আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ • 10 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের আগমনি বার্তায় না থুক্কু অনুভূতিতে দারুণ সতেজ থাকার চেষ্টা করছি। সকাল সকাল ঘুম হতে উঠে আজ যথারীতি বাগানে প্রবেশ করেছি, বেশ কিছুটা সময় সেখানে নির্মল প্রকৃতির সতেজ নিঃশ্বাস নিয়েছি। সত্যি শীতের সকালের প্রকৃতি কিংবা সতেজতার অনুভূতি কিছুটা ভিন্ন, রোদের তাপটা যথেষ্ট বেশী। অবশ্য যখন কুয়াশার পরিমান বেশী থাকে তখন রোদের উপস্থিতি খুব একটা বুঝা যায় না।

আজকে শুক্রবার, টানা কয়েক দিনের ছুটির কারণে সকাল সকাল ঘুম হতে উঠেছি, তারপর যথারীতি নিজের কাজে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছি। সত্যি বলতে ছুটির দিনগুলোতে খুব একটা প্যারা থাকে না, যতটা প্যারা থাকে অফিস চালুর দিনগুলোতে। আর শীতের সকালে ঘুম হতে উঠে দ্রুত সময়ের মাঝে অফিসে যাওয়া সত্যি দারুণ এক কষ্টের কাজ। যেমন কষ্টকর বিষয় কাছের মানুষগুলোর কোন ভুলের ক্ষমা করা। আমরা যাদের আপন ভাবি কিংবা কাছের হিসেবে বিবেচনা করি, মাঝে মাঝে তাদের ব্যবহার আমাদের ভীষণ রকমের কষ্ট দেয়।

jplenio-dawn-3208158.jpg

একটা কথা নিদারুণ হলেও সত্য যে, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য সবাই হয় না। চাই সে আপনার কাছের হোক কিংবা দূরের। ভালো ব্যবহার সেটা মন হতে আসে, যেমন কারো প্রতি সম্মান হৃদয় হতে আসে। এগুলো আসলে জোর করে সম্পন্ন করা যায় না। তো প্রয়োজনের তাগিদে মাঝে মাঝে তেমনিভাবে কারো কারো সাথে খারাপ ব্যবহারও করতে হয়। হয়তো সেটা অন্যরা স্বাভাবিকভাবে গ্রহণ করবে না, কিন্তু তাতে কি যে যেটার প্রাপ্য তাকে সেটা দিতেই হবে।

আমাদের চারপাশে এমন অনেক মানুষ বসবাস করেন, যাদেরকে আমরা আপন বিবেচনা করি, অসময়ে কিংবা সময়ে আমরা তাদের পাশেও থাকি। কিন্তু নিয়তির কি পরিহাস, মাঝে মাঝে তারা পাল্টে যায়, ব্যবহার বদলে দেয় এবং নিজের স্বার্থ রক্ষায় তাদের খুবই বিদ্রোহী মনে হয়। এমনটা হওয়াটা অসম্ভাবিক কিন্তু তবুও আমরা সেটা মেনে নেই, কারণ তারা সত্যিকারের স্বার্থবাজ, তাদের দ্বারা এগুলো খুবই মানান সই। এর ব্যতিক্রম কিছু প্রত্যাশা অবশ্যই ভুল।

যাইহোক, শেষ করছি, চারপাশের এই মানুষগুলোকে নিয়েই আমাদের সমাজ। শীতের পর যেমন উষ্ণতা ফিরে আসে, উষ্ণতার পর যেমন বৃষ্টির সতেজতা ফিরে আসে। এরাও অনেকটা তেমন, সিজনের সাথে সাথে এদের অবস্থানও পাল্টে যায়। সুতরাং আপনাকে আমাকেও মাঝে মাঝে নিজের অবস্থান বদলে ফেলতে হবে, মাঝে মাঝে তাদের প্রাপ্যটা তাদের সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। সময়ের এই দাবী আমরা নিশ্চিতভাবে সর্বদা পালন করতে পারবো না, এটাই আমাদের বৈশিষ্ট্য।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png