ঘুরতে গিয়ে খুব বড়ো সমস্যায় পড়তে হলো

in Incredible India3 days ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি বিশেষ দিনের গল্প শেয়ার করার জন্য। গত ফেব্রুয়ারি মাসে বিয়ে হওয়ার পরে, মে মাসে আমি আর আমার বর দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম এবং সেই গল্প অল্প-স্বল্প আপনাদের সাথে শেয়ারও করেছি। এইবার আর দার্জিলিং এর গল্প আপনাদের সাথে শেয়ার করছি না। গতমাসে আমরা গিয়েছিলাম দীঘা- মন্দারমণি ঘুরতে। আজকে ভাবলাম সেই দিনের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। একটু অসতর্কতায় কতটা সমস্যায় আমাদের পড়তে হয়েছিল সেটা দিয়েই এই ব্লগটা শুরু করা যাক।

আমরা কত তারিখে গিয়েছিলাম সেটা তো এই মুহূর্তে মনে পড়ছে না তবে খুব ভালোভাবে মনে আছে শুক্রবার রাতে আমরা খুব casually গল্প করছিলাম এবং হঠাৎ করে মনে হল দুইদিনের জন্য কোথাও ঘুরতে গেলে মন্দ হয় না। তবে দুই দিনের জন্য কাছাকাছি কোথায় ঘুরতে যাওয়া যায় ভাবতেই প্রথমেই মাথায় এলো দীঘার কথা। কাছাকাছি সমুদ্র বলতে ওটাই আছে। তবে যেহেতু আগের বছরই আমরা দীঘায় গিয়েছিলাম তাই দুটো দিন ওইখানে কাটানোর মত যুক্তি পাচ্ছিলাম না। তাই আমার বর suggest করলো, আমরা একদিন মন্দারমনি আর একদিন দীঘায় কাটাতে পারি। তাহলে একই সাথে দুটো জায়গায় ঘোরা হয়ে যাবে। আর আমি যেহেতু আগে কখনো মন্দারমনি ঘুরতে যাইনি তাই আমিও রাজি হয়ে গেলাম। শনিবার দুজন মিলে বেরিয়ে রাতের বাসের টিকিট কাটা থেকে শুরু করে যাবতীয় যা যা শপিং করার ছিল করে নিলাম।

1000500369.jpg

যদিও আমার খুব বেশি কিছু কেনার ছিল না তবে আমার বরের জন্য বেশ কয়েকটি জামা কাপড় কিনতে হল। এরপর বাড়ি এসে সবকিছু গুছিয়ে নিলাম। আমাদের বাস ছিল রাত দশটায়। সেইমতো সমস্ত কিছু গুছিয়ে আমরা একটা টোটো গাড়ি করে পৌঁছে গেলাম বাসস্ট্যান্ডে। ঠিক দশটার সময় বাস এসে পৌঁছল।Joy Rides এর একটা বাসের স্লিপার সিট আমরা বুক করেছিলাম। এর আগের বছর যখন দীঘায় গিয়েছিলাম তখনও আমরা এই Joy Rides এর বাসে করেই গিয়েছিলাম। তবে আগের বছরের বাসটা অনেক ভালো ছিল। এই বাড়ির বাসটা একটু uncomfortable লেগেছে। AC bus ছিল ওটা। তবে ভিতরটা প্রচন্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। Blanket দিয়েও ঠান্ডা কমছিল না। আমার যেহেতু motion sickness আছে তাই আমি বাসে ওঠা মাত্রই শুয়ে পড়েছিলাম। তারপর কিছুক্ষণ মোবাইল দেখে, কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়েছিলাম।

1000500379.jpg

আমরা যেহেতু প্রথম দিন মন্দারমনি যাব বলে ঠিক করেছিলাম এবং অনলাইনেই হোটেল বুক করে রেখেছিলাম তাই আমাদের চাউলখোলা নামে একটা জায়গায় বাস থেকে নামতে হতো। বাসটা সকাল ৬.৩০ নাগাদ চাউলখোলা এসে দাঁড়ায়। তবে আসল সমস্যা শুরু হলো এখান থেকেই। বাসটা যদি আগের স্টপেজে ঘোষণা করতে যে এরপরেই চাউলখোলা, যারা নামবেন প্রস্তুত হয়ে থাকবেন তাহলে হয়তো আমাদের এমন সমস্যায় পড়তে হতো না। যেহেতু বেশ অনেকটাই সকাল ছিল তাই বাসের অধিকাংশ মানুষই ঘুমাচ্ছিল। যার ফলে আগত সমস্যার মুখোমুখি আমাদের হতেই হয়েছিল।

1000500377.jpg

কি মনে হচ্ছে? আমরা কি বাস থেকে চাউলখোলায় নামতে পেরেছিলাম? নাকি আমরা বাসের মধ্যে ঘুমাচ্ছিলাম? বাসটা কি আমাদেরকে না নামিয়েই পরবর্তী গন্তব্য স্থলের দিকে এগিয়ে চলেছিল? এরকম নানারকম প্রশ্ন নিশ্চয়ই মাথায় আসছে। ঠিক আছে আজকের এই ব্লগটা পড়ে আপনারা না হয় একটু অনুমান করুন। আমি আমার পরবর্তী পোস্টে অবশ্যই সবটা আপনাদের সাথে শেয়ার করব। আর একটুখানি suspense রাখার জন্য খুবই দুঃখিত। আজ তাহলে এখানেই শেষ করছি।

Sort:  

That is one great story! I enjoyed the spontaneity of the entire trip from the initial Friday night idea right through to packing and embarking the very next day. The bus ride sounded quite uncomfortable; however, things really got interesting when the bus finally arrived at Chaulkhola. As I was reading, my mind was thinking, "Please tell me that they did not miss their bus stop!" You have certainly aroused my curiosity now as to how it all turned out. I must say that I enjoy your details since they add to the authenticity of the entire story. Now I am looking forward to reading the next episode to see if they were able to disembark at Chaulkhola or elsewhere!


Bravo amigo 👏🏿 &
Steem on!!!


Loading...
1000074685.png
Curated by : max-pro