আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ21 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী সুন্দর থাকার চেষ্টা করে যাচ্ছি, খুব একটা সফলতা পাচ্ছি সেটা অবশ্য বলতে পারছি না। কারণ চারপাশের পরিবেশ কিংবা সম্পর্কগুলোর আড়ালে থাকা স্বার্থগুলো মাঝে মাঝে খুব বেশী বিবর্ণ করে দেয়, নির্মমভাবে আমাদের হতাশ করে দেয়। কিন্তু তবুও বাস্তবতার এই রীতি মেনেই আমাদের চঞ্চল থাকার চেষ্টা করতে হয়, প্রয়োজনের অভিনয়েরও আশ্রয় নিতে হয়।

আজ স্পন্দনের শিরায় শিয়ার
বাজে যে বিদ্রোহের পরম সুর,
আজ হৃদয়ের ছন্দে ছন্দে
জাগ্রত যে ভালোবাসার নির্মল ঘুর,
তুমি সেই সাম্যের কবি, মানবতার তরে বিদ্রোহকারী
তোমার প্রতি লাল সালাম, হৃদয়ের গভীর প্রীতি।

image_693ab219.png

গতকাল আমাদের জাতীয় কবি, পুরো বিশ্বে বিদ্রোহী কবি নামে খ্যাতি পাওযা কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী ছিলো। খুব একটা আয়োজন কিংবা আলোড়নের মাধ্যমে এটা পালিত হয় নাই, যদিও সেটা হওয়া উচিত ছিলো। কিন্তু আমরা আজকাল এসব নিয়ে খুব একটা চিন্তা ফিকির করি না। কারণ এসব নিয়ে মাতামাতি করার সময় নেই আমাদের। আমরা এখন ব্যস্ত থাকি, মিথ্যার কিছু নিয়ে, আমরা এখন ব্যস্ত থাকি, স্বার্থের কিছু নিয়ে, আমরা এখন ব্যস্ত থাকি ইনকামের ধান্ধা নিয়ে।

অথচ একটা সময় বাঙালী ছিলো সাহিত্য প্রেমীক, সেই স্কুল জীবন হতেই যাদের ধ্যান ধারণায় ছিলো বাংলা সাহিত্যের দারুণ কিছু। আমাদের সময়ও এটা ছিলো, স্কুল জীবনে বেশী ছিলো। সাহিত্য পার্যালোচনা, দল বেধে কিছু করার মানসিকতা, প্রতি সপ্তাহে স্কুলে দেয়ার পত্রিকা টানানো। বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ বিশেষ ব্যক্তিদের কেন্দ্র করে বিশেষ সপ্তাহ আয়োজন করা হতো। সবাই মিলে দারুণ কিছু সৃষ্টির মাধ্যমে সেটাকে দারুণ আয়োজনে রাঙানোর চেষ্টা করা হতো।

এখন তো বিশেষ বিশেষ দিনের সেই বিশেষ বিশেষ মানুষগুলোর নামই মনে রাখি না আমরা, আর বিশেষ দিনের তারিখগুলো কিভাবে মনে রাখবো। সত্যি সময়ের সাথে সাথে আমাদের ভাবনা এবং মানসিকতা এমনভাবে পরিবর্তন হয়েছে যে, সেখানে এসব বিষয় নিয়ে চিন্তা করার কোন সুযোগ নেই।

গতকাল সকালে যখন জানতে পারলাম আমাদের জাতীয় কবির মৃত্যুবার্ষিকী, তাৎক্ষণিকভাবে কবিতার ছন্দে একটু ভালোবাসা জানানোর চেষ্টা করলাম। আমাদের প্রিয়কবি, বিদ্রোহী কবি, ভালোবাসার কবির প্রতি একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করলাম, তার স্পন্দের আঙিকে এবং ভালোবাসার ছন্দে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png