জীবনের গল্প || হতাশার সৃষ্টি যেভাবে
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী উদ্যমী হওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে আমরা যত কিছুই করি না কেন আমাদের নিয়তি হতে বের হওয়ার যাবে না। এমন অনেক ক্ষেত্রে আপনি অনেক চেষ্টা করেছেন, প্রস্তুতিও ভালো থাকে কিন্তু শেষ পর্যন্ত ফলাফল দেখে হতাশ হতে হয়। সত্যি বলতে আমরা অনেক ক্ষেত্রে বুঝি না যে, আমাদের নিয়তির মাঝে না থাকলে সেটায় যতই চেষ্টা করি না কেন, ভালো কিছু সম্ভব হবে না।
আমরা প্রায় ভুলে যাই, আমাদের অতীত ও বর্তমান এর ফারাকটা, কোথা হতে আমরা কোথায় উঠে এসেছি, কিভাবে চলেছি আর এখন কিভাবে চলছি, সৃষ্টিকর্তা আমাদের কাউকে কখনো নিরাশ করে না। কিন্তু সমস্যা হলো আমরা আমাদের অবস্থান এবং পার্থক্যটা কখনো সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। এই না পারার কারণ হলো আমাদের বর্তমান সামাজিক অবস্থা এবং নষ্ট মানসিকতা। আপনি যদি আপনার চারপাশের মানুষগুলোর সাথে তুলনা করেন, তাহলে হয়তো আপনি সঠিক উপলদ্ধি করতে পারবেন না।
কিন্তু আপনি যদি আপনার থেকে নিচুতে অবস্থানরত মানুষগুলোর প্রতি দৃষ্টিপাত করেন তাহলে হয়তো আপনার উপলব্ধিটা কিছুটা হলেও পরিবর্তন হবে এবং হতাশার চিহ্নগুলো মুছে যাবে। কিন্তু আমরা তো সেটা কখনো করি না বরং আমাদের অবস্থান হতে উচুঁতে থাকা মানুষগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বেশী থাকে। আমাদের অবস্থান, দক্ষতা এবং যোগ্যতার বিষযগুলো আমরা এখানে প্রাধান্য দেয়ার চেষ্টা করি না। আর না করার কারণেই আমরা একটা সময় প্রাপ্তিগুলো ভুলে যাই এবং হতাশায় আক্রান্ত হই।
আমরা প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী নিজেদের অবস্থানে আছি, হ্যা এর ব্যতিক্রম থাকতে পারে আর সেটা জন্যও কেউ না কেউ ভিন্ন পথ অবলম্বন করেছিলেন। আর সেটার জন্য হয়তো দায়ী সেই ব্যক্তি যে ভিন্নপথে অনায্য কাজটি করেছেন। সেটা আমাদের বিবেচ্য নয় বরং আমাদের উচিত হলো, আমি যেখানে আছি সেটা আমার জন্য উপযুক্ত কিনা সেটা নিয়ে চিন্তা করা, সঠিক মানসিকতা তৈরী করা এবং নিজের মাঝে একটা আত্মতুষ্টি তৈরীর প্রচেষ্টা অব্যাহত রাখা।
আমরা যা চাই হয়তো তা না পাওয়ার কারণে মাঝে মাঝে হতাশার সৃষ্টি হতে পারে কিন্তু এই না পাওয়াটা আমাদের জন্য সঠিক সেটা আগে বুঝার চেষ্টা করতে হবে। যা কিছু হয় ভালোর জন্য হয়, এমন একটা সুন্দর মানসিকতা আমাদের সকল প্রকার হতাশা হতে দূরে রাখতে পারে। যা পেয়েছি বা পাচ্ছি সেটাতে সন্তুষ্ট থাকা কিংবা বাড়তি কিছুর প্রত্যাশা না করতে পারাটাই সবচেয়ে বড় দক্ষতা, আমাদের উচিত এই দক্ষতায় দক্ষ হতে গতিশীল থাকার চেষ্টা করা।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




