Incredible India monthly contest of February #2| Do you believe behind every successful man, there is a woman?

in Incredible India2 years ago

আশা করি সকলে ভাল আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি।। প্রথমেই আমি @Incredible @India কমিউনিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ।

আমি শুরুতেই আমার প্রিয় কিছু বন্ধুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং মনের ভাব প্রকাশ করবেন। @karobiamin71 , @shuhad @rubina203

Do you believe the proverb behind every successful man; there is a woman? Explain!
pexels-photo-2422293.jpegpexels

আমি এটি বিশ্বাস করি যে একজন মানুষের সফলতার পেছনে একজন নারী থাকে। কিন্তু এর মানে এই নয় একজন পুরুষের সাফল্যের একমাত্র কারণ একজন নারী। আর হ্যাঁ একজন নারী অবশ্যই বড় ভূমিকা পালন করে পুরুষের সফলতার পেছনে । এই সফলতার পেছনে থাকতে পারে তার স্ত্রী, মা, বোন, ও ঘনিষ্ঠ বন্ধু।

একজন মানুষের সফলতার পিছনে একজন নারী সব সময় তার সাথে থাকবে বিষয়টা এরকম নয়।। অনুপ্রেরণা ও উৎসাহিত করার মাধ্যমে একজন নারী একজন পুরুষের সফলতার পেছনে অনেক বড় ভূমিকা রাখতে পারে।। বিশেষ করে একজন মা তার সন্তানের সফলতার পেছনে সবচাইতে বেশি ভূমিকা পালন করে।। আমরা জীবনে অনেক সময় অনেক কিছু দেখে ভয় পাই আর সামনে আগাতে চাই না।। আর এই সময় যদি কেউ অনুপ্রেরণা দেয় তার অনুপ্রেরণায় আমরা অনেক দূর যেতে পারি আর সেই মানুষটা যদি মা বা কোন নারী হয় তাহলে তার ভূমিকা সবচেয়ে বেশি থাকে।

How can we remain balanced in our relationship?
free-photo-of-couple-sitting-on-seaside-bench-watching-boats.jpegpexels

আমি মনে করি একটি সম্পর্ক বজায় রাখার জন্য একজন মানুষের সবচাইতে বেশি ধৈর্যের প্রয়োজন।। আপনারা দেখবেন যে মানুষগুলো ধৈর্য নেই সেই মানুষগুলো ছোট ছোট কারণে সম্পর্কের ফাটল ধরাই। তাই সম্পর্ক বজায় রাখার জন্য ধৈর্য রাখা অপরিসীম। এছাড়াও ভালোবাসা এবং ভালো ব্যবহার সম্পর্ক বজায় রাখতে অনেক বেশি ভূমিকা রাখে।।

আমরা সম্পর্ক তৈরি করতে পারলেও সম্পর্ক বজায় রাখতে খুব কম পারি।। আপনারা দেখবেন একটা মানুষের সাথে সম্পর্ক হওয়ার পর যত সময় তার সাথে থাকে তত সময় তার সাথে ভালো সম্পর্ক থাকে।। আর যখন চোখের আড়াল হয়ে যায় তখনই সম্পর্ক দূরত্ব বাড়তে থাকে।। যদিও সব সম্পর্ক এমন হয় না কিন্তু বেশিরভাগ সম্পর্ক এটাই দেখা যায়।।

এছাড়াও সম্পর্কের মধ্যে আর একটা জিনিস বেশি প্রয়োজন সেটা হচ্ছে সততা।। যদি সততা না থাকে সেই সম্পর্ক বজায় রাখা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়।। তাই আমি মনে করি সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের প্রতিটা মানুষের সততা রাখতে হবে।।

Do you think in the modern era, men and women should get equal respect, opportunity and recognition everywhere? Share your viewpoint.
pexels-photo-1586973.jpegpexels

এটা আমি অবশ্যই মনে করি যে এই আধুনিক যুগে নারী এবং পুরুষের সমান অধিকার থাকা উচিত কিন্তু সবক্ষেত্রে না।। আর এই আধুনিক যুগে নারীরা কোন দিক থেকে পিছিয়ে নেই,, সব জায়গায় তারা পুরুষের মতোই ভূমিকা পালন করছে।। আর হ্যাঁ একটু খেয়াল করলেই দেখতে পাবেন বর্তমান সময়ে প্রতিটি চাকরির ক্ষেত্রে অনেক বড় বড় পর্যায়ে নারীরা রয়েছে।। এছাড়াও আপনারা আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন বর্তমান সময়ে নারীরাও পাইলট চালাতে পারে তাহলে নারীরা কোন দিক থেকে পিছিয়ে আছে।।

এছাড়াও দোকানপাট থেকে শুরু করে সব ক্ষেত্রেই নারী রয়েছে।। তাই নারীদের কোন দিক থেকে ছোট করে দেখার কোন সুযোগ নেই।। আমরা এখনো অনেক ক্ষেত্রে দেখতে পাই নারীদের শ্রমের মূল্য পুরুষদের তুলনায় কম দেওয়া হয়।। যেটা একদমই নিয়মবহির্ভূত কাজ কারণ নারীরা এখন পুরুষের মতোই কাজ করতে পারে।।

