শহর বনাম গ্রাম!

শহরের আনাচে কানাচে
ভরে গেছে ধোঁয়া;
ধুঁকছে জীবন অন্ধকারে
যায়না সবুজ ছোঁয়া!
সবুজের জায়গা দখল করেছে যন্ত্র;
আধুনিকতায় সজ্জিত শহর
পড়ছে উন্নতির মন্ত্র!
ছাদের কোনে জমায়েত হয়ে
সীমিত এক্ টুকরো সবুজ;
আলোচনা শুধু একটাই কেবল
মানুষ সত্যি কতো অবুঝ!
বেঁচে থাকার রসদ আজ যন্ত্রে খোঁজে;
অক্সিজেন সরবরাহ আমরাই করি
আধুনিক সমাজ কি সেটা বোঝে?

এই কয়েকদিন ধরে নানান টানাপোড়েন দিয়ে যেতে যেতে এবং কাজের সুত্রে গ্রামে এবং পারিবারিক সমস্যায় শহরের মধ্যে দিয়ে যাতায়াতের সূত্র ধরে এক্ টুকরো অনু কবিতা দিয়ে আজকের লেখা শুরু করলাম।
কিছুদিন আগের লেখায় যারা নজর রেখেছেন, তারা জানবেন, গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়ে বেশকিছু ছবি তুলেছিলাম;
ফুলের উপর, গাছের পাতায় বৃষ্টির ফোঁটা কি অপরূপ সুন্দর দেখতে লাগছিল, সচক্ষে না দেখলে বিশ্বাস করবার জো নেই!
অতি পুরোনো, মাঝারি পুরোনো এবং বেশকিছু আধুনিক বাড়ির সবটাতেই খুঁজে পেয়েছিলাম অনন্ত সবুজের সমাহার!

![]() | ![]() |
|---|
শহরে, বিশেষ করে ফ্ল্যাটে সেভাবে তুলসী গাছ, তুলসী মঞ্চ খানিক বিরল দৃশ্য, সেখানে গ্রামের দাঁত বের করা অতি পুরোনো বাড়ির সামনে তুলসী গাছের বাগান, বিশেষ যত্ন ছাড়াই বেড়ে উঠেছে।
যেখানে সেখানে তুলসী গাছ ছাড়াও একাধিক ঔষধি গাছ, আর নানা ফুল ফলের গাছ নজরে পড়েছিল।
আগামীকাল পুনরায় যাবো কাজের পাশাপশি গ্রামের সাথে দেখা করতে। খানিক বিশুদ্ধ অক্সিজেন বুকে ভরে নিয়ে আসবো।
অন্যদিকে, আমার ভাইয়ের অসুস্থতার কারণে, গত বুধবার যখন মামার বাড়িতে গিয়েছিলাম, তখন চতুর্দিকে মেট্রোর লাইনের কাজ হবার কারণে, ধুলোয় মুড়ে ছিল সমস্ত রাস্তা।


বাড়ির জানালা থেকে সেদিন কিছু ছবি তুলেছিলাম, সাথে ভাই বাড়ির ছাদে নিয়ে গিয়েছিল, সেখানে থাকা মৌসম্বী লেবু সহ আরো বেশকিছু গাছের ছবি তুলেছিলাম।
সেই সংকীর্ণ সবুজের সাথে গ্রামের সবুজের সাদৃশ্য এবং পার্থক্য খুঁজতে গিয়ে, উপরের শব্দগুলো মাথায় এসেছিল।
আজ হয়তো গ্রাম আর আগের মতো নেই, তবুও মানুষ তুলনা করা স্বভাব তাই শহরের সাথে তুলনায় আজও প্রকৃতির সম্মান রক্ষা করে রেখেছে গ্রাম, শহরের তুলনায়।
প্রতিটি গ্রামের বাড়িতে এক টুকরো জায়গা রাখা রয়েছে, ফুল, ফল সহ অন্যান্য গাছের জন্য।
অন্যদিকে শহরে বাড়ি ভেঙে তৈরি হয়েছে গগনচুম্বী বিল্ডিং, থিক থিক করছে মানুষ, সঙ্গে অগণিত গাড়ির ধোঁয়া, সব মিলে মিশে নজরে পড়ে ব্যস্ততা!



