দৃষ্টি!

in Incredible India16 days ago (edited)

1000082330.jpg

লেখা লিখতে হবে বলে লিখছি এমনটা কিন্তু নয়, কারণ দীর্ঘ ছয় বছরের অধিক সময় যখন একটি জায়গায় অতিবাহিত করা হয়, তাও একাধিক কঠিন পরিস্থিতিকে সঙ্গে নিয়ে, তখন বুঝতে হবে কাজটা কোথাও প্রয়োজনের পাশাপশি একটি সঙ্গী হয়ে উঠেছে।

এখানে কাজ করতে গিয়ে অধিক সময় বিনা সমর্থনে অতিবাহিত হয়েছে, কিন্তু তার জন্য কখনও লেখার মানের সাথে আপোষ করেছি বলে বিশেষ মনে পড়ে না!

এখানেই আসলে দৃষ্টির পার্থক্য! আমার কাছে শুরু থেকেই লেখার গুরুত্ব ছিল ছবির চাইতে অধিক।

এর মানে এই নয় যে, যারা সুন্দর সুন্দর ছবি লেখার সাথে কিংবা লেখার বাইরেও শুধু ছবি তুলে ধরেন, তাদের কদর কোথাও কম!

বরঞ্চ, আমি নিজেকে অনেক ক্ষুদ্র মনে করি একজন ফটোগ্রাফার কিংবা লেখিকা হিসেবে।
আমি অনেক কিছু শিখেছি, এখনো শিখছি এবং আগামীতেও এই শিক্ষা অব্যাহত থাকবে।

তবে, দৃষ্টির পার্থক্য থাকায়, লেখা ছবির চাইতে অনেকখানি পিছিয়ে!
এটা, দুভ্যাগ্যজনক!
আমার দৃষ্টিগোচরে এত বছর ধরে এটিও এড়িয়ে যায়নি, সফলতার সময় যারা পাশে থাকে, কঠিন সময় তারাই উধাও হয়ে যায়!

1000096807.jpg

1000096808.jpg1000096823.jpg

ঠিক সেই কারণেই, এবারের প্রতিযোগিতায় একটি প্রশ্ন তুলে ধরেছি, কালারফুল(বর্ণময় মানুষ)পিপল আর মূল্যবান মানুষ দের মধ্যে পার্থক্য কোথায়?

আমার দৃঢ় বিশ্বাস এই প্রশ্নটির সঠিক উত্তর অনেকেই হয়তো সেভাবে দিতে পারবে না!
কেনো আগে থেকেই এমনটা লিখছি, যখন প্রতিযোগিতা চলমান?

কারণ, লেখা পড়বার অভ্যেসের অভাব! জীবন দর্শনের ভঙ্গিমা হারিয়ে যাচ্ছে, আধুনিক উন্নত যন্ত্রের আড়ালে!

অর্থাৎ সেই দৃষ্টির পার্থক্য! প্রকৃত উত্তর বাংলায় লিখে দিচ্ছি, কারণ আমি জানি এখন লেখা বিশেষ যে কেউ পড়ে না, আমার এই বিশ্বাস সত্যি।

কাল সকালে ঘুম থেকে উঠে যদি জানা যায় স্টিম এর দাম সেই পুরোনো অবস্থায় ফিরে গেছে, আর আপনার আজ পর্যন্ত সঞ্চয় করা স্টিম এর দাম গগনচুম্বী, এই খবরটা যেই আপনার আপনজন জেনে যাবেন, কিংবা পরিচিতি মানুষ, দেখবেন আপনি রাতারাতি কেমন নিজের আসে পাশে ভিড় দেখতে পাচ্ছেন।

এর সাথে, যদি আপনার এই প্ল্যাটফর্মে সকলের ঊর্ধ্বে পাওয়ার চলে যায়, তাহলেও একই চিত্র আপনার নজরে পড়বে!

