Better Life with Steem || The Diary Game || July 13, 2026
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৩ই জুলাইয়ের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৮টা নাগাদ ঘুম ভাঙলে আমি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা আর দুটো মেরী বিস্কুট নিয়ে খবরের কাগজ পড়তে বসলাম। আজকে আর ময়লা ফেলা হলো না কারণ ময়লার গাড়ী সকাল ৭টা নাগাদ আমাদের গলিতে আসে। যাইহোক, খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাঘাযতীন বাজারে গিয়ে ২ কেজি ল্যাংড়া আম কিনে আনলাম। আর কিছু কিনলাম না। গতকাল মাটন রান্না করেছিলাম, তা দিয়ে আমার আজকে লাঞ্চ আর ডিনার হয়ে যাবে।

বাড়ী ফিরে আমি এগ পাস্তা বানিয়ে খেলাম। তারপর এক কাপ চা খেয়ে নিয়ে আমি সব বাসি বাসনপত্র মেজে ফেললাম। এরপর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়ে আমি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলে আমি আরও এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।
ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকে আমার কাজকর্ম সব শিকেয় উঠেছে আর রাতের ঘুমের একদম দফারফা। এমনিতেই আমার ঘুমের সমস্যা রয়েছে, তাই রাত জেগে খেলা দেখে দিনের বেলায় ঠিক মতো ঘুম হচ্ছে না। আজ রাতে আমার ভালো করে একটা ঘুম দেওয়ার ইচ্ছে আছে কারণ আজ কোনো ওয়ার্ল্ড কাপ ফুটবল ম্যাচ নেই।

দুপুর ২টোর সময় আমি স্নান করে নিয়ে মাটন কারি আর আর ভাত দিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চের পর আমি একটা ল্যাংড়া আম খেয়ে ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।


সন্ধ্যে ৬টা নাগাদ ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে আমি হাঁটতে বের হলাম। আধঘন্টার মতো হেঁটে বাড়ী ফিরে আমি অনলাইনে কাজ করতে বসলাম। বেশ কিছুদিন ধরে স্টিমিটের জন্য কোনও পোস্ট লেখা হচ্ছে না। স্টিমের দাম যেরকম ভাবে দিনের পর দিন কমছে, আমার মনে হয় খুব শীঘ্রই আরেকটা জিরো যোগ হবে, শুধু সময়ের অপেক্ষা। যদিও আমি মনেপ্রাণে সেটা চাই না।

রাত ৮টার সময় আমি এলাকার একটা দোকান থেকে ২০ টাকার চুড়মুড় কিনে আনলাম। বাড়ী ফিরে চুড়মুড় খেয়ে নিয়ে আমি আবার অনলাইনে কাজ করতে বসলাম। অনলাইনে কাজ শেষ হয়ে যাবার পর আমি The Running Man মুভিটা দেখা শুরু করলাম।
মুভি দেখা শেষ হয়ে গেলে সব খাবার গরম করে নিয়ে ডিনার করে নিলাম। ডিনারের পর আমি আবার ল্যাপটপ অন করে কিছুক্ষণ ফেসবুক সার্ফ করলাম। এরপর কিছুক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করলাম। তারপর ইউটিউবে গানের ভিডিও দেখা শুরু করলাম। বেশ কিছু গানের ভিডিও দেখার পর আমি কয়েকটা রান্নার রেসিপি ভিডিও দেখলাম। তারপর শিবাজীদার কিছু ভ্রমণের ভিডিও দেখার পর দেখলাম যে বেশ রাত হয়ে গেছে। তাই আমি আর দেরী না করে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ১৩ই জুলাইয়ের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2077047162467434810
Curated by: @kouba01
@kouba01, thank you for your support.