ব্যস্ততায় অতিবাহিত আরো একটি দিন!

in Incredible India • yesterday

1000100206.jpg

আচ্ছা! যদি ইচ্ছে করে কেউ কিছু ভুলে না যায়?
যদি, শারীরিক, মানসিক উভয় দিক থেকে অসুস্থতা সাথে ব্যস্ততার কারণে ভুল হয়ে যায়, তাহলে কি সেটা ক্ষমার যোগ্য?

হয়তো, এই প্রশ্নগুলোর অভ্যন্তরীণ অর্থ অনুধাবন করতে অনেকের অসুবিধা হতেই পারে, তাই কারণটা লেখায় উল্লেখ করে দিলাম।

এখন ঘড়িতে ভারতীয় সময় রাত নয়টা বেজে বেয়াল্লিশ মিনিট, সবেমাত্র স্নান সেরে পুজো দিয়ে উঠে এক্ কাপ গ্রীন টি নিয়ে চুমুক দিতে দিতে নিজের লেখা শুরুর আগে, কমিউনিটির পোস্টগুলো পড়ছিলাম।

হঠাৎ করেই চোখ পড়লো সম্পার লেখা, আর লেখা পড়েই মোবাইলে চোখ রেখে দেখলাম, আজ ৬ই অক্টোবর!

আমার মাথায় হাত! কারণ গতকাল ৫ই অক্টোবর ছিল সম্পার জন্মদিন!
আর আমি সম্পাকে ওর জন্মদিনের শুভেচ্ছা জানাতে একেবারে ভুলে গিয়েছি!

এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমার খারাপ লাগা সাথে মন খারাপ কাজ করায়, ফোন করেছিলাম, কিন্তু কোনো কারণে ফোনটা বেজে গেলো, সম্পা ফোনটা না ধরায় আমি সিদ্ধান্ত নিলাম লেখায় নিজের অভিব্যক্তি প্রকাশ করবো।

এই মুহূর্তে আমি বেশ কিছু বিষয়ের সাথে লড়াই করছি, কিন্তু এর অর্থ এই নয় যে, আমি সম্পার জন্মদিন ভুলে যাবো, এটা আমার অন্যায় হয়েছে।

কি জানি কি ভাবে এমনটা হলো? গতকাল আমার মাসতুতো কাজিন কলকাতায় গিয়েছিল তাই, সকাল থেকে আমার দিনটি ব্যস্ততায় অতিবাহিত হয়েছে, লেখায় তার উল্লেখ আমি করেছি।

ব্যাগে থাকছে পা ব্যথার ওষুধ, তবুও যে মানুষটি আমার আত্মার কাছে তার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটিতে মেয়েটা শুভেচ্ছা ছাড়া বিশেষ কিছুই আশা করে না, সেটা আমি জানি।

এত মানিয়ে নেওয়া একটা মানুষের এমন একটি দিনে তাকে উইশ করতে না পারার খেদ থাকবে, তবে চেষ্টা করবো একদিন জমিয়ে চাইনিজ খাইয়ে দিয়ে মান ভাঙানোর।

তবে, আমি এটাও বিশ্বাস করি এই পৃথিবীতে যদি কেউ আমার পরিস্থিতি বুঝে থাকে, যদি কেউ আমায় মন থেকে বিশ্বাস করে থাকে সেটা সম্পা।

এবার একটু লেখার মাধ্যমে জ্বালানো যাক সম্পাকে!
কিভাবে ভাবছেন তো? তাহলে আজকের দিনটি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করছি, তাহলে হয়তো উত্তরটা খুঁজে পাবেন।

1000100207.jpg

আজকে যেহেতু মঙ্গলবার, তাই সকালে উঠে ঘরের কাজ সেরে, স্নান করে, পুজো দিয়ে, তৈরি হয়ে যখন স্টেশনে পৌঁছেছিলাম, তখন সকাল নয়টা বেজে আটান্ন মিনিট, আমি ভেবেছিলাম ট্রেন চলে গিয়েছে!