তাই আমি মনে করি আমাদের চিন্তাভাবনার পরিবর্তন করা দরকার।। আমরা যদি মনে করি নারীরা দুর্বল তাহলে হবে না।। কারণ তারা কোন অংশেই দুর্বল নয় একজন পুরুষ যা করতে পারে একজন নারীও তাই করতে পারে।। দেশ ও সমাজ উন্নতির জন্য দুজনের ই প্রয়োজন আছে।।।

তো বন্ধুরা আজকের লেখা এখানেই ইতি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিযোগিতায় আমন্ত্রণ করার জন্য ইনশাল্লাহ অবশ্যই প্রতিযোগিতা অংশগ্রহণ করার চেষ্টা করব। একজন পুরুষের পেছনে অবশ্যই একজন নারীর অবদান রয়েছে সে ক্ষেত্রে যে কেউ হতে পারে সেইসাথে বর্তমান সময়ে আধুনিকতার যুগে সবাই সমানতালে কাজ করার চেষ্টা করে যাচ্ছে আমার মনে হয় সবাইকে সুযোগ করে দেয়াটা অনেক বেশি প্রয়োজন অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

একদম সঠিক বলেছেন আধুনিকতার যুগে সবাই সমান তালে কাজ করার চেষ্টা করে যাচ্ছে তাই সবাইকে সুযোগ দেওয়া দরকার
। শুনে ভালো লাগলো আপনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।।

 2 years ago 

কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় তারা বলে মেয়েরা কিছুই করতে পারে না আমার কাছে মনে হয় সবাইকে একটু সুযোগ দেয়া উচিত কে কি করতে পারে তাহলে সবাই সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারবে আর আধুনিকতার ছোঁয়ায় মানুষ অনেক কিছু করার চেষ্টা করছে তাই মেয়েরা এখান থেকে পিছিয়ে না থেকে অবশ্যই কাজ করা উচিত নিজে দেখিয়ে দেওয়া উচিত সে কি কি করতে পারে।

 2 years ago 

এটা আপনি খুবই চমৎকার বলেছেন কিছু পরিবারে দেখা যায় যে মেয়েদেরকে অনেক ছোট করে দেখে তারা পাবে মেয়েদের দেশে হবে না।। আসলে এরকম ভাবার কোন কারণ নেই যে মেয়েদের দিয়ে কিছু হবে না।।

 2 years ago 

একটা কথা অনেকেই বুঝতে চায় না একটা মেয়ে যদি হাজারো কষ্ট সহ্য করে একটা সংসার টিকিয়ে রাখতে পারে তাহলে তাকে দিয়ে কি হবে এটা চিন্তা করার বাহিরে চেষ্টা করলে সবাই সবকিছু পারে তবে মেয়েদের ধৈর্যের পরিমাণটা একটু বেশি এটা অনেকেই বিশ্বাস করতে চায় না মেয়েরাও পারে যদি তারা সুযোগ পায়।

 2 years ago 

এটা আমি অবশ্যই মনে করি যে এই আধুনিক যুগে নারী এবং পুরুষের সমান অধিকার থাকা উচিত কিন্তু সবক্ষেত্রে না।।

@sabus আপনার পুরো লেখাটা পড়ে শেষ করে উপরিউক্ত লাইনটি উদ্ধৃত করছি, কারণ আপনি যেখানে একদিকে সমান অধিকার থাকা উচিত বলছেন, অন্যদিকে লিখেছেন সবক্ষেত্রে নয়!

যদি আপনার অভিমত ভিন্ন হয়ে থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে আপনার মনে হয় নারীদের সমান অধিকার দেওয়া উচিত নয়, সেটাও উল্লেখ করা উচিৎ নইলে লেখার সাথে অভিমতের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না!

আপনি হয়তো সবার লেখা পড়ে একমত হয়েছেন, অথবা সবার লেখার সাথে সাদৃশ্য রেখে লিখতে গিয়েছিলেন তবে শেষ রক্ষা হলো না!

আপনার অভিমত ভিন্ন হতেই পারে, তবে তার যথাযথ কারণ তো উল্লেখ করতে হবে, তাই না?

 2 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ার জন্য।। যদিও আপনি বরাবরই সবার পোষ্ট পড়ে থাকেন।।

এটা আপনি একদম সঠিক বলেছেন যে আমার উল্লেখ করা উচিত ছিল কোন কোন ক্ষেত্রে নারীদের সমান অধিকার দেওয়া উচিত নয়।।। তবে আমি সেটা উল্লেখ করিনি সে জন্য আন্তরিকভাবে দুঃখিত।।

Loading...
 2 years ago 

একদম সঠিক বলেছেন, একজন নারী অনেক সময় পুরুষের জীবনের শক্তি এবং অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। মা-র ভূমিকা, বিশেষ করে সন্তানের জীবনে, কখনও অস্বীকার করা যায় না। এছাড়া সম্পর্ক বজায় রাখতে সততা এবং ধৈর্য যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।