গ্রামে এখনো নজরে পড়লো, মানুষ চেনা হোক কিংবা অচেনা মানুষের সাথে কথা বলতে, তাদের সম্পর্কে জানতে এবং সর্বোপরি বিকেল হলে পাড়ায় বেরিয়ে প্রতিবেশীর বারান্দায় আড্ডা দেবার ছবি চোখে পড়েছিল,
যেখানে শহরে আজ এক্ জায়গায় বসে হোক, রাস্তায় চলাচলের সময় হোক, কিংবা খেতে বসে হোক যে যার মতো মোবাইলে রিল দেখতে ব্যস্ত।
গতকাল বসে ফেরার সময় বেশ অবাক হয়েছিলাম! আমার পাশের সীটে মায়ের কোলে বসে একটি আঠারো মাসের শিশু মায়ের চালিয়ে দেওয়া ইউটিউবে শুধু ভিডিও দেখছিল তাই নয়,
এই ছোট বয়সেই কিভাবে স্ক্রীনে আঙুল দিয়ে স্ক্রল করা যায়, সেই ব্যাপারে সিদ্ধহস্ত হয়ে গিয়েছে, দেখে একদিকে যেমন অবাক হলাম,
অন্যদিকে তার মায়ের এই শিশুটির শৈশব নিজের হাতে নষ্ট করবার যে অভ্যেস তৈরি করছে সেটা দেখে বিরক্ত হলাম।

সন্তান খানিক বড় গিয়ে যখন অধিক সময় ফোনের রিলে মনোনিবেশ করে, এই মাতা পিতা তখন নালিশের ঝুলি খুলে বসেন, সঙ্গে তর্ক বিতর্ক, অশান্তি অনুসরণ করে এদেরকে!
সেই সময় এই মাতা পিতা মনে রাখেন না, সূত্রপাত হয়েছিল কোথা থেকে!
যেদিন ভাইকে দেখতে গিয়েছিলাম, সেদিন আমার বোনের মেয়ে স্কুল থেকে ফিরে, ইউনিফর্ম ছেড়েই বসে গিয়েছিল ফোনের রিল দেখতে!
এটা কি ধরনের মানসিকতায় জড়িয়ে পড়ছি আমরা? আমার বোনকে দেখলাম হাসপাতালে বসে রিল দেখেই যাচ্ছে, ফোন চার্জ দেবার জায়গা খুঁজছে!

এগুলোকে দয়া করে সমালোচনা ভাববেন না, শিশুদের বেড়ে ওঠার ধরনের এই বৈশম্যতা সৃষ্টির কারণ কেউ কি খুঁজে দেখবার প্রয়োজন বোধ করছে? এই পার্থক্যের পরিবেশের মাঝে গ্রামে শিশুদের আজও বিকেল হলে খেলতে দেখতে পাওয়া একটা পার্থক্য তো বটেই।
এমনতো নয়, গ্রামের মানুষদের ঘরে মোবাইল ফোন নেই! তবে, তারা আজও সামাজিক যোগাযোগ অব্যাহত রাখতে খানিকটা হলেও সক্ষম হয়েছে, যেটি এখন শহরে বিরল।
এই কয়েকদিনের ভিন্ন ভিন্ন জায়গায় বিচরণের কারণে, গ্রাম তথা শহরের পরিবেশের মধ্যের পার্থক্য পৃথক করতে পেরেছি, জানিনা আপনাদের মধ্যে কতজন এই বিষয় নিয়ে সহমত হবেন, তবে আমার লেখার উদ্দেশ্য সহমতের চাইতেও এই বৈষম্যের প্রভাবের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে!
পরবর্তী প্রজন্মের সুস্থ্য শৈশব হারিয়ে যাচ্ছে নাতো বিশেষ করে শহরে?




Village life is calm, peaceful, and closely connected to nature. Open fields, fresh air, and green trees make the countryside a wonderful place to relax and clear your mind. Gardens and plants grow right outside every home, filling the air with pleasant sounds of birds and beautiful natural colors.Living close to nature is great for both mind and body. Being away from busy city traffic lowers stress, while fresh food grown in local gardens keeps everyone healthy. The open spaces also make it easy for neighbors to sit together outside, chat, and build warm, friendly relationships away from phone screens.
#s34engagement
Lo que aprendí con la foto 1000097642 es que el humo de la ciudad ahoga más que el ruido; sin vueltas, la vida me enseñó que ese último trozo de verde en el techo es un recordatorio de lo que estamos perdiendo 🌿.