একটা উন্নত মন চাই মানবিকতার প্রকৃত অর্থ বুঝতে!

শ্রেষ্ঠ জীবের তকমা পেলেই যে সেরা মনের মানুষ হয়ে ওঠা যায়, এমনটা কিন্তু নয়!
কেনো এমন বলছি?
আজকে আপনাদের সাথে দুটি বাস্তব জীবনের ঘটনা তুলে ধরবো, তারপর নয়তো আপনারাই ঠিক করে নেবেন,
মানুষ হয়ে একটু আধটু কারোর জন্য কিছু করে ঢাক ঢোল পিটিয়ে জানান দেওয়াকে ভালো কিংবা উন্নত মন আখ্যা দেবেন!
নাকি যে ঘটনা দুটি আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি, তার ভিত্তিতে এই শিরোপার গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন! সবটাই পাঠকের উপরে ছেড়ে দিলাম!
তখন আমি বেশ ছোট, মা জীবিত, একদিন হঠাৎ খবর পাওয়া গেলো, আমার ছোট পিসিমা যিনি থাকতেন দুর্গানগরে, আমাদের বাড়ির ঠিক পরের ট্রেন স্টেশন!
সেই পিসিমার দুই ছেলে আর দুই মেয়ে! তারমধ্যে বড় ছেলে ছিলেন জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী এবং সেই সময় তার বিয়ে হয়ে গিয়েছিল, তবে ছোট ছেলেটির তখনও পর্যন্ত বিয়ে হয়নি!
অনেক সকালে উঠে হাঁটতে যাবে বলে ছোট পিসিমার ছোট ছেলে ঘরের দরজা খুলে দেখে, কে যেনো একটি শিশুকে দরজায় ফেলে রেখে গেছে!
বাড়ির সকলকে ডেকে তোলা হয়, এবং অনেক পর্যালোচনার পর আমার পিসিমার ছেলে সিদ্ধান্ত নেয় ওই ছোট পুত্র সন্তানকে সে দত্তক নেবে!
দেখুন, তখন কিন্তু বিষয়টি আজকাল সময়ের মত এতটাই সহজ ছিল না!
অনেকেই বাধ সেধেছিলেন, সমাজ আছে, পিসিমার ছেলে অবিবাহিত, সবটা নিয়ে তলব করা হয়েছিল আমার বাবাকে!
তবে আমার সেই পিসতুতো দাদা কিন্তু শেষ পর্যন্ত সেই বাচ্চাটিকে দত্তক নেয় এবং পরবর্তীতে বিয়ে করে, এবং তাদের একটি বায়োলজিক্যাল কন্যা সন্তানও হয় পরে।
সেই ছেলেকে দার্জিলিং কনভেন্ট থেকে লেখাপড়া করিয়েছিল আমার সেই পিসতুতো দাদা এবং কখনও এই বিষয়টি তার বিবাহিত জীবনে দাগ কাটেনি!
এই গেলো আমার বাবার দিকের পরিবারের একটি সত্যি ঘটনা!

![]() | ![]() |
|---|

এবার চলুন, আরেকটি ঘটনার উল্লেখ করি, যেটি সম্প্রতি ঘটেছে, তবে আমাদের পরিবারে নয়, একজন পরিচিত পরিবারের কথা উল্লেখ করছি।
যে পরিবারটির কথা বলছি, তারা থাকেন হায়দরাবাদে!
স্বামী, স্ত্রী এবং একটি বায়োলজিক্যাল পুত্র সন্তান আছে, তবে সম্প্রতি গোটা পরিবার সিদ্ধান্ত নিয়েছে, একটি কন্যা সন্তান দত্তক নেবেন!
যেমন ভাবনা, তেমনি কাজ! সমস্ত ফর্মালিটি পূরণ করে সম্প্রতি কন্যা সন্তানকে তারা ঘরে তুলতে পেরেছেন!
এখন নিয়ম হয়েছে, প্রতি সপ্তাহে বাচ্চাটির ভিডিও করে, সেই অনাথালয়কে পাঠাতে হবে, তারা আগামী ছয় মাস যেকোনো সময় না বলেই বাচ্চাটিকে দেখতে বাড়িতে আসতে পারে!
ইত্যাদি ইত্যাদি একাধিক নিয়মাবলী রয়েছে! এখন এই যে মহিলার কথা বলছি, তিনি গর্ভ ধারণে সক্ষম, কিন্তু তৎসত্ত্বেও সে একটি শিশুকে দত্তক নেবার যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং গোটা পরিবার তাকে যে সমর্থন করেছে, এটা থেকে আমরা কি শিক্ষা পাই?
অর্থ থাকলেই উন্নত মনের মানুষ হওয়া যায় না!
আর, যারা সামাজিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর তারা প্রচার করে নিজের উপকারের গল্প শুনিয়ে বেড়ায় না!
একটি ভালো মানুষের সবচাইতে বড় পরিচয়, একটি উন্নত মন!
আপনাদের অভিমত কি এই বিষয়? জানবার প্রতীক্ষায় রইলাম।




Thanks @sduttakitchen ma'a thanks for sharing such a wonderful article ma 🙏, I really enjoyed every single bit of your post ma, the baby is very cute and well taken care off, which the little one long life and prosperity.
please ma, with your permission I would love to organize a contest in your community please 🙏, and setup reward,. please give me the chance ma
0.00 SBD,
0.28 STEEM,
0.28 SP
@ikechukwu77, if you wish to organise a contest, I don't have any problem with it!
I appreciate that you love my content!
Thank you 😊
Ok ma 🙏 if am done with it I will let you know 🌷 thanks
Ma I have just dropped the contest please help me pin it ma 🙏