জীবনের গল্প || ভাবনায় গলদ

in আমার বাংলা ব্লগ11 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির সান্নিধ্যে আরো বেশী সতেজ ও সুন্দর থাকার চেষ্টা করছি। যদিও প্রকৃতির সান্নিধ্যে থাকার খুব একটা সুযোগ পাচ্ছি না, কারণ উষ্ণতার নির্মম আঘাত দিন দিন বেড়েই চলেছে, তার সাথে আছে লোডশেডিং এর করুণ আঘাত। একটা প্রকৃতি হতে আর একটা আমাদের নিজস্ব ভুলের কারণে। সুতরাং বুঝতেই পারছেন দুই দিকের চলমান আঘাতে আমাদের অবস্থা ভীষণ করমের খারাপ।

তবে এগুলোর মাঝেও আমাদের জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হবে, সময়ের সাথে সবটা মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। হয়তো সামনে প্রকৃতি আরো বেশী নির্মম ও রূঢ় হয়ে উঠবে। সেটা না হয় খুব সহজেই মেনে নিলাম। কিন্তু যেটা আমাদের সৃষ্টি, যেখানে নিজেদের শান্তনা দেয়া খুব একটা সহজ নয়। আমরা একটা কথা প্রায় ভুলে যাই, অন্যের প্রাপ্য নষ্ট করে হয়তো সাময়িক সময়ের জন্য আমি নিজের প্রাপ্তিটা বাড়িয়ে নিতে পারি, অন্যের হক নষ্ট করে হয়তো সাময়িক সময়ের জন্য নিজের স্বাদটা সুন্দর করতে পারি। কিন্তু তারপর?

thedigitalartist-anxiety-2902575 (1).jpg

তারপরের বিষযটি নিয়ে কখনো চিন্তা করি না কিংবা ভাববার চেষ্টা করি না। কারণ আমাদের মাঝে কখনো ইতিবাচক ভাবনাগুলো জাগ্রত থাকে না বরং উল্টো চিন্তাগুলো আমাদের মাঝে বেশী সময়ের জন্য জাগ্রত থাকে। যার কারণে আমরা খুব সহজেই অন্যকে ঠকানো কিংবা অন্যের হক নষ্ট করার ব্যাপারে ভীষণ করমের পারদর্শিতা দেখিয়ে থাকি। আরো একটা বিষয় আছে, অন্যের হক নিজের করে নিয়ে হয়তো সাময়িক তৃপ্তির ঢেকুর তুলতে পারি কিন্তু তাতে কি আমাদের নিজেদের চাহিদা পূর্ণতা পায়?

না কখনোই সেটা পূর্ণতা পায় না বরং একটা অন্য রকম শূন্যতা আমাদের খুব বেশী অস্থির করে তুলে। আর এই কারণে সেই সাময়িক সময়ের তৃপ্তিটা দ্রুত পরিবর্তন হয়ে যায়, দীর্ঘ সময়ের জন্য একটা শূন্যতা আমাদের মাঝে বড় হতে থাকে। সুখ নামক সেই অনুভূতিটা কখনো তৈরী হয় না, হয়তো ক্ষমতার দম্ভে সেটা ভুলে যাই। কিন্তু যখনই ক্ষমতা ছুটে যায় তখনই এক অন্য রকম জীবনের স্বাদ পেতে শুরু করি। এটা চিরন্তন এবং বাস্তব সত্য, কিন্তু সেখান হতে আমরা কখনো শিক্ষা নেই না, সেটা দেখেও আমরা কিছুই শিখি না।

আসলেই বাস্তবতা আমাদের অনেক কিছু দেখায়, অনেক কিছু দেখিয়ে একটা শিক্ষা দিতে চায় কিন্তু আমরা সেটা কখনো বুঝতে পারি না এবং শিক্ষা গ্রহণ করার পর্যায়ে থাকি না। বাস্তবতায় আমরা এমন অনেক কিছুই দেখি, কিন্তু যখন সেই রকম একটা পর্যায়ে চলে যাই তখনই আমরা পুরোটা ভুলে যাই। কি নির্মম এক পরিহাসের খেলা, সামনে থাকলে আমরা কিছুই দেখি না কিন্তু পেছনে গেলেই আমরা সবটা দেখি। সময়ের সাথে সাথে আমাদের এই নির্মম পরিবর্তন এক কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। সময় শেষ হওয়ার আগেই পরিবর্তন জরুরী, না হলে খুব বেশী পস্তাতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png