বেচা কেনা!

দৈনন্দিন জীবনে চলার ফেরার পথে কত মানুষের সাথে পরিচয় হয়ে যায়! কেউ হয়তো প্রথমে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না;
আবার কেউ কেউ রয়েছে যারা দু একদিন ক্রমাগত দেখা হতেই, নিজে থেকে আগ বাড়িতে কথা বলেন!
এমন মানুষ রয়েছে যারা প্রথম দেখাতেই সাবলীল ভাবে কথা বলেন নিজে থেকে এগিয়ে এসেই।
এমন ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা এবং ভিন্ন ভিন্ন মানুষের সাথে যাতায়াতের পথে প্রতিনিয়ত দেখা হয়, আর সবার মধ্যে অন্যতম হলো, ট্রেনের হকার!
এই দু'মাসের মধ্যে যদি সবচাইতে পরিচিতি কারোর সাথে হয়ে থেকে সেটা হলো, প্রত্যহ ট্রেনে নানা জিনিষ বিক্রি করা হকার!

বিভিন্ন ফল হোক কিংবা হরেকরকম পাপড়!
খাবারের জিনিষ ছাড়াও প্রতিদিন ফেরার সময় আমি যে স্টেশনে ট্রেনের অপেক্ষা করি, সেখানে একটি ছেলে মহিলা কামরায় ওঠে সিটি গোল্ড এর জিনিষ নিয়ে!
আমি ছেলেটির থেকে কিছু জিনিষ কিনেছি, এরপর, প্রতিদিন দেখা হতে হতে এখন দেখা হলেই গল্প করে!
এই যেমন গতকাল দুঃখ করছিল, বাজার খুব খারাপ দিদি, সারাদিনে ৭০০ টাকার বেচা কেনা হয়নি!

এর আগেও ছেলেটির একটি সহকর্মী ঘুঘনি বিক্রি করতো, কিন্তু তাতে বিশেষ লাভ না হওয়ায় মেয়েদের চুলে ব্যবহৃত ক্লাচার বিক্রি শুরু করেছিল, আমার সাথে ট্রেনে দেখা হবার সময় ছেলেটি ওই বন্ধুর ক্লাচার সাজিয়ে দিতে দিতে আমার থেকে জানতে চাইলো, সাজানো ঠিক হয়েছে কিনা!
আমি হেসে সম্মতি জানিয়েছিলাম, সাজানো ভালো হয়েছে। যদিও ছেলেটি ক্লাচারকে কামড়ি বলে নামাঙ্কিত করার বেজায় হাসি পেয়েছিল!
এমন কত জিনিসের নামকরণ নিজের মতন করে এই হকাররা করে থাকে!
ছেলেটি জানালো, সকালে একপ্রস্থ ট্রেনে ইমিটেশনের জিনিষ বিক্রি করে দুপুরে বাড়ি যায়, তারপর পুনরায় ওই সাড়ে ছয়টা থেকে রাত পর্যন্ত হকারি করে!
এর আগেও একটি বাম বিক্রেতার কাজের মাঝে বাড়ি থেকে ফোন আসায় বেশ বিরক্ত;
এরপর ফোন রেখে জানালো, প্রতিমাসে তার বাচ্চার চিকিৎসার খরচ বাবদ চার হাজার টাকা পাঠায়, তবুও সেই বাচ্চা দু'দিন ও ভালো থাকে না!

এমন কত অভিযোগ, কত সংঘর্ষের সাক্ষী হতে হতে যাতায়াত করি, যেটি নিজের মনোবল বৃদ্ধি করতে খানিকটা হলেও সহায়তা করে!
![]() | ![]() |
|---|
এমন কত মানুষ তাদের জীবনের গল্প ভাগ করতে করতে, এরমধ্যে ভালবাসায় প্রতারণা নিয়ে নালিশ করা হোক, সংসারের খুঁটিনাটি হোক কিংবা বৌমা নিয়ে সমালোচনা, সবটাই এই যাত্রার একটি অভিন্ন অঙ্গ!
জিনিসের পাশাপশি, জীবনের খুঁটিনাটি আলোচনার মাধ্যমে কেনা বেচা করতে করতেই লোকাল ট্রেনের যাত্রীরা তাদের যাত্রা সম্পন্ন করে, আর হকার করে, তাদের পেটের দায়ে!
এরপর, যে যার গন্তব্যস্থলে পৌঁছলে, পিছনে ফেলে রেখে যায় ভারাক্রান্ত মনের বেশ খানিক বোঝা!
আলোচনায় আর ট্রেনের খোলা জানালা থেকে আগত হওয়া তাদের পিছনে উড়িয়ে নিয়ে যায়, ভালো থাকার এটাও একটি অভিনব কায়দা, কি তাই না বলুন?
কেউ কারোর থেকে কেন কথা, আর কেউ জিনিষ বেচে নিজের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটায়!
আসলে, অজান্তে হলেও আমরা সকলেই খরিদ্দার!




Ese detalle del vendedor que no llegó ni a 700 takas en todo el día es el que muestra la realidad del comercio ambulante, sin filtro. Lo de cambiar de ghugni a clachas por falta de margen también dice mucho de cómo se adapta el volumen cuando el soporte no alcanza.
Ese detalle de los 700 taka que no vendió en todo el día es el dato concreto que duele: traducido a guaraníes, son casi nada para una jornada completa de tren. Y lo de los 4.000 taka mensuales para el tratamiento del hijo, sin que mejore, muestra que la huelga de vendedores ambulantes no es anécdota, es supervivencia. Ojo con esto: cuando leés que llaman "kammri" a los cluchars, entendés que el ingenio popular también es economía informal.