আর্টঃম্যান্ডালা অংকন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, হেমন্তকাল ।২৯শে অক্টোবর, ২০২৬। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।কালো রং এর সাইন পেন
৩।পেন্সিল
৪।বিভিন্ন শেডের জল রং
৫।তুলি
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে একটি কাগজে পেন্সিল কম্পাসের সাহায্যে কয়েকটি বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-২
একটি বৃত্তে গোল গোল করে ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৩
বড় বৃত্তটিতে পাপড়ির মতো ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।
ধাপ-৪
মাঝখানের বৃত্তটির খালি অংশে কিছু পদ্ম ফুল এঁকে নিয়েছি।
ধাপ-৫
ধাপ-৬
সবশেষ নিজের স্টিমিট আইডি সিগনেচার করে কাপে ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকে আঁকা ম্যান্ডেলা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৯শে অক্টোবর, ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।











