জন সমাগমে অতিবাহিত একটি দিন| A day filled with a crowd!
![]() |
|---|
গতকালের লেখায় উল্লেখ করেছিলাম, আজকে শোরুম উদ্বোধনের দিন।
তবে সত্যি কথা বলতে আমি না বিশেষ ছবি তোলার সুযোগ পেয়েছি, আর না জায়গা থেকে ওঠার!
আজকে যথারীতি সম্পার সহায়তায় সকাল দশটা বেজে আট মিনিটের ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম গন্তব্য স্থলে;
এরপর, অটো ধরে বাকি জায়গা অতিক্রম করে আমি আমার কাজিনকে ফোন করেছিলাম, কারণ, দুটো টোটো আজকের জন্য রাখা ছিল দোকান পর্যন্ত কেউ আসলে তাদের পৌঁছে দেবার জন্য।
যদিও সুযোগ নামের একটি ছেলেকে স্কুটি দিয়ে পাঠিয়েছিল আমার কাজিন, তবে তার আগেই সেই টোটর একটি এসে আমায় জিজ্ঞাসা করে, আমি কি নিউ বৈদ্যনাথে যাবো?
![]() | ![]() |
|---|

হয়তো, আমার সাজ পোশাক দেখে আন্দাজ করেছেন, আমিও হ্যাঁ বলায়, সে আমায় নিয়ে যেতে যেতে দেখলাম স্কুটি আসছে, আমি ফোন করে আমার মাসতুতো কাজিন কে জানিয়ে দিলাম।
এরপর, টোটো চালক তার ফোন নম্বর আমায় দিতে রেখেছিল, কারণ আমি ভেবেছিলাম সম্পা আসবে, তাই ওকে নিয়ে আসার সময় টোটোকে ফোন করে দেবো, যাতে ওর অসুবিধা না হয়!
এরপর, যখন প্রবেশ করছি, দেখলাম বেশ সাজ সাজ রব, লোকজনের আগমন শুরু গিয়ে গেছে, মুশকিল হয়েছে, বাইরে অ্যানাউন্সমেন্ট, সাথে গান সব মিলিয়ে আমি ফোনের কোনো শব্দই শুনতে পাচ্ছিলাম না!
এর ফলস্বরূপ সম্পার প্রথম মেসেজ দেখতে পেলেও বাকিগুলো অনেক পরে দেখেছি!
এত শোরগোল, তারমধ্যে ব্যাগের ভিতর মোবাইল, এরপর একজনের পর একজন করে কাস্টমার আসছে, বিলের জায়গায় আঠার মত যে লেগে ছিলাম, সেখান থেকে ওঠার সুযোগ পেয়েছি যখন চারটে বাজে।
দুপুরে খাওয়ার আয়োজন করা হয়েছিল, এছাড়াও নিচে, ফুচকা, আইসক্রিম এবং চা ছিল, কোনো কিছুর ছবি তুলতে পারিনি!
শুধু খেয়ে বেসমেন্ট দিয়ে উপরে ওঠার সময় মাটির কারুকার্য করা গ্লাসে চা খেয়েছিলাম, ব্যাস!
দুর্দান্ত ছিল কিন্তু চায়ের স্বাদ! ইচ্ছে ছিল পরে ফুচকা খাবো কিন্তু সে গুড়ে বালি!
হয়তো, সম্পা আসলে একটা কারণ দেখিয়ে উঠেতে পারতাম, কিন্তু সঙ্গে কেউ না থাকলে কি কারণ দেখিয়ে যাবো বাইরে? তাই ওই দুপুরের খাওয়া আর এক্ কাপ চা, এই পর্যন্তই শেষ!
![]() | ![]() |
|---|