সাপ লিখুন কিংবা ব্যাঙ, সবেতেই বাহবা পাবেন।
এই মানুষগুলোকে আসলে বলে কালারফুল মানুষ অর্থাৎ বর্ণিত বা বর্ণময় মানুষ!
যারা আপনার সুদিনে আপনার পাশে থাকে, কিন্তু পরিস্থিতির পরিবর্তনে এদের বাইনোকুলার দিয়েও দৃষ্টিগোচর করা যায় না!

উদিত সূর্যকে সকলেই সালাম জানায়, এই প্রবাদটি এখানে তাই প্রযোজ্য।

1000082329.jpg1000082332.jpg

আর মূল্যবান মানুষ হলো, সেই অমূল্য সম্পদ যারা আপনার প্রতিভাকে মূল্যায়ন করে, এরা কখনোই দুঃসময় আসলে ব্যবহারে পরিবর্তন দেখায় না, আবার ছেড়ে চলেও যায় না!

এরা বিলুপ্ত হয়ে যাওয়া সেই প্রজাতি যাদের সমাজ বোকা বলে!
কিন্তু এরা বারংবার বোকা ইচ্ছে করে সাজে, কারণ, এরা জানে এদের কাজের হিসেব মানুষদের নয়, বরং সৃষ্টিকর্তা দেখছেন এবং রাখছেন।

1000086896.jpg1000086897.jpg

1000086898.jpg

যদি জীবনে একজন এমন মানুষ পেয়ে থাকেন, তাহলে জানবেন আপনার মতো সৌভাগ্য খুব কম মানুষের রয়েছে।

যাদের কাছে সূর্য্য মানে একটি আশার আলো, সেটি উদিত সূর্য হোক কিংবা অস্তমিত, এদের অবস্থানে এরা অনড় থাকে সর্বদাই!

এদের দৃষ্টিতে মনুষ্যত্ব অধিক মূল্য রাখে, সফলতা নয়!

তাই, এবার ইচ্ছে করেই এমন একটি প্রতিযোগিতার বিষয় নির্বাচন করেছি, যেটি সকলেই জীবনের কোনো না কোনো পর্যায়ে অনুভব করেছেন।

এবার, যে বিষয় দিয়ে লেখা শুরু করেছিলাম, সেখানেই ফিরে গিয়ে জানিয়ে রাখি, আমি দৃষ্টি আকর্ষণ করে এখানে টিকে থাকার ইচ্ছে নিয়ে কোনোদিন কাজ করিনি, আর ভবিষ্যতেও এর অন্যথা হবে না!

হাতে গোনা পুরোনো যারা রয়েছে, তারা হয়তো আমার সম্পর্কে ওয়াকিবহাল এই বিষয়টি নিয়ে,
কারণ এদের মধ্যে অনেকেই যেমন বন্ধু, শুভাকাঙ্ক্ষী রয়েছে;
তেমনি জেনেশুনে, ইচ্ছে করে আমাকে এই প্লাটফর্ম থেকে সরানোর সর্বোচ্চ প্রয়াস চালিয়েছেন এক্ সময় কিছু মানুষ!

এখনও টিকে রয়েছি, হয়তো একজন উপর থেকে দৃষ্টি রাখছেন বলেই! তার দৃষ্টি আমার উপরে থাকলেই আমি সার্থক, বাকি কারোর দৃষ্টি আকর্ষণের কোনোদিন ইচ্ছে ছিল না, আজও নেই আর নিজের ব্যক্তিত্বে আশাকরি ভবিষ্যতেও পরিবর্তন হবে না।

1000010907.gif

1000010906.gif

Sort:  
 16 days ago 

Very deep and thought-provoking write-up. I truly appreciate the way you have explained the difference between “colorful people” and truly valuable people. Sometimes difficult situations are the best way to understand who genuinely values us and who is only around during our good days.
Your words about valuing writing more than photographs also show how deeply you care about the quality and meaning behind your work. A beautiful picture may attract attention for a moment, but meaningful words can stay in someone’s heart for a much longer time.
I especially liked the message that valuable people do not change their behavior when circumstances change. Having even one such person in life is indeed a great blessing. May you always remain true to yourself, continue learning, and keep writing with the same honesty and confidence.

#s34engagement

Loading...