জীবনের গল্প || একাকীত্বের ভিন্ন রূপ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করছি। তবে মাঝে মাঝে মনে হয় সব কিছু হতে নিজেকে বিচ্ছিন্ন করি, একটা নতুন জীবনের শুরু করি, যেখানে শুধু আমি থাকবো, একাকিত্ব থাকবে কিন্তু থাকবে না কোন পাওয়া কিংবা না পাওয়ার অভিযোগ। কারণ এই সমাজের মানুষগুলো কিংবা সম্পর্কের আড়ালে থাকা মুখোশগুলো নিজেদের স্বার্থছাড়া কিছুই করতে চায় না। এক অদ্ভুত সমীকরণ নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা।
গতকাল একটা ভিডিও দেখলাম ফেসবুকে, কোটি টাকার ব্যবসা ছেড়ে গ্রামের কৃষি জমির মাঝে থাকছেন একাকি। ভিডিওটা পুরোটা দেখলাম খুব মনোযোগ দিয়ে, বেচারা একখন্ড জমির মাঝে ভিন্ন ভিন্নভাবে একাধিক সবজি যেমন চাষ করছেন, ঠিক তেমনি এক পাশে কলাগাছের সারি, আরেক পাাশে ইক্ষুর বাগান। মাঝে একটা পুকুরও তৈরী করেছেন। ইক্ষু কেটে খাচ্ছেন আর কথা বলছেন। পেয়ারা পাড়লেন অনেকগুলো, খেতে খেতে সেই ক্ষেতগুলোতে আবার কাজও করলেন।
তারপর পুকুর হতে মাছ ধরলেন এবং সেগুলোকে পরিস্কার করে নিজেই পেঁয়াজ দিয়ে ভুনা করে রান্না করলেন। সব অন রেকর্ডেই হচ্ছে। পুরো বাড়ি সোলার সিস্টেমে চলছে, অনেকগুলো সোলার প্যানেল বসিয়েছেন। কুকুর আছে সাথে দুটো বিড়ালও ছিলো। দারুণ একটা পরিবেশ উনি তৈরী করেছেন। পুরো ভিডিওটা দেখে মনে হলো আমি যা চাইছি সেই ভদ্রলোক সেটার টানেই কোটি টাকা ফেলে এমন নির্জন এবং একাকি জীবন বেছে নিয়েছেন, যেখানে সেই কোন অভিনয় কিংবা ধোকাবাজির চিহ্ন।
বাস্তবতা অনেক বেশী কঠিন, একজন পুরুষ সারাটা জীবনই অন্যের খুশির জন্য পরিশ্রম করে যায়, নিজের প্রয়োজন কিংবা আকাংখাগুলোকে আড়ালে রেখে গতিশীল থাকে। সকাল হতে রাত্র পর্যান্ত নিজের প্রয়োজনীয় প্রতিটি জিনিষের সাথে তাকে আপোষ করতে হয়, ছাড় দিতে হয়, তবুও সেগুলো কখনো প্রকাশিত হয় না। এটা এক কঠিন অধ্যায়ের অনুভূতিদ, যার যার অবস্থান হতে কেবল সে সে অনুভব করতে পারে। হয়তো লেখা পড়ে কিছুটা সহমর্মিতা আসতে পারে কিন্তু প্রকৃত অনুধাবন সম্ভব নয়।
বাস্তবতায়, যখন সব কিছুতে একজন পুরুষের বিতৃষ্ণা চলে আসে, সম্পর্কের ছায়াগুলো যখন মুখোশের আড়ালে স্বার্থ নিয়ে খেলা করে তখন সে সবকিছু ছেড়ে এবাবেই নিজেকে একাকীত্বের মাঝে ব্যস্ত রাখার চেষ্টা করে, নিজেকে ভিন্নভাবে ব্যস্ততায় ডুবিয়ে সবটা ভুলে থাকতে চায়, একটু ভিন্নভাবে নিজেকে সুখী করতে চায়। না হলে কে চায় তার পরিবার কিংবা সম্পর্কগুলো ছিন্ন করে এভাবে নির্জন পরিবেশে একাকী জীবন যাপন করতে? ভেতরে থাকা আত্মনাদগুলো সত্যি কেউ বুঝে না!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




