আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বেশ সুন্দর মুহুর্ত উপভোগ করার চেষ্টা করছি কারণ এই মুহুর্তে বাড়িতে নতুন অতিথি আছে। গতকাল সুন্দর একটা নামও রাখা হয়েছে। যেহেতু আমরা সাতদিন হয়ে গেলেই নতুন বাবুর সুন্দর একটা নাম রাখি। এছাড়াও আনুসাঙ্গিক আরো কিছু রীতি আমরা পূর্ণতা দেয়ার চেষ্টা করি। মোটামুটি গতকাল সবগুলোই করা হয়েছে। এখন বাকি আছে শুধু আকিকা, এটাও সাতদিনের পরেই করার নিয়ম।
যাইহোক, আমরা যা কিছুই করি না কেন? সব কিছুর মূলেই থাকে কাউকে না কাউকে খুশি করার প্রচেষ্টা। দেখুন বাস্তব জীবনে আমরা সবাই কারো না কারো অধীনে আছি এবং থাকি। তবে বিশেষ করে যারা চাকুরী করি তাদের অবস্থা একটু বেশী নাজুক হয়ে থাকে। কারণ তারা যা কিছু করে তার প্রকৃত সুখ কিংবা সুবিধা অন্য একজন বা একদল ভোগ করে থাকে। আর এই কারণেই হয়তো চাকুরী করা কে আমাদের সমাজে বেকার খাটার সাথে তুলনা করে থাকেন।
কিন্তু কেন? কারণ আপনি যতটা পরিশ্রম বা চেষ্টা করেন না কেন? দিন শেষে সেই প্রতিষ্ঠানের একজন কর্মচারী আপনি। ধরুণ এক প্রতিষ্ঠানে আপনি প্রায় বিশ বছর যাবত চাকুরী করছেন, কোন না কোনভাবে সেই প্রতিষ্ঠানের উন্নয়ন কিংবা ভালো কিছুর সাথে আপনি সংযুক্ত আছেন। মাস শেষে আপনি তার বিনিময়ে বেতন নিচ্ছেন। আপনার মতো যারা যেখানে চাকুরী করে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় সেই একটা অফিস হতে সেখানে এখন দশটা অফিস তৈরী হয়েছে। কিন্তু চাকুরীজীবীরা কিন্তু সেই আগের জায়গায়ই রয়েগেছে।
আরো একটা বিষয় আছে, এখানে যারা চাকুরীজীবী তারা কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতার কোন সুখ উপভোগ করতে পারছে না, যতই কষ্ট কিংবা ঝামেলা হোক না কেন? অফিসের নির্দিষ্ট সময়সূচী কিংবা নিয়মনীতি ঠিক মানতে হয়েছে এবং হবে। আবার ২৫-৩০ বছর পর যখন আপনি একটু দুর্বল হয়ে যাবেন তখন অফিস আপনাকে বাদ দিয়ে নতুন কাউকে নেয়ার চেষ্টা করবে। কারণ অফিসের চাই নির্দিষ্ট লেভেলের সার্ভিস। চাকুরী শেষে আপনি আবার বেকার, নিজের বলে কিছুই নেই। হ্যা, দুই একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান থাকতে পারে সেটা ভিন্ন কথা।
সুতরাং জীবনে কিছু করতে চাইলে কিংবা নিজের কিছু সৃষ্টি করতে চাইলে স্বাধীনভাবে চিন্তা করতে হবে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে, আর সেটা চাকুরী করে সম্ভব নয়। নিজের উদ্যোগে কিংবা নিজের প্রচেষ্টায় যদি ছোট একজন উদ্যোক্তাও হওয়া যায়, তাহলে সেটা জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে একটা সময়। অন্তত্য সেটা ধরে রাখতে পারলে বিশ বছর পর আপনাকে আর চাকুরীজীবীদের মতো হতাশ হতে হবে না, প্রাপ্তিগুলো শুধু নিজেরই থাকবে তখন।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




