Better Life with Steem||The Diary Game|| 31 July 2026||

in Incredible India18 days ago

প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে প্রথমেই টিউবওয়েলপাড়ে গিয়ে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হই। এরপর বাইরে বের হয়ে কিছু সময় প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করি। চারপাশের

মনোরম পরিবেশ উপভোগ করতে আমার সবসময়ই ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় একটি সুন্দর ছবি তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

IMG_20260731_100106.jpg

প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে বাড়িতে ফিরে নিজের রুমে প্রবেশ করি। রুমে ঢুকেই দেখি আমার ওয়াইফ তেলে ভাজা পিঠা খাচ্ছে। আমাকে দেখেই সে একটি পিঠা খেতে দেয়। পিঠাটি দেখতে খুব সুন্দর লাগছিল, তাই খাওয়ার আগে একটি ছবি তুলে রাখি। এরপর আনন্দের সঙ্গে পিঠাটি খেয়ে নিই।

IMG20260731100551.jpg

আজ শুক্রবার হওয়ায় বাড়িতেই ছিলাম। এমন সময় আমাদের এলাকার এক ছোট ভাই আমার কাছে আসে। সে জানায়, তার বাবার ট্রেড লাইসেন্সে চেয়ারম্যানের একটি স্বাক্ষর প্রয়োজন। তাই আমি

IMG_20260731_095939.jpg

তাকে সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদে যাই। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় দশ মিনিটের মধ্যে চেয়ারম্যান আসেন। এরপর প্রয়োজনীয় কাগজে তাঁর স্বাক্ষর নিয়ে কাগজটি ছোট ভাইয়ের হাতে তুলে দিই।

কাজ শেষ করে বাজারে গিয়ে বন্ধুদের সঙ্গে কিছু সময় গল্প করে কাটাই। এভাবেই সময় পার হতে থাকে। কিছুক্ষণ পর মসজিদে জুমার আজান হলে বাড়িতে ফিরে গোসল করি, অজু সম্পন্ন করে মসজিদে যাই। সেখানে ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনি। বয়ান শেষে চার রাকাত

কাবলাল জুমার সুন্নত নামাজ আদায় করি। এরপর খুতবা শুনে দুই রাকাত জুমার ফরজ নামাজ আদায় করি। ফরজ নামাজ শেষে চার রাকাত বাদাল জুমার সুন্নত এবং আরও দুই রাকাত নফল নামাজ পড়ে মোনাজাতের মাধ্যমে নামাজ সম্পন্ন করি।

IMG20260731121131.jpg

নামাজ শেষে বাড়িতে ফিরে দেখি আমার পোষা বিড়ালটি খুব সুন্দরভাবে বিছানায় শুয়ে আছে। দৃশ্যটি আমার খুব ভালো লাগে, তাই একটি ছবি তুলে রাখি। সেই ছবিটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরের খাবার খেয়ে নিই।

দুপুরের খাবার শেষে কিছু সময় বাড়িতে কাটিয়ে মাস্টার বাজারে চলে যাই। সেখানে বন্ধুদের সঙ্গে সন্ধ্যা পর্যন্ত দাবা খেলি। খেলতে খেলতেই সন্ধ্যা হয়ে যায়।

IMG_20260731_095545.jpg

সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি থেকে আমার ওয়াইফ ফোন করে জানায়, তার জন্য ফ্রিজে রাখার একটি বরফ নিয়ে যেতে। তখন আমি দোকান থেকে একটি বরফ কিনে বাড়িতে নিয়ে যাই। বরফ পেয়ে সে অনেক খুশি হয় এবং খেতে শুরু করে। আমি এদিকে ফ্রেশ হয়ে নিজের রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিই।

রাত আটটার দিকে পরিবারের সবাই মিলে রাতের খাবার খাই। খাবার শেষে কিছু সময় মোবাইল ব্যবহার করি। এরপর রাত গভীর হলে প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।

যাই হোক,এভাবেই কেটেছে আমার আজকের পুরো দিন।আশা করি আমার আজকের দিনলিপিটি আপনাদের ভালো লেগেছে।ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
image.webp
Curated By: muzack1
 17 days ago 

Thank you so much for your support.❤️❤️