Better Life with Steem || The Diary Game || August 03, 2026

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৩রা আগস্টের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ আমার ঘুম ভাঙল। এরপর ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি রোজকার মতো আজকের খবরের কাগজ পড়তে বসলাম। এর মধ্যে ৭টার সময় ময়লার গাড়ী আসলে আমি গাড়ীতে এক প্যাকেট ময়লা ফেলে দিয়ে ঘরে ফিরে আসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাঘাযতীন বাজারে গিয়ে কলা, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর ইলিশ মাছ কিনলাম। ইলিশ মাছের এই বছর যা দাম যাচ্ছে তা কহতব্য নয়। আজকে আর বাইরের থেকে ব্রেকফাস্ট কিনলাম না।

ফ্রিজে বাসি ভাত ছিল। বাড়ী ফিরে আমি ডিম দিয়ে ভাত ভাজা বানিয়ে ব্রেকফাস্ট করলাম। এরপর আরও এক কাপ চা খেয়ে নিয়ে আমি ইলিশ মাছ রান্নার প্রস্তুতি নিলাম। অন্যদিকে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিলাম। ভাত আর মাছ রান্না হয়ে গেলে আমি ঘন্টাখানেক অনলাইনে কাজ করলাম।

দুপুর ১টার পর স্নান করে নিয়ে ভাত আর ইলিশ মাছের ঝোল দিয়ে লাঞ্চ করলাম। দুপুর ২টোর পর বাঘাযতীন স্টেশনে গেলাম ঊষাকে আনতে। ও চাগদা থেকে আমার বাড়ীতে আসছে এক মাসের জন্য কাজ করতে। আমাদের দুজনের বাড়ীতে আসতে প্রায় ৪টে বেজে গেলো। পোস্টের প্রথমে যে কৃষ্ণ ঠাকুরের ছবিটা দিয়েছি সেই মূর্তিটা ও সাথে করে নিয়ে এসেছে। কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা ও মায়াপুর থেকে কিনেছিল। যাইহোক এরপর আমরা দুজনে কিছুক্ষণ বিশ্রাম নিলাম।

বিকেল ৫টার পর আমি ওকে ঘরে রেখে হাঁটতে বের হলাম। খুব ঘাম হচ্ছিল বলে বেশিক্ষণ হাঁটতে পারলাম না। ঘরে ফিরে দেখলাম যে ঊষা ততক্ষণে সন্ধ্যে দিয়ে নিয়েছে। এরপর ও আমার জন্য চা করে আনলো। চা খেয়ে নিয়ে আমি অনলাইনে কাজ করতে বসলাম।
রাত ৯টার পর আমার অনলাইনে কাজ করা শেষ হয়ে গেলে আমি জিওহটস্টারে Vikram On Duty ওয়েব সিরিজটা দেখা শুরু করলাম। এটা একটা হিন্দি ডাবড সাউথ ইন্ডিয়ান ওয়েব সিরিজ যার ৩-৪টে এপিসোড প্রত্যেক শুক্রবার রিলিজ করে। আমার এই ওয়েব সিরিজটা দেখতে বেশ ভালোই লাগে।
রাত ১০টার পর ঊষা সব খাবারদাবার গরম করলে আমরা দুজনে ডিনার করে নিলাম। ডিনার হয়ে গেলে আমি ওকে শুয়ে পড়তে বলে আবার ওয়েব সিরিজটা দেখা শুরু করলাম। ওয়েব সিরিজ দেখা শেষ হয়ে গেলে আমি ইউটিউবে কিছু নিউজ চ্যানেল সার্ফ করলাম।
তারপর আমি কিছু রান্নার রেসিপি ভিডিও দেখলাম। এরপর কিছু গানের ভিডিও দেখার পর আমি বেশ কয়েকটা ফেসবুক পোস্ট পড়লাম। তারপর হোয়াটসঅ্যাপ খুলে কিছুক্ষণ চ্যাট করলাম। রাত ১২টা বেজে গেলে আমি আর দেরী করলাম না। সব কিছু সুইচ অফ করে দিয়ে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৩রা আগস্টের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2084670236868190620