নিমন্ত্রণ বাড়িতে একত্রিত হয়ে কাটানো সময়
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
গত কয়েকদিন আগের পোস্টে বোনের বাড়ি যাওয়া থেকে শুরু করে নেমন্তন্ন খাওয়া সমস্ত কিছু শেয়ার করে নিয়েছিলাম ।মাঝে অন্যান্য পোস্ট শেয়ার করেছিলাম বলে আর পরবর্তী কোন পোস্ট শেয়ার করা হয়নি। আজকে তারপর থেকেই কিছুটা অংশ শেয়ার করব ।আমার পোস্ট প্রতিদিন যারা পড়ে থাকেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। সেদিন মন্দিরে নেমন্তন্ন খাওয়ার পরে আমরা বাড়িতেই চলে আসছিলাম। আসলে যাওয়ার সময় প্রচন্ড ভোগান্তিতে যেতে হয়েছিল ।তাই বাড়ি ফিরবার সময় হাতে সময় নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলাম। কিন্তু বোন আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আসলে অনেকদিন পর সকলকে কাছে পেয়ে ইমোশনাল হয়ে পড়েছিল। তাই সকলকে জোর করে কাছেই ওর ভাসুরের বাড়ি সেখানে নিয়ে গিয়েছিল। বোন বিয়ের পর থেকে ১৫ দিন ভাসুরের বাড়িতেই ছিল। কারণ ওখানে সমস্ত নিয়ম কানুন পালন করতে হয়েছিল।
ওদের বাড়িতে আমি, দিদা, বড় মামার মেয়ে, বড় মামা ,মামি সকলে মিলে গিয়ে বেশ খানিকক্ষণ সময় ওদের বাড়িতেই বসে ছিলাম। বসে বসে গল্প গুজব করতে করতে বেলা চারটে বেজে গিয়েছিল। এদিকে গাড়িওয়ালা নদীর ওপারে দাঁড়িয়ে রয়েছে। উনিও হুটো পাটা করছিল। কারণ অনেকটা পথ ফিরতে হবে সেই জন্য। এদিকে আমরাও বোনেদের সকলের সাথে দেখা না করে বাড়ি ফিরতে পারছিলাম না। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর ফোন করে শুনলাম বোনেরা পৌঁছে মন্দিরে খাওয়া-দাওয়া করছে। এরপরে বাড়িতে আসবে। যাই হোক বেশ খানিকক্ষণ পর সকলে আসার পর হৈচৈ শুরু হয়ে গিয়েছিল। আসলে সকলে মিলে এক জায়গায় হলে তার আনন্দ অনুভূতি আলাদা হয়।
আবারো সেদিনকে চার বোন বোনের বরেরা আবার মামা মামি দিদা আরো সকলে একত্রিত হয়েছিলাম। একত্রিত হয়ে বেশ খানিকক্ষণ আনন্দ মজা গল্পে গল্পে খানিকক্ষণ সময়ও কাটিয়ে ফেলেছিলাম। এরপর ওদের বাড়ি থেকে সকলকে খেতে দিয়েছিল সেটাও মহানন্দে খেয়ে এদিকে বিকেল পাঁচটা বেজে গিয়েছিল। তাই বাড়ি থেকে আবার উঠতে হবে। ফেরার সময় সকলের মিলেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ।কারণ ওরাও অনেকটা পথ জার্নি করে যাবে। এদিকে আমরাও অনেকটা পথ জার্নি করে ফিরবো। তাই সকলে মিলে আলোচনা করেছিলাম একসাথেই বেরিয়ে পড়বো। অবশ্য দুজনেরই রাস্তা ছিল আলাদা আলাদা। ওরা যাবে অন্যদিকে আমরা যাব আরেক দিকে। তবে ফেরার পথে শুধু যে গাড়িতে করে ফিরবো এমনটা নয়।আরো জার্নি করে তবেই গাড়িতে উঠে ছিলাম।
সকলে মিলে মজা আনন্দে কাটানো সময়টা বেশ ভালোই লাগে।আমি যেখানেই যায় সেখানেই একটু আনন্দ বেশি হয়। তাই আমি যেখানেই যাব না বলি বোনেদের মন খারাপ হয়ে যায়। সেদিন দুজনের গন্তব্য আলাদা হলেও খানিকটা রাস্তা দুই গাড়ি একসাথে আসার সুযোগ হয়েছিল ।এই আনন্দে রওনা দিয়েছিলাম সেদিন তবে রওনা দেওয়ার পথেও অনেক কান্ড হয়েছিল। সমস্ত কিছুই আপনাদের মাঝে শেয়ার করে নেব। আজ এইখানেই শেষ করলাম।
আজ এইখানেই শেষ করছি।আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।



TEAM 5
Congratulations! Your post has been upvoted from sc-07 account.Thank you 🙏