জীবনের গল্প || যুক্তিতর্কের বিরূপ পরিণতি

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির সতেজ সজীবতা নিয়ে আরো বেশী চঞ্চল এবং নির্মল থাকার চেষ্টা করছি। যদিও এই সময়ের প্রকৃতি কিছুটা বিপরীতমুখী হয়ে থাকে, সবুজের সতেজ রূপ, শরতের সাদা শুভ্রতার নির্মল পরিবেশ যখন দারুণভাবে হৃদয়কে উত্তোলিত করে ঠিক তখনই আবার সূর্যের তীব্র উষ্ণতার ছোঁয়ায় হৃদয়ের তৃষ্ণার্থতা বাড়িয়ে দ্বিগুন করে দেয়। সুতরাং বুঝতেই পারছেন প্রকৃতি প্রতিনিয়ত ভিন্নমুখী অনুভূতির সৃষ্টি করছে।

গতিশীল জীবনে আমাদের সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়, বিপরীতমুখী কিছু হলেও সেখানে আমাদের ছাড় দেয়ার মানসিকতা দেখাতে হয়। কিন্তু তবুও মাঝে মাঝে আমরা এমন পরিস্থিতির মাঝে পড়ে যাই যেখানে নিজেকে ঠিক রাখা কিংবা মানসিকতা ধরে রাখতে পারাটা ভীষণ কষ্টকর হয়ে যায়। কারণ কিছু মানুষ থাকে এমন তারা কিছুই জানে না কিন্তু তর্কে আপনাকে বুঝিয়ে দিবে তারা সর্বজ্ঞানী, সর্ব বিষয়ে তারা আপনার থেকে বেশী জানে। এমন মানুষের সাথে তর্ক করা একদমই যুক্তিহীন।

thedivorcelawfirm-child-custody-9826079.jpg

কিন্তু কিছু কিছু সময় আমরাও খুবই অসহায় হয়ে যাই, অনেকটা বাধ্য হয়ে তাদের সাথে তর্কে জড়াতে হয়। আর ঠিক সেই সুযোগটাই তারা গ্রহণ করে এবং নিজেদের চরমভাবে জাহির করার চেষ্টা করেন। তারা কখনোই তাদের ভুল স্বীকার করবে না, আন্দাজেই তারা তাদের যুক্তি উপস্থাপন করবে এবং অন্যদের বিনা দ্বিধায় দোষী সাব্যস্ত করতে কুণ্ঠাবোধ করবে না। এটা সত্য যে, এমন মানুষদের সাথে তর্কে জড়ানো কিংবা যুক্তির লড়াই করা একদমই বোকামী ছাড়া অন্য কিছু নয়।

তবে বাস্তবতায় আমরা মাঝে মাঝে যেমন অসহায় হয়ে যাই ঠিক তেমনি মাঝে মাঝে আমরা মানসিকভাবেও হতাশা হয়ে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হই, তাদের অবস্থান এবং আমাদের অবস্থান দুটোর পার্থক্য করতে ভুলে যাই, সময়ের প্রতি দৃষ্টিপাত করতে ভুলে যাই, যার কারণেই তারা এমন যুক্তিতর্কের সুযোগ লাভ করেন। পক্ষান্তরে আমরা যদি তাদের এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা ধরে রাখতে পারতাম তাহলে হয়তো নিজেদের অবস্থান এমন নাজুক হতো না কখনোই।

সময় সব কিছু পাল্টে দেয়, সময় অনেক কিছু গতিশীল করে দেয়, ঠিক তেমনি সময় আবার অনেক কিছু মুছে দেয়। আমরা কোন অধ্যায়ে থাকবো সেটার সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে, পরিস্থিতি যাইহোক না কেন আমাদের অবস্থান ভুলে তর্কের লড়াইয়ে সবার সাথে যুদ্ধে নামাটা ঠিক হবে না। আমাদের অবস্থান এবং ধৈর্যশীল অবস্থা হয়তো আমাদের সঠিক অবস্থানে থাকার সুযোগ তৈরী করে দিবে কিন্তু শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখার দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

This is a very deep and thought-provoking post, brother. You have beautifully highlighted a bitter reality of daily life—the futility of arguing with people who refuse to see reason. Getting into arguments with those who pretend to know everything only drains our mental energy and limits our own peace. Maintaining patience and knowing when to walk away is indeed the best way to protect our position. Thank you for sharing such a wonderful and meaningful piece of writing!