তাই, টিকিট কেটে ধীরে সুস্থে প্ল্যাটফর্ম পরিবর্তন করে, হেলেদুলে একটা সুবিধাজনক জায়গা করে বসে পড়েছিলাম।

1000100383.jpg

1000100391.jpg1000100393.jpg
1000100390.jpg1000100389.jpg

মনে মনে ঠাকুরকে ডাকছিলাম যেনো ট্রেন লেট থাকে, আর দেখলাম তাই হয়েছে, ট্রেন এসেছিল সকাল ১০টা বেজে ১৪মিনিটে!
কাজেই, আমি ঠিক সময় থেকে খানিক দেরিতে পৌঁছেছিলাম নিজের গন্তব্যে।

আমি অটো করে চৌমাথা পৌঁছনোর পরে ফোন পেলাম আমার কাজিন স্কুটি পাঠিয়ে দিয়েছে আমাকে শোরুমে নিয়ে যাওয়ার জন্য।

যাওয়ার পথে কিছু ছবিসহ ভিডিও করেছিলাম, সেগুলো লেখার মাঝে উল্লেখিত।

অটো থেকে নেমে একটা হাত ঝাড়ু কিনেছিলাম, যেটা প্যাকেট করা শাড়ির উপর থেকে ধূলো পরিষ্কার করতে ব্যবহৃত হয়।

এরপর শো রুমে পৌছে নিজের কাজে ব্যাস্ত হয়ে পড়েছিলাম। দুপুরের খাবার খেয়ে পা ব্যথার ওষুধ খেয়ে চলে গিয়েছিলাম আরেকটি দোকানে, কারণ ওখানের ম্যানেজার শোরুমে আসবে নতুন জিনিসের বারকোড বের করতে।

1000100430.jpg1000100432.jpg

কাজেই, সটান পরিবর্তন করে পৌঁছে গিয়েছিলাম পুরোনো দোকানে। ওখানে গিয়ে কিছু জিনিসের বিল করবার পরে, নিজের জন্য দুটো কুর্তি পছন্দ করছিলাম যেটি প্রতিদিন পড়ে যাতায়াত করতে পারবো।

অনেকদিন হলো, কোনরকম জামাকাপড় নিজের জন্য কেনা হয়নি, এই শোরুম থেকে শেষ নাইটি এনেছিলাম, তার ছবি ইতিপূর্বে আপনাদের মাঝে ভাগ করে নিয়েছি।

1000100434.jpg

1000100435.jpg1000100436.jpg

তবে, সেটা বাড়িতে পড়বার জন্য, তাই আজকে দুটো কুর্তি এনেছি।
অবশেষে, সম্পাকে পেয়েছি ফোনে এবং নিজের অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে ভাব করে নিয়েছি।
সাথে নতুন কুর্তির ছবি পাঠিয়ে ফোনে খানিক ব্যাক্তিগত অনুভূতি আর মনের কথা ভাগ করে নিয়ে লেখায় মনোযোগী হয়েছিলাম।

1000100433.jpg

এবার পোস্ট করে ওষুধ খেতে শুয়ে পড়বো, ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করে, একটি দিন জীবন থাকে চলে গেলো, সাথে কিছু মুখোশধারী মানুষের অভিনয় সাথে কিছু পুরোনো স্মৃতি উস্কে দিয়ে গেলো!

সবটার প্রয়োজন রয়েছে, অতীত ভুলে গেলে হয়তো পুনরায় ভুল করে বসবো, সেটা সৃষ্টিকর্তা জানেন, আর এখন সেটা আমিও বুঝতে শিখেছি।
ভালো থাকুক সবাই, তবে আমার ব্যক্তিগতভাবে আর কারোর সাথে যুক্ত হবার ইচ্ছে নেই।
মানুষ হইতে সাবধান! এটা আমার নিজের কাছে নিজের ট্যাগ লাইন!

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

I hope you will feel better in regards to your leg pain, it is always very disturbing w hen you have pain anywhere in your body you can not concentrate and funciotn normally. Both that and stress will make you exhausted. I am glad you remembered about the birthday of Sampa in time :)

image.png

 7 hours ago 

@stef1 Ma’am, first and foremost, congratulations on being selected for this month’s Curation team!

I’m sorry for the late reply. I’m not feeling well physically right now, and my schedule is quite tight.

I’m really happy for you, and thank you for your encouraging support.

By the way, I know your birthday is coming up on the 23rd of this month! I wanted to wish you a happy birthday in advance, just in case I’m late wishing you on the day. I’ll make sure to plan next time!

I don't want to lose the handful of important people in my life.

Lots of love and a big, tight hug!🫂

Rara la coincidencia de que justo leyendo posts de la comunidad te cayera la ficha de que era el cumpleaños de Sompa, un día tarde. ¿Al final pudiste hablar con ella o sigue sin atender?

El detalle de que te diste cuenta recién el 6 de octubre, un día después del cumpleaños de Sompa, y encima con el teléfono sin respuesta, es lo que más pega. Me pasó algo parecido con una hermana y terminás sintiéndote peor por la llamada no atendida que por el olvido en sí. ¿Al final pudiste hablar con ella o seguís esperando?