠিক করে নিতে হবে। আমি জানতে চাইলাম কত টাকা লাগবে। তিনি বললেন ৩৫০ টাকা। আমি বললাম, ৩০০ টাকা দিতে পারব। এরপর ফোনটি রেখে বাড়িতে ফিরে আসি।

IMG_20260809_080255.jpg

বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ছোট ভাই ফরিদ তার দোকান থেকে আমাকে ফোন দেয়। আমি তার দোকানে চলে যাই। সেখানে বসে একটি ছবি তুলে রাখি এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত

আলাপ-আলোচনা করি। এরপর কয়েকজন দাবা খেলোয়াড় আসেন এবং তারা দাবা খেলতে শুরু করেন। আজ আমি নিজে দাবা খেলিনি, তবে তাদের খেলা বেশ মনোযোগ দিয়ে উপভোগ করেছি।

IMG_20260809_081250.jpg

দাবা খেলা দেখার এক পর্যায়ে আমার ওয়াইফ ফোন করে জানায়, তার ফোনটি নিয়ে যেন বাড়িতে ফিরি। এরপর আমি আবার মেকারের দোকানে যাই। গিয়ে দেখি ফোনটি ঠিক করা

হয়েছে। আমি ৩০০ টাকা পরিশোধ করে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসি। ফোনটি ওয়াইফের হাতে দিলে সে অনেক খুশি হয়। এরপর আর কোথাও যাইনি এবং বাড়িতেই সময় কাটাই।

রাত ৯টার আগেই রাতের খাবার খেয়ে নিই। এরপর কিছু সময় মোবাইল ব্যবহার করি। রাত যখন প্রায় সাড়ে ১০টা বাজে, তখন দিনের সব কাজ শেষ করে ঘুমিয়ে পড়ি।

যাইহোক,এভাবেই কেটেছে আমার আজকের পুরো দিন।আশাকরি আমার আজকের দিনলিপিটি আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...

TEAM 5

Congratulations! Your post has been upvoted from sc-07 account.

1000093596.png

Curated by : @ sduttaskitchen