আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে সম্পর্কের যত্ন নেয়ার চেষ্টা করছি। যদিও আমাদের চারপাশের পরিবেশ কিংবা মানুষের মানসিকতা প্রতিনিয়ত আমাদের দ্বিধাগ্রস্থ করে ফেলছে, সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ সংকুচিত করে ফেলছে, যার কারণ মানুষ খুব সহজে কঠিন সিদ্ধান্ত নিতেও চিন্তা করছে না। আসলে আমরা মানুষ হিসেবে অন্যের দ্বারা খুব সহজেই প্রভাবিত হয়ে যাই, হুট করেই সিদ্ধান্ত নিয়ে নেই।
আর এই কারণে চারপাশে প্রতারণার ছড়াছড়ি, কমবেশী সবাই নিদারুণভাবে প্রতারণার কাজে দক্ষ হয়ে উঠছে। আপনি বুঝতেই পারবেন না আপনার পাশে থাকা মানুষটি খুব দক্ষতার সাথে আপনার সাথে প্রতারণা করে যাচ্ছে। আপনাকে ভিন্ন ভিন্নভাবে ঠকিয়ে যাচ্ছে। একটা সময় পর আপনি যখন এটা জানতে পারবেন তখন আপনি বিশ্বাসই করতে পারবেন না, নিজেকে নিজের কাছে খুব বেশী অহসায় মনে করবেন। কোনভাবেই সেটাকে মানিয়ে নিতে পারবেন না, এটা আপনার কাছে অসম্ভব একটা বিষয় বলে মনে হবে।
অথচ আমরা যদি সেই চিন্তাধারাটা নিজের মানসিকতা উন্নয়নে ব্যয় করতাম, আমারা যদি সেই সময়টা আমাদের নিজেদের পরিবারের ভালোর জন্য ব্যয় করতাম তাহলে হয়তো আমাদের সম্পর্কগুলো ভিন্ন রকম হতে পারতো, আমাদের মানসিকতার স্থরগুলো আরো সুন্দর ও উন্নত হতে পারতো। কিন্তু দিন দিন সেটা হচ্ছে উল্টো, আমরা প্রতিনিয়ত নিত্য নতুন কৌশল রপ্ত করার চেষ্টা করছি, আমরা প্রতিনিয়ত নতুন কিছুর মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করছি, যাতে খুব সহজেই অন্যদের সাথে প্রতারণা করতে পারি।
সময় যত গড়িয়ে যাচ্ছে প্রতারণার এই ফাঁদ ততো বেশী বড় হচ্ছে, যেখানে যেভাবে যতটা সম্ভব মানুষ ঠকানোর চেষ্টা চলছে। কিছু বিষয় হয়তো কখনো আমাদের মাথায়ও আসে নাই। এইতো সেদিন দেখা গেলো ডিজিটাল মাপার স্কেলের ভিতর একটা সুতো বাঁধা ছিলো, ওজন দেয়ার সময় পা দিয়ে সেই সুতোটা টান দিলেই ওজন বেড়ে যেতো। তাও সেটা পাওয়া গেছে মাছের বাজারে, এমনিতে মাছের প্রচুর দাম তারপর আবার প্রতারণার নতুন ফাঁদ, মানুষ আসলে যাবে কোথায়? বিশ্বাস করবে কার উপর?
এমন হাজারটা উদহারণ আছে, আপনি হয়তো কখনো চিন্তাও করতে পারবেন না, এমন এমন লেভেলে প্রতারণা করা হচ্ছে, এমন এমন কৌশলে আমাদের ঠকানো হচ্ছে। মানুষ হিসেবে আমরা সকল প্রাণীর উপরে, হয়তো এই উপরের স্তরটা ধরে রাখার জন্যই আমরা প্রতারণায় এমন শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টায় লেগে আছি। পরিবর্তন আসুক আমাদের চিন্তা ভাবনায়, পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়, প্রতারণার এমন অবস্থা হতে বের হয়ে আসার সুযোগ তৈরী হোক, এই প্রত্যাশায় শেষ করছি আজকে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