![]() | ![]() |
|---|
আর যদি ভিড়ের কথা বলতেই হয়, তাহলে ভাষায় ব্যক্ত করা যাবে না, সমস্ত বিষয় শুট করা হয়েছে, ভিডিও আসলেই লেখায় নিশ্চই তুলে ধরবো।
শুধু ফেরার ঠিক আগের মুহুর্তে, অর্থাৎ ওই ধরুন সাড়ে আটটা নাগাদ কিছু ছবি তুলেছিলাম, যেগুলো আপনাদের মাঝে ভাগ করে নিলাম, তার পরেও দেখছি সিঁড়ি দিয়ে মানুষ উঠেই যাচ্ছে।
নিচে গাড়ি রাখা ছিল স্টেশন পৌঁছে দেবার জন্য, সেই গাড়িতে করেই আমি আর আমার বড় মামা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, সম্পার নির্দেশ অনুযায়ী।
আমি যখন আমার কাজিন কে বললাম দেখ তো ট্রেন কখন, সটান জানিয়ে দিলো ওকে জিজ্ঞাসা কর!
এখন এই ওটা কে? উত্তর সম্পা, করলাম ফোন, বেচারা আমার জন্য বেজায় বিপাকে পড়েছে, তবে আমিও একটু জ্বালিয়ে নি এই সুযোগে, আমাকে তো কম জ্বালায় নি যখন অফিসে একসাথে কাজ করতাম, এখন সেগুলো উশুল করছি।
![]() | ![]() |
|---|

বাড়িতে পৌঁছতে রাত দশটার বেশি হয়ে গিয়েছিল, এখন ঘড়িতে বাজে রাত বারোটা বেজে পাঁচ, লেখা শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়বো।
ইচ্ছে আছে, আগামীকাল খানিক দেরিতে যাবার, দেখা যাক কি হয়!
তবে, দিনশেষে সময় কিভাবে কেটে গিয়েছে বুঝতেই পারিনি! শুধু মাথা আর মাথা, সাথে মানুষের কেনার ইচ্ছে দেখে বেশ ভালো লেগেছে, আর হবে নাই বা কেনো, আমি নিজেই নাইটি দেখে রেখেছিলাম, চোখের সামনে ম্যানিকুইন থেকে খুলে নিয়ে গেলো, লাল রঙের নাইটি খুলে নেবার পর যেটা পড়িয়েছে, সেটাও কি দূর্দান্ত দেখতে, হলুদ রং কিন্তু ওই একই প্যাটার্ন!
কালেকশন মানুষের পছন্দ হয়েছে, সেটাই বড় ব্যাপার, আসলে এই পরিশ্রমের উদ্দেশ্য সফল হয় যখন মানুষ, হাসিমুখে প্রশান্তি নিয়ে ফিরে যাচ্ছে দেখতে পাওয়ার সুযোগ পাওয়া যায়, তাই না?











Vi que llegaste en el tren de 10 : 08 y que la apertura terminó alrededor de las 4 p.m., detalle que muestra cómo la puntualidad afecta la acumulación de público. El mercado muestra que eventos con alta asistencia pueden traducirse en mayor volumen de menciones on‑chain si se vinculan a tokens locales. 🤔
Greetings ma'am ❤️🫂
Your post beautifully captures the busy and memorable day of the showroom inauguration it was so crowded that you didn’t even get a chance to take pictures, but the pictures you shared at the end capture the excitement of the day seeing customers love the collection and shop with joy is surely the most beautiful reward for your hard work. Travel, rush, busy billing counter and returning home late at night, you have described the entire day’s experience in a very natural way.
Congratulations on the successful showroom inauguration, may God bless you with more blessings and success in your business. 🌸👏
El hecho de que tomaste el tren de 10:08 y dependieras de un solo conductor de “toto” muestra una cadena de suministro frágil; lo que funciona en la práctica es tener al menos dos opciones de transporte para evitar cuellos de botella. Paso a paso, agenda un backup antes de salir y así no pierdes tiempo cuando el primero falla. Así optimizas costos y reduces la dependencia de un solo punto.