জীবনের গল্প || বিশ্বাস-অবিশ্বাসের সমীকরণ

in আমার বাংলা ব্লগ • 15 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি । হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী গতিশীল হওয়ার প্রচেষ্টায় আছি। সত্যি বলতে জীবনে আমরা অনেক কিছুই পারি না, অনেক কিছুই আমাদের দ্বারা সম্ভব হয় না। কিন্তু তবুও আমরা স্বপ্ন দেখি, অনেক কিছু করার, অনেক কিছু গড়ার। কারণ স্বপ্ন আমাদের কর্ম চঞ্চল করে রাখে, হৃদয়ের স্পৃহা বাড়িয়ে দেয়।

ঠিক এই একই কারণে আমরা বিপদে চলে যাই, হৃদয়ের সেই স্পৃহা আমাদের এমন সব কাজে জড়িয়ে দেয় যা আমাদের করা উচিত ছিলো না, যা আমাদের জীবনের জন্য এবং ভবিষ্যতের জন্য সুখকর হয় না। কিন্তু তবুও আমরা করি, কারণ আমাদের আকাংখা এবং স্পৃহা আমাদের এমনভাবে চঞ্চল করে দেয়, আমরা নিশ্চুপ থাকতে পারি না, খারাপ কিছু জেনেও আমরা সেটা হাসিল করতে চাই, সাময়িক উত্তেজনা আমাদের ফিরে আসতে দেয় না।

himsan-prayer-2544994_1280.jpg

আর এভাবে ধীরে ধীরে আমাদের চারপাশে থাকা মানুষগুলোর বিশ্বাস এবং আস্থা করতে থাকে, তারা আমাদের উপর ভরসা পায় না, সামান্য কোন বিষয়েও তারা আমাদের উপর আস্থা রাখতে পারে না, আর একটা সময় পর তারা চেষ্টা করে আমাদের থেকে দূরে থাকতে। সম্পর্কের সেই পরম বন্ধন ছিন্ন করে আলাদা হয়ে থাকতে। কারণ তারা মনে করতে আমরা তাদের জন্য হুমকি স্বরূপ, যা তাদের জীবনের জন্য খুবই বিপদজনক।

দেখুন, বিশ্বাস এককার ছুটে গেলে, বিশ্বাস একবার না বার বার ভঙ্গ হলে সেখানে সেটা আর ফিরে আসে না, ফিরে আসার সুযোগও থাকে না। এরপর আপনি যতই চেষ্টা করুন না কেন, সেই মানুষগুলো কখনো আপনার উপর বিশ্বাস স্থাপন করবে না, সামান্য কিছু দিয়ে হলেও আপনার উপর আর স্থারা রাখবে না। সুতরাং সুযোগ একবার চলে গেলে সেটা ফিরে আসতে বাধ্য কিন্তু বিশ্বাস চলে গেলে সেটা আর ফিরে আসে না।

তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের এমন কিছু করা উচিত নয়, এমন কোন কর্মকান্ডের সাথে সংযুক্ত হওয়া উচিত না, যা আমাদের সামাজিক ও পারিবারিক জীবনে প্রভাব ফেলবে, যা মানুষের বিশ্বাস নষ্ট করে দিবে, যা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে এবং চারপাশের মানুষগুলোর আস্থা নষ্ট করে দিবে। জীবনে হয়তো অনেক কিছু ফিরে পাওয়ার সুযোগ পাওয়া যায় কিন্তু বিশ্বাস ও আস্থা হারিয়ে গেলে সেটাকে আর ফিরে পাওয়ার সুযোগ থাকে না